Darush Shefa Medical Bangladesh

Darush Shefa Medical Bangladesh ​🩺 হিজামা • সুন্নতি খাৎনা • আকুপাংচার

🔗 আকুপ্রেশার • পাইলস ও পলিপাস থেরাপি

🤝 অভিজ্ঞ দ্বারা আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসা।

04/08/2026

ভিডিওতে ছেলেটির পিঠের কাপিং এর দাগ-- জীমের পেসেন্টদের আগেও রিভিউ দিয়েছি পেইজে- তাই বলছি আপনাদের। কাপিং সেশান নিন ভড়পুর #জীম করুন ও পেশি বুস্ট আপ করুন। যারা শুকনা স্বাথ্য হয়না তারাও #কাপিং বা #হিজামা করান জীমে বেনেফিট পাবেন অন্যদের মতন মাস্ট।

দ্রুত আপনার সিরিয়াল বুক করুন-
+8801617201833

বোবা ধরা কী, কেন হয় এবং করণীয়...চোখ খোলা, মাথা পুরোপুরি সজাগ, কিন্তু শরীরটা যেন পাথর হয়ে গেছে — একটা আঙুলও নাড়াতে পারছ...
23/07/2026

বোবা ধরা কী, কেন হয় এবং করণীয়...

চোখ খোলা, মাথা পুরোপুরি সজাগ, কিন্তু শরীরটা যেন পাথর হয়ে গেছে — একটা আঙুলও নাড়াতে পারছেন না, একটা শব্দও বের হচ্ছে না মুখ দিয়ে! এই ভয়ংকর কিন্তু পরিচিত অনুভূতিটাকেই আমরা বলি "বোবা ধরা" বা স্লিপ প্যারালাইসিস। অনেকে এসময় বুকে চাপা কষ্ট অনুভব করেন, তীব্র ভয় পান, এমনকি মনে হয় যেন কেউ পাশে দাঁড়িয়ে নিশ্বাস ফেলছে। মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের এই অভিজ্ঞতা যাদের হয়েছে, তারাই জানেন এটা কতটা আতঙ্কের।

আসলে কেন হয় এটা?

কারণ মূলত দুই ধরনের —
শারীরিক-মানসিক কারণ: অনিয়মিত ও অপর্যাপ্ত ঘুম, ভারসাম্যহীন খাদ্যাভ্যাস, মস্তিষ্কের সাময়িক অসামঞ্জস্যতা, উপুর হয়ে ঘুমানোর অভ্যাস — এসব থেকেই বেশিরভাগ ক্ষেত্রে বোবা ধরে। শুধু মানসিক কারণে এটা নিয়মিত হওয়ার সম্ভাবনা কম, মাঝে মাঝে হতে পারে।
জ্বিন সংক্রান্ত কারণ: ঘুমের সময় মানুষ একধরনের অবচেতন অবস্থায় চলে যায়, বিশেষত ঘুমানোর ঠিক আগে ও ঘুম ভাঙার মুহূর্তে। এই সুযোগটাই কাজে লাগায় শয়তান জ্বিন — মানসিকভাবে ভয় দেখানো থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে শারীরিকভাবে আক্রমণ পর্যন্ত করার চেষ্টা করে।

তাই মনে রাখবেন — একবার-দুবার বোবা ধরলেই সেটাকে সরাসরি "জ্বিনে ধরেছে" বলে দেওয়া ঠিক না। প্রথমে নিজের ঘুমের অভ্যাস আর জীবনযাত্রার দিকে খেয়াল করুন।

তাহলে সমাধান কী?

আল্লাহ তা'আলা বলেন — "যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে একটি শয়তান নিযুক্ত করে দেই, অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে।" (সুরা যুখরুফ, আয়াত ৩৬)

অর্থাৎ, ফরজ ইবাদত (নামাজ, পর্দা) ঠিকমতো আদায়ের পাশাপাশি ঘুমের আগের এই ছোট্ট মাসনুন আমলগুলোই হতে পারে সবচেয়ে কার্যকর সুরক্ষা কবচ, ইনশাআল্লাহ:

১.অযু করে ডান কাতে ঘুমান — উপুর হয়ে কখনো নয়
২. বিছানা ঝেড়ে নিন — শোয়ার আগে "আউযুবিল্লাহ" পড়ে কাপড় বা ঝাড়ু দিয়ে
৩. আয়াতুল কুরসি + সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন
৪. সুরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিন — এভাবে মোট ৩ বার
৫. ঘুমানোর আগের দোয়া: اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا "হে আল্লাহ! আপনারই নামে মরে যাই, আবার আপনারই নামে জীবন লাভ করি।"
৬. ঘুম থেকে উঠার দোয়া: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ "সব প্রশংসা আল্লাহর, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন, আর তাঁরই দিকে আমাদের পুনরুত্থান।"
এর পাশাপাশি প্রতিদিন রাতে সুরা মুলক তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। পরিমিত ঘুমান, ভরপেট খেয়ে সাথে সাথে শুয়ে পড়বেন না, খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে তারপর ঘুমাতে যান।

কখন সতর্ক হবেন?

যদি বোবা ধরার পাশাপাশি জ্বিন আক্রান্তের আরও লক্ষণ (৪টি বা তার বেশি) আপনার সাথে মিলে যায়, তাহলে উপরের আমলের পাশাপাশি একজন অভিজ্ঞ রাকীর পরামর্শে রুকইয়াহ করানো উচিত। দুই-একটা লক্ষণ মিললে বিচলিত হওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ।

আপনার কি কখনো বোবা ধরার অভিজ্ঞতা হয়েছে? কেমন লেগেছিল, কমেন্টে শেয়ার করুন।

Raqi Riyajul islam 01617-201833

উপকারী পোস্টটি দ্রুত শেয়ার করুন

#জিন #যাদু #প্যারালাইসিস #ইসলামিক

স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে যাদুর পুনরাবৃত্তি (Renew) বন্ধের জন্য দোয়াযদি বারবার একই ধরনের স্বপ্ন দেখা, স্বপ্নে কিছু খাওয়ান...
23/07/2026

স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে যাদুর পুনরাবৃত্তি (Renew) বন্ধের জন্য দোয়া

যদি বারবার একই ধরনের স্বপ্ন দেখা, স্বপ্নে কিছু খাওয়ানো, অথবা স্বপ্নের মাধ্যমে যাদুর পুনরাবৃত্তির আশঙ্কা থাকে, তাহলে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই দোয়াগুলো বেশি বেশি পড়ুন।

১.
اللَّهُمَّ أَبْطِلْ كُلَّ سِحْرٍ مُسْتَمِرٍّ فِي الْمَنَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা আবত্বিল কুল্লা সিহরিন মুসতামিররিন ফিল মানাম।
অর্থ: হে আল্লাহ! স্বপ্নে বারবার কার্যকর হওয়া সকল জাদু বাতিল করে দিন।
২.
اللَّهُمَّ اكْفِنِي شَرَّ السِّحْرِ فِي الْمَنَامِ وَاحْفَظْنِي مِنْ كُلِّ شَيْطَانٍ
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনী শাররাস-সিহরি ফিল মানামি, ওয়াহফাযনী মিন কুল্লি শাইত্বান।

অর্থ: হে আল্লাহ! স্বপ্নের জাদুর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন এবং প্রত্যেক শয়তান থেকে আমাকে হেফাজত করুন।
৩.
اللَّهُمَّ اجْعَلْ مَنَامِي آمِنًا وَأَبْطِلْ كُلَّ سِحْرٍ وَمَكْرٍ
উচ্চারণ: আল্লাহুম্মাজআল মানামী আমিনান, ওয়া আবত্বিল কুল্লা সিহরিন ওয়া মাকর।

অর্থ: হে আল্লাহ! আমার নিদ্রাকে নিরাপদ করুন এবং সকল জাদু ও ষড়যন্ত্র বাতিল করে দিন।

পাশাপাশি ঘুমের আগে আয়াতুল কুরসী, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবেন।


🏢 Opposite to Degerchala Road (2nd Floor), Hariken, National University, Gazipur.

📞 01617-201833

✳️ ঘরে অশান্তি, ভয় বা অস্বস্তি অনুভব হলে কী করবেন?বাড়িতে অশান্তি, অকারণ ভয়, অস্বস্তি বা বারবার ঝগড়া হলে একজন মুমিনের প্র...
23/07/2026

✳️ ঘরে অশান্তি, ভয় বা অস্বস্তি অনুভব হলে কী করবেন?

বাড়িতে অশান্তি, অকারণ ভয়, অস্বস্তি বা বারবার ঝগড়া হলে একজন মুমিনের প্রথম কাজ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং কুরআন ও সহিহ সুন্নাহর আমল করা।

অনেক সময় মানুষ এসব ঘটনার জন্য নানা কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয়— আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন, নিয়মিত ইবাদত করুন এবং শরীয়াহসম্মত রুকইয়াহ করুন।

✳️ রুকইয়াহ কী?

রুকইয়াহ শরইয়াহ হলো কুরআনের আয়াত, সহিহ দোয়া ও আল্লাহর নামের মাধ্যমে শিফা ও সুরক্ষা প্রার্থনা করা। এটি সম্পূর্ণ হালাল এবং সুন্নাহসম্মত একটি আমল।

✳️ঘরে শান্তি ও বরকত ফিরিয়ে আনতে করণীয়

▶️ নিয়মিত কুরআন তিলাওয়াত করুন, বিশেষ করে সূরা আল-বাকারাহ। হাদিসে এসেছে, যে ঘরে সূরা আল-বাকারাহ তিলাওয়াত করা হয়, সেখানে শয়তান অবস্থান করতে পারে না।

▶️ আয়াতুল কুরসি নিয়মিত পড়ুন। এটি আল্লাহর পক্ষ থেকে সুরক্ষার অন্যতম বড় মাধ্যম।

▶️ সূরা আল-ইখলাস, আল-ফালাক ও আন-নাস সকাল-সন্ধ্যায় ৩ বার করে পড়ুন। এটি রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নাহ।

▶️ ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা আল-বাকারাহর শেষ দুই আয়াত (২:২৮৫–২৮৬) এবং মাসনুন দোয়া পড়ুন।

▶️ ঘরে নিয়মিত নামাজ আদায় করুন। যে ঘরে ইবাদত হয়, সেখানে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়।

▶️ গান, অশ্লীলতা ও হারাম কাজ থেকে ঘরকে দূরে রাখুন। এগুলো অনেক সময় ঘরের শান্তি ও বরকত নষ্ট হওয়ার কারণ হতে পারে।

✳️রুকইয়াহ করার সহজ পদ্ধতি

✔️ অযু করে পবিত্র অবস্থায় বসুন।
✔️ সূরা আল-ফাতিহা ৭ বার পড়ুন।
✔️ আয়াতুল কুরসি পড়ুন।
✔️ সূরা আল-ইখলাস, আল-ফালাক ও আন-নাস ৩ বা ৭ বার পড়ুন।
✔️ নিজের শরীরে বা পানিতে ফুঁ দিন।
✔️ সেই পানি পান করুন বা প্রয়োজনে ঘরের বিভিন্ন স্থানে ছিটিয়ে দিন।
✔️ আন্তরিকভাবে আল্লাহর কাছে শিফা, সুরক্ষা ও শান্তির জন্য দোয়া করুন।

ঘরের অশান্তির পেছনে সব সময় জাদু, জিন বা অদৃশ্য কোনো কারণ থাকে— এমন ধারণা ইসলাম সমর্থন করে না। অনেক ক্ষেত্রে পারিবারিক সমস্যা, মানসিক চাপ বা বাস্তব জীবনের বিভিন্ন কারণও দায়ী হতে পারে।

তাই রুকইয়াহর পাশাপাশি পারিবারিক সমস্যা সমাধান, পারস্পরিক বোঝাপড়া এবং প্রয়োজন হলে অভিজ্ঞ চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ।

আল্লাহ তাআলা আমাদের ঘরকে শান্তি, রহমত ও বরকতে ভরে দিন। আমীন।

📞রুকইয়া-র জন্য সিরিয়াল ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📍 গাজীপুর শাখা: 01617201833
📍 ভোলা শাখা: 01759060413

#কালোজাদু #রুকইয়াহ

23/07/2026

📌হে আল্লাহ আমাদেরকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করুন।

15/07/2026

সুস্থতার নিয়তে শুনুন চোখ বন্ধ করে ইনশাআল্লাহ..
৩ মিনিট সময় হবে?
Raqi Riyajul islam

15/07/2026
14/07/2026

নরসিংদীতে ঘুমন্ত শিশুর পা ভে/ঙ্গে দিয়েছে আপন চাচী

নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে দুই মাসের এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচীর বিরুদ্ধে। পারিবারিক ক্ষোভের জেরে দুই মাসের এই নিষ্পাপ শিশুর ওপর এমন নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার একটি ভিডিওচিত্র প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পাইকারদী গ্রামের জহিরুল হক ও গৃহবধূ সায়েবা বেগমের দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নেওয়ার পর থেকেই শিশুটির সাথে প্রায় প্রতিদিন নানা ধরনের নিষ্ঠুরতা ঘটত। প্রায়শই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে মা ঘরের কাজে বাইরে গেলে বা বাথরুমে গেলে শিশুটি তীব্র চিৎকারে কেঁদে উঠত। দিনের পর দিন এমন অস্বাভাবিক কান্নার কারণে মা সায়েবার মনে সন্দেহের দানা বাঁধে।
সন্দেহ দূর করার জন্য সায়েবা একটি কৌশল অবলম্বন করেন। তিনি তার ঘরের একটি গোপন স্থানে মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা অন করে রেখে বাথরুমে যান। তিনি ধারণা করেছিলেন হয়তো কেউ শিশুটিকে চিমটি কাটে বা ভয় দেখায়। কিন্তু ভিডিও ফুটেজে যা ধরা পড়ে, তা ছিল তার কল্পনারও অতীত।
ভিডিওতে দেখা যায়, মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে শিশুটির আপন চাচী ঘরে প্রবেশ করেন এবং ঘুমন্ত শিশুটির ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি নির্মমভাবে শিশুটির একটি পা মুচড়ে ভেঙে দেন। ভিডিও ফুটেজটি দেখার পর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিষাদের সৃষ্টি হয়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন যে শিশুটির পা ভেঙে গেছে। বর্তমানে শিশুটির ভাঙা পায়ে প্লাস্টার করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ব্যথায় শিশুটি প্রায় সময়ই কান্নাকাটি করছে বলে জানা গেছে।
এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রাসূল ﷺ বলেছেন, বদনজর সত্য। বদনজর মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।📚 মুসনাদে আহমাদ:- ২৪৭৩বদ নজর (এর খারাপ ...
14/07/2026

রাসূল ﷺ বলেছেন, বদনজর সত্য। বদনজর মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

📚 মুসনাদে আহমাদ:- ২৪৭৩
বদ নজর (এর খারাপ প্রভাব) সত্য এমনকি যদি কোন বস্তু ত্বাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। সুতরাং তোমাদেরকে যখন (এর প্রভাবমুক্ত হওয়ার জন্যে) গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল কর । (মুসলিমঃ ১৪/১৭১)

বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)

আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার)

আল্লাহ আমাদেরকে জ্বীন এবং মানুষের সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন। আমিন৷

14/07/2026

📌হিজামাতে যে সকল সমস্যায় উপকার হয়:
(১) রক্তদূষণ, উচ্চরক্তচাপ, (২) ঘুমের ব্যাঘাত, স্মৃতিভ্রষ্টতা, মানসিক সমস্যা, (৩) মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা, অস্থি সন্ধির ব্যাথা, পিঠে ব্যাথা, হাঁটু ব্যাথা, দীর্ঘমেয়াদী সাধারণ মাথা ব্যাথা, ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, পায়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা, দীর্ঘমেয়াদী পেট ব্যথা, হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা।
(৪) সাইনুসাইটিস (৫) ব্রণ (৬) কোলেস্টেরল (৭) হাঁপানি (৮) গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার (৯) বিষক্রিয়া (১০) দীর্ঘমেয়াদী চর্মরোগ (১১) ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন (১২) ফোঁড়া-পাঁচড়া (১৩) চুল পড়া (১৪) স্পোর্টস ইঞ্জুরি (১৫) হরমোনাল সমস্যা (১৬) ইরেক্টিল ডিসফাংশন [ই.ডি], (১৭) মাদকাসক্ত এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darush Shefa Medical Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share