01/06/2026
যে মায়া মারা গেছে, তার স্বামী সাদাত না। সে কর্পোরেট লেডি মায়া। সাদাতের মায়ার নাম তো মায়াপাখি। 💝
আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের একবার হলেও ‘মায়া পাখি’ নাটকটি দেখা উচিত। কারণ এই নাটক শুধু বিনোদন নয়, এর ভেতরে লুকিয়ে আছে বাস্তব জীবনের অনেক বড় শিক্ষা। আজকাল অনেকেই স্মার্টনেস, প্রতিযোগিতা আর অন্যকে হারিয়ে সামনে যাওয়াকেই সফলতা মনে করে। কিন্তু এই গল্পটা যেন বারবার মনে করিয়ে দেয় নিজের ইজ্জত, আত্মসম্মান আর চরিত্র বিসর্জন দিয়ে পাওয়া কোনো জয় আসলে জয় নয়। 🙂
অন্যকে নিচে নামানোর জন্য যদি নিজের সম্মানই হারিয়ে ফেলতে হয়, তাহলে সেই উচ্চতায় ওঠার কোনো মূল্য থাকে না। মানুষের জীবনে সবচেয়ে সুন্দর অলংকার তার আত্মমর্যাদা। তাই শত প্রতিযোগিতার ভিড়েও নিজের সম্মান নিয়ে সাধারণভাবে বেঁচে থাকা, অনেক সময় সবার উপরে ওঠার চেয়েও বড় অর্জন। ‘মায়া পাখি’ যেন সেই কথাটাই খুব নিঃশব্দে, কিন্তু গভীরভাবে শিখিয়ে যায়..!
🎞️ মায়াপাখি
🎥 জাকারিয়া সৌখিন।