ADHD Care & Awareness

ADHD Care & Awareness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ADHD Care & Awareness, Medical and health, Dhaka.
(2)

ADHD Care & Awareness পেজটি ADHD নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক তথ্য প্রদানের একটি প্ল্যাটফর্ম। এখানে আপনি ADHD শিশুদের যত্ন, শিক্ষার পদ্ধতি, এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক টিপস ও নির্দেশনা পাবেন।

আলোচনা করার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।

01/09/2026
অটিজম বা ADHD-সম্পন্ন একটি সন্তানের মা হওয়া মানে শুধু একজন মা হওয়া নয়—প্রতিদিন একজন শিক্ষক, থেরাপিস্ট, যোদ্ধা, সান্ত্...
12/07/2026

অটিজম বা ADHD-সম্পন্ন একটি সন্তানের মা হওয়া মানে শুধু একজন মা হওয়া নয়—প্রতিদিন একজন শিক্ষক, থেরাপিস্ট, যোদ্ধা, সান্ত্বনাদাতা আর নিঃশব্দ পাহারাদার হয়ে বেঁচে থাকা।

যখন অন্য বাচ্চারা সহজেই কথা বলে, খেলাধুলা করে, স্কুলে মানিয়ে নেয়—তখন এই মায়েরা প্রতিটি ছোট্ট শব্দ, প্রতিটি চোখে চোখ রাখা, প্রতিটি নতুন দক্ষতার জন্য মাসের পর মাস, কখনো বছরের পর বছর অপেক্ষা করে।

বেশিরভাগ মানুষ শুধু শিশুটিকেই দেখে। কিন্তু খুব কম মানুষই দেখে সেই মাকে— যিনি রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন... যিনি মানুষের অপ্রয়োজনীয় মন্তব্য শুনেও হাসিমুখে থাকেন... যিনি নিজের স্বপ্নগুলো গুছিয়ে রেখে সন্তানের একটি ছোট্ট অগ্রগতিতে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ খুঁজে পান।

প্রিয় মা, আজ হয়তো অগ্রগতি ধীর মনে হচ্ছে। কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ।

তাই নিজেরও যত্ন নিন। সাহায্য চাইতে দ্বিধা করবেন না। কারণ একজন শক্তিশালী সন্তানের জন্য একজন মানসিকভাবে সুস্থ মায়েরই সবচেয়ে বেশি প্রয়োজন।

আপনার সন্তানের সবচেয়ে বড় থেরাপি শুধু থেরাপি সেন্টার নয়—আপনার ধৈর্য, আপনার ভালোবাসা এবং আপনার হাল না ছাড়াই আপনার সন্তানের জন্য সবচেয়ে বড়ো থেরাপি।

তাই, বের হয়ে আসুন, নিজের ভেতরের ছোট্ট সীমানা থেকে। সকালের আলোয় একবার তাকিয়ে ভাবুন, কতদিন আপনি আপনার প্রিয় লেখকের বই পড়েন নি, সুন্দর একটা মুভি আর দেখতে ইচ্ছে হয়নি, প্রিয় শাড়ীটায় আলমিরাতে মাকড়শা বাসা বেঁধেছে। কতদিন সেজে গুজে বাইরে যান নি!!

প্রিয় মা, আয়নায় একবার নিজের মুখ টা দেখেন, কতটা অযত্নের ছাপ পড়ে গেছে।

তাই বলি, একটু নিজেকে ভালো রাখুন, আপনার প্রিয় কাজ, প্রিয় মুভি, প্রিয় গান বা প্রিয় যা কিছু, নিজের সন্তানের দিকে তাকিয়ে হলেও একটু একটু আবার শুরু করুন।

নিজেকে হতাশায় না ডুবিয়ে যাই করতে ভালো লাগে, সেইখানেই একটু সময় দিয়ে নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন। তবেই আপনি আপনার সন্তানের জন্য এনার্জি খুজে পাবেন।

ধন্যবাদ।

04/07/2026

একজন ASD/ ADHD অভিভাবক হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কী?

আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো আপনার সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া।

আজকাল থেরাপির কথা অনেকেই বলেন। কেউ বলেন, "থেরাপি ছাড়া হবে না।" আবার কেউ বলেন, "এসব শুধু ব্যবসা।"

সত্যিটা হলো—আপনি কখনোই শুধু কারও কথায় থেরাপি শুরু করবেন না। আবার "সবই ব্যবসা" ভেবে প্রয়োজনীয় সহায়তা থেকেও আপনার সন্তানকে বঞ্চিত করবেন না।

বরং আপনাকে কয়েকটি প্রশ্ন করি--

1. আপনার সন্তানের সমস্যাটি কি সত্যিই তার দৈনন্দিন জীবন, শেখা বা যোগাযোগকে প্রভাবিত করছে?

2. শিশু বিশেষজ্ঞ বা ডেভেলপমেন্টাল বিশেষজ্ঞ আপনার সন্তান সম্পর্কে কী বলেছেন?

3. আত্নীয়স্বজন, প্রতিবেশী বা স্কুল থেকে আপনার বাচ্চাকে নিয়ে কি নেগেটিভ কিছু ভাবছেন?

যদি তাই হয়, তাহলে আপনার উচিৎ হবে এই বিষয়ে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তাৎক্ষণিক ভাবে থেরাপি শুরু করা।

যখন আপনার সন্তানের বিষয়গুলো আপনার জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক তখন থেকেই যদি উপযুক্ত চিকিৎসা ও থেরাপি শুরু করা যায় তাহলে অধিকাংশ বাচ্চাই নরমাল লাইফে আসতে পারে।

আমরা অনেক রিসার্চ করে দেখেছি, যা সাইন্টিফিক গবেষণার সাথেও পুরোপুরি মিলে যায়-

প্যারেন্টস রা ভাবতে ভাবতে শিশুর আসল সময় টাই নষ্ট করেন। এর ফলে শিশুর সমস্যা বাড়তে বাড়তে যখন বাবা মা আর পেরে উঠেন না , তখন আবার থেরাপি নেয়া শুরু করেন, কিন্তু সোনালি সময় টা অলরেডি তখন শেষ হয়ে যায়।

ধন্যবাদ

এরপর বাচ্চার ইম্প্রুভ কিছুটা হলেও ৫ বছরের মতো আর হয় না। যার ফলে সারা জীবনের জন্য সেই বাচ্চার সমস্যা নিয়ে বাবা মাকে সাফার করতে হয়।

ধন্যবাদ।





30/06/2026

জীবনের প্রথম পাঁচ বছর কেন এত গুরুত্বপূর্ণ?

শিশুর মস্তিষ্ক জন্মের পর অত্যন্ত দ্রুত বিকশিত হয়।
গবেষণায় দেখা গেছে—

জীবনের প্রথম ৫ বছরে মস্তিষ্কের প্রায় ৯০% গঠন সম্পন্ন হয়।

এই সময় কোটি কোটি নতুন Neural Connections তৈরি হয়।একে বলা হয় Brain Plasticity।

এই সময় মস্তিষ্ক নতুন ভাষা, সামাজিক দক্ষতা, আচরণ ও শেখার ক্ষমতা সবচেয়ে সহজে গ্রহণ করতে পারে।
তাই এই সময় থেরাপি শুরু করলে শিশুর শেখার সম্ভাবনা অনেক বেশি থাকে।

ধন্য বাদ

26/06/2026

এডিএইচডি (ADHD) থাকা সত্ত্বেও নিজ নিজ পেশায় অসাধারণ সফল ৫ জন বিখ্যাত ব্যক্তি যারা:

Michael Phelps – অলিম্পিক সাঁতারু ছোটবেলায় তাঁর ADHD ধরা পড়ে। তিনি ইতিহাসের সর্বাধিক অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ (মোট ২৮টি পদক)।

Simone Biles – অলিম্পিক জিমন্যাস্ট। তিনি প্রকাশ্যে জানিয়েছেন যে তাঁর ADHD রয়েছে। তিনি বিশ্বের অন্যতম সেরা জিমন্যাস্ট এবং একাধিক অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী।

Adam Levine – গায়ক (Maroon 5 ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী) শৈশবে তাঁর ADHD নির্ণয় হয়। তিনি গ্র্যামি পুরস্কারজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী।

Justin Timberlake – গায়ক ও অভিনেতা
তিনি ADHD নিয়ে জীবনযাপারের কথা প্রকাশ্যে বলেছেন। তিনি বিশ্বের অন্যতম সফল গায়ক, পারফর্মার ও অভিনেতা।

Jim Carrey – অভিনেতা ও কৌতুকশিল্পী। তাঁর সৃজনশীলতা ও প্রাণবন্ত ব্যক্তিত্বের সঙ্গে ADHD-এর বৈশিষ্ট্যের কথা প্রায়ই আলোচনা করা হয়। তিনি হলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল কৌতুক অভিনেতা।

ADHD আসলে কোনো বাধা নয়। সঠিক সহায়তা, উপযুক্ত পরিবেশ এবং নিজের শক্তিকে কাজে লাগাতে পারলে ADHD থাকা একজন মানুষও জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। তাই আপনার ADHD সন্তানের প্রতি আপনি যত্নবান হোন।

ধন্যবাদ।

22/06/2026

একজন ASD/ADHD অভিভাবক হিসেবে আমরা আসলে কী চাই?

প্রশ্নটা শুনতে সহজ মনে হয়। কিন্তু একটু থামুন। ভাবুন।
আপনি আসলে কী চান?

প্রথমে মাথায় আসবে — "আমার সন্তান কথা বলুক।" তারপর হয়তো আসবে — "স্কুলে যাক, বন্ধু হোক, স্বাভাবিক জীবন পাক।" এগুলো সত্যি।

কিন্তু এর আরও গভীরে যদি যান — আরও ভেতরে, যেখানে কেউ দেখছে না, রাতের বেলা যখন সব চুপ হয়ে যায় — সেখানে কী আছে?
সেখানে আছে একটাই কথা।

"আমি চাই আমার সন্তান ভালো থাকুক। আর আমি নিশ্চিত হতে চাই-আমার অবর্তমানে আমার সন্তান ভালো থাকবে।"

এই দুটো চাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। প্রথমটা সন্তানকে নিয়ে। দ্বিতীয়টা আসলে নিজেকে নিয়ে — নিজের ভেতরের সেই অনিশ্চয়তাকে নিয়ে, যেটা প্রতিদিন একটু একটু করে কুরে কুরে খাচ্ছে আপনাকে।

যে চাওয়াটা আমরা মুখে বলি না-

একজন মা একবার বলেছিলেন, "আমি চাই না সে বড় বক্তা হোক। আমি শুধু চাই, একদিন সে নিজে থেকে এসে বলুক — মা, আমার পেট ব্যথা করছে।"

দেখুন, এত ছোট একটা চাওয়া!! কিন্তু সেটা বলতে গিয়েও তাঁর গলা ধরে গিয়েছিল।

আরেকজন বাবা বলেছিলেন, "আমি চাই পাড়ার বাচ্চারা যখন খেলতে ডাকে, আমার ছেলে যেন দৌড়ে যেতে পারে। শুধু এটুকুই।"

এই চাওয়াগুলো কোনো বিলাসিতা না। এগুলো একদম মানবিক, একদম স্বাভাবিক। একজন অভিভাবক হিসেবে আপনি এর চেয়ে বেশি কিছু চাইলেও দোষ নেই, কম চাইলেও দোষ নেই।

কিন্তু যেটা প্রায়ই হয় — আমরা বাবামা' রা এই ছোট্ট চাওয়াটাও অনেক সময় ভুলে যাই। আর ভুলে গিয়ে আটকে পড়ি অন্য একটা জায়গায় যার নাম, অটিজম......

আসলেই এটা জমের মতো ভয়ানক, তাই মনে হয় এর নাম অটিজম!!!

21/06/2026

Therapy কি সারাজীবন লাগে?

অনেক বাবা-মায়ের মনে Diagnosis পাওয়ার পর প্রথম যে প্রশ্নটি আসে, তা হলো—“আমার সন্তানকে কি সারাজীবন Therapy নিতে হবে?” এর উত্তর হলো, না, বেশিরভাগ ক্ষেত্রেই Therapy সারাজীবন লাগে না। Therapy-এর উদ্দেশ্য হলো শিশুকে প্রয়োজনীয় দক্ষতা শেখানো, তার বিকাশকে এগিয়ে নেওয়া এবং দৈনন্দিন জীবনে আরও স্বনির্ভর হতে সাহায্য করা। যখন একটি দক্ষতা অর্জিত হয়, তখন সেই নির্দিষ্ট থেরাপির প্রয়োজন কমে যেতে পারে বা বন্ধও হতে পারে।

Therapy-কে অনেকটা স্কুলে পড়াশোনার মতো ভাবা যেতে পারে। যেমন একটি শিশু একদিনে পড়তে বা লিখতে শেখে না, তেমনি কথা বলা, সামাজিক যোগাযোগ, মনোযোগ, আচরণ নিয়ন্ত্রণ বা দৈনন্দিন কাজের দক্ষতাও ধীরে ধীরে শেখে। কারও কয়েক মাস সময় লাগে, কারও কয়েক বছর। এটি নির্ভর করে শিশুর প্রয়োজন, চ্যালেঞ্জ, শক্তির জায়গা এবং থেরাপি কতটা নিয়মিতভাবে অনুসরণ করা হচ্ছে তার ওপর।

তবে কিছু শিশুর ক্ষেত্রে জীবনের বিভিন্ন পর্যায়ে নতুন চাহিদা তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, ছোটবেলায় Speech Therapy প্রয়োজন হলেও পরে সেটি আর লাগতে নাও পারে। আবার স্কুলে যাওয়ার সময় সামাজিক দক্ষতা বা শেখার বিষয়ে অতিরিক্ত সহায়তা প্রয়োজন হতে পারে। অর্থাৎ Therapy সবসময় একই রকম বা একই মাত্রায় চলতে থাকে না; শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী এর ধরন পরিবর্তিত হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, Therapy-এর লক্ষ্য শিশুকে Therapy-এর ওপর নির্ভরশীল করে রাখা নয়, বরং তাকে যতটা সম্ভব স্বাধীন ও দক্ষ করে তোলা। তাই “কতদিন Therapy লাগবে?”—এই প্রশ্নের চেয়ে “শিশু কী কী দক্ষতা অর্জন করছে?”—এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। অনেক শিশু সময়মতো সঠিক Intervention পেলে পরবর্তীতে খুব কম সহায়তা নিয়েই সফলভাবে স্কুল, পরিবার এবং সমাজে অংশগ্রহণ করতে পারে।

মনে রাখবেন: Therapy কোনো আজীবন শাস্তি নয়; এটি একটি সহায়তার পথ, যা শিশুকে তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে। লক্ষ্য হলো Therapy-এর সংখ্যা বাড়ানো নয়, বরং শিশুর দক্ষতা ও স্বাধীনতা বৃদ্ধি করা।

📢 আজ সন্ধ্যা ৭:১৫ মিনিটে অনুষ্ঠিত হবে Free online Workshop! Free! Free! Free!আজকের টপিক- “Why You Cannot See Real Progre...
13/06/2026

📢 আজ সন্ধ্যা ৭:১৫ মিনিটে অনুষ্ঠিত হবে Free online Workshop!

Free! Free! Free!

আজকের টপিক-

“Why You Cannot See Real Progress in Your Child Even After Therapy?”

অনেক বাবা-মা নিয়মিত থেরাপি করানোর পরও ভাবেন— “এতদিন হয়ে গেল, তবুও উন্নতি চোখে পড়ছে না কেন?”

আসলে এর পেছনে থাকতে পারে কিছু গুরুত্বপূর্ণ কারণ, যা জানলে আপনি আপনার শিশুর থেরাপির ফলাফল আরও ভালোভাবে বুঝতে ও সহায়তা করতে পারবেন।
আজকের এই ওয়ার্কশপে আলোচনা হবে—

1. কেন প্রত্যাশিত অগ্রগতি দেখা যায় না

2. থেরাপির বাইরে পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ

3. কোন বিষয়গুলো শিশুর উন্নতিকে বাধাগ্রস্ত করে

4. কীভাবে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করবেন

আপনি যদি আপনার সন্তানের উন্নতি নিয়ে চিন্তিত হন বা থেরাপি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান, তাহলে এই সেশনটি আপনার জন্য।

আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ফ্রি অনলাইন workshop মাধ্যমে আপনি জানতে পারেন আপনার বাচ্চার অগ্রগতির পথে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Join us and learn how to make therapy more effective for your child!

WhatsApp Group Invite

04/06/2026

আলহামদুলিল্লাহ, উনার অটিজম ছিল, আজ উনি ই মোটিভেশনাল স্পিকার।

ডেঙ্গু মশার প্রকোপ দেখা যাচ্ছে আবার। আপনার সন্তানকে তাই যত্নে রাখুন, ডেঙ্গুবাহী মশার আক্রমণ থেকে। ASD/ ADHD বাচ্চারা এম্...
03/06/2026

ডেঙ্গু মশার প্রকোপ দেখা যাচ্ছে আবার। আপনার সন্তানকে তাই যত্নে রাখুন, ডেঙ্গুবাহী মশার আক্রমণ থেকে। ASD/ ADHD বাচ্চারা এম্নিতেই অস্থির থাকে। যেটা সামলানো অনেক কষ্টকর। তার উপর কোন অসুস্থতা দেখা দিলে অস্থিরতা বেড়ে যায় ৩ গুণ। তখন আপনার জন্য একদিকে যেমন দৌড়াদৌড়ি শুরু হয়, তেমনি ASD/ADHD ট্রিটমেন্টেও ভাটা পড়ে। যার ফলে প্রব্লেম বেড়ে যায় অনেক যেখান থেকে আবার স্থিতিশীল পর্যায়ে আনতে আরও অনেক বেগ পেতে হয়।

তাই সাবধান থাকুন এবং সচেতন থাকুন সব সময়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADHD Care & Awareness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share