05/03/2025
অর্গানিক মেহেদীর ব্যবহার প্রক্রিয়া/আফটার কেয়ারঃ
❣️ মেহেদী হাতে পাওয়ার পর প্যাকেট চেক করে সাথে সাথেই ডিপ ফ্রিজ এ রাখতে হবে। অর্গানিক মেহেদী বরফ থাকা অবস্থায় ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
❣️মেহেদী ব্যবহারের পূর্বে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। হাতে কোনো প্রকার তেল, লোশন, ক্রিম, ময়েশ্চারাইজার, ব্লিচ থাকা যাবেনা।
❣️ মেহেদী ব্যবহার এর আধাঘণ্টা আগে ডিপ ফ্রিজ থেকে বাইরে বের করে নরমাল করে নিতে হবে। হাতে এপ্লাই করার আগে ৩/৪ ড্রপ মেহেদী ফেলে তারপর এপ্লাই শুরু করবেন।
❣️এই মেহেদী যত দীর্ঘ সময় হাতে রাখতে পারবেন তত ভালো রঙ আসবে। কমপক্ষে ৫-৬ ঘণ্টা রাখতেই হবে, তবে দীর্ঘস্থায়ী গাঢ় রঙের জন্য আমরা সারা রাত(৮-১০) ঘণ্টা হাতে রাখার পরামর্শ দিয়ে থাকি।
❣️মেহেদী উষ্ণ তাপমাত্রা পছন্দ করে, ত্বক উষ্ণ রাখার জন্য হাতের মেহেদী শুকিয়ে আসার পর ১০-১৫ মিনিট লং এর হিট নিবেন।
❣️ মেহেদী হাত থেকে তুলে ফেলার সময় কখনই পানি ব্যবহার করা যাবেনা। প্রয়োজনে ওলিভ ওয়েল/সরিষা তেল দিয়ে ঘষে তুলে ফেলবেন।
❣️ মেহেদী হাত থেকে তুলে ফেলার পর ৪-৫ ঘণ্টা পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এবং সেদিন সাবান/হ্যান্ডওয়াশ কম ব্যবহার করুন। এতে মেহেদীর রঙ হাতে দীর্ঘদিন থাকবে।
❣️ অর্গানিক মেহেদীতে পার্ফেক্ট রঙ আসতে প্রায় ৩২-৪৮ ঘণ্টা সময় লাগে। প্রথমে কমলা রঙ হবে তারপর ধীরে ধীরে অক্সিডাইজ হয়ে গাঢ় রঙ আসবে। তাই আপনার বিশেষ দিন থেকে কমপক্ষে ২দিন আগেই মেহেদী হাতে এপ্লাই করে ফেলবেন।
❣️ সঠিকভাবে আফটার কেয়ার করতে পারলে অর্গানিক মেহেদীর রঙ প্রায় ১০দিন স্থায়ী হবে। উঠে যাওয়ার সময় চামড়া হয়ে উঠবেনা, সাধারণ পাতা মেহেদীর মতো আস্তে আস্তে মিশে যাবে।
❣️ ব্যবহার শেষে কোণ এ মেহেদী অবশিষ্ট থাকলে নিব এ পিন সেট করে আবার ডিপ ফ্রিজ এ সংরক্ষণ করুন। ইনট্যাক্ট কোণ ৬মাস পর্যন্ত ভালো থাকবে এবং ব্যবহৃত কোণ ১.৫/২ মাস এর মধ্যে শেষ করে ফেলা ভালো।
(আমরা সকল মেহেদী নিজেদের হাতে টেস্ট করার পরই আপনাদের জন্য রেডি করে থাকি। মেহেদীর পার্ফেক্ট রঙ আসাটা অনেকাংশেই আপনার বডি টেম্পারেচার এবং যত্নের উপর নির্ভর করবে। তাই সবার হাতে একইরকম রঙ না আসাটা স্বাভাবিক।)
(ধন্যবাদ Arovi cosmetics এর সাথেই থাকুন)🥰