17/08/2026
CliniCall ও BRAC Healthcare-এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব: গ্রাহকদের জন্য উন্মুক্ত হচ্ছে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা
ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে CliniCall Limited এবং BRAC Healthcare-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই অংশীদারিত্বের আওতায় CliniCall-এর গ্রাহকরা BRAC Healthcare-এর নির্বাচিত স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড়, অগ্রাধিকারমূলক সুবিধা এবং অন্যান্য বিশেষ সুযোগ পাবেন। এর ফলে CliniCall-এর ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সঙ্গে BRAC Healthcare-এর সেবাকে যুক্ত করে গ্রাহকদের জন্য একটি আরও সমন্বিত ও মূল্যসংযোজিত healthcare experience তৈরি হবে।
আজ অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে MoU-তে স্বাক্ষর করেন BRAC Healthcare-এর AGM – Operations Mr. SK Ahasanur Rahman এবং CliniCall Limited-এর COO Mr. Parvez Ahmad।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BRAC Healthcare-এর Senior Manager – Business Development & Partnership Mr. Md. Rokonuzzaman এবং CliniCall Limited-এর Head of Business Mr. Saad M. Milkan।
অংশীদারিত্ব সম্পর্কে CliniCall Limited-এর COO Mr. Parvez Ahmad বলেন, “BRAC Healthcare-এর সঙ্গে এই অংশীদারিত্ব CliniCall-এর গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধা ও মূল্য তৈরি করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা এবং মানসম্মত healthcare services-এর এই সমন্বয় গ্রাহকদের জন্য healthcare access-কে আরও সহজ, সাশ্রয়ী এবং কার্যকর করবে।”
এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আরও শক্তিশালী ecosystem তৈরি এবং গ্রাহকদের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।