16/06/2020
ব্রণের প্রকারভেদঃ
ট্রপিক্যাল একনি অতিরিক্ত গরম এবং বাতাসের আর্দ্রতা বেশি হলে পিঠে, উরুতে ব্রণ হয়ে থাকে
প্রিমিন্সট্রয়াল একনি_ কোনো কোনো মহিলার মাসিকের সাপ্তাহ খানেক আগে ৫-১০টির মতো ব্রণ মুখে দেখা দেয়
একনি কসমেটিকা_ কোনো কোনো প্রসাধনী লাগাতার ব্যবহারে মুখে অল্প পরিমাণে ব্রণ হয়ে থাকে
একনি ডিটারজিনেকস_ মুখ অতিরিক্ত ভাবে সাবান দিয়ে ধুলেও (দৈনিক ১-২ বারের বেশি) ব্রণের পরিমাণ বেড়ে যায়
স্টেরয়েড একনি_ স্টেরয়েড ওষুধ সেবনে হঠাৎ করে ব্রণ দেখা দেয়। ওষুধ একাধারে অনেকদিন ব্যবহারে ব্রণের পরিমাণ বেড়ে যায়
ব্রণ হবার কারণঃ
তৈলাক্ত ত্বক যাদের তাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ ব্রণ হয়
জন্মনিন্ত্রক ওষুধ খেলে অনেক সময় ব্রণ হয়
অনেকের হরমোনের ভারসাম্যহীনতা থাকে, সেক্ষেত্রেও ব্রণ হতে পারে
তৈলাক্ত খাবার বেশি খেলে ব্রণ হয়
চকলেট এবং সারাক্ষণ বাদাম খেলে ব্রণ হয়
মানসিক চাপের ফলে ব্রণ হয়ে থাকে
অপরিষ্কার থাকলে ব্রণ হয়ে থাকে
পানি কম খেলে ব্রণ হয়
অতিরিক্ত মেকাপ করলে ব্রণ হয়
বাইরে থেকে আসার পর ভাল ভাবে মুখ পরিষ্কার না করলে ব্রণ হয়ে থাকে
প্রতিকার
অভ্যাস গত পরিবর্তনঃ
🗣️🗣️🗣️কিছু অভ্যাসের পরিবর্তনের ফলে ত্বক থেকে ব্রণের দূর করা সম্ভব
বাইরে থেকে এসে ভাল করে মুখ পরিষ্কার করে নিতে হবে । ব্রণ যুক্ত ত্বকে যে কোন Cleanser ব্যবহার করা ঠিক না এর জন্য Acne Cleanser ব্যবহার করতে হবে
মুখে যে কোন কসমেটিক অথবা ক্রিম ব্যবহার করা ঠিক না । মুখে ব্রণ থাকলে অবশ্যই Acne Cream ব্যবহার করতে হবে
বেশি বেশি পানি খেতে হবে
ব্রণযুক্ত যায়গায় হাত লাগানো যাবে না
তৈলাক্ত খাবার ও চকলেট কম খেতে হবে
অতিরিক্ত মেকাপ করা যাবে না । তবে কোন কারনে মেকাপ করলে তা বাইরে থেকে এসে Toner দিয়ে পরিষ্কার করে ঘুমাতে হবে