স্বাস্থ্য-কথন by ডা. সানবীম খান শিহর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • স্বাস্থ্য-কথন by ডা. সানবীম খান শিহর

স্বাস্থ্য-কথন by ডা. সানবীম খান শিহর ডা. সানবীম খান (শিহর), এম.বি.বি.এস. (ময়মনসিংহ মেডিকেল কলেজ), জেনারেল প্র‍্যাক্টিশনার।

19/07/2026
16/05/2026

আসসালা-মু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লা-হ।
এখন থেকে ইন শা আল্লা-হ রোগী দেখছি প্রতি সোমবার ও মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৯টা।

স্থান: প্ল্যানেট হাসপাতাল, মাদারীপুর।
যোগাযোগ: ০১৯১৪৩০১১৩৩

18/02/2026

সবাইকে রামযানের শুভেচ্ছা।

পবিত্র রামযান ব্যাপী চেম্বারে ভিজিটিং ফি থাকবে রোগীপ্রতি ২০০/= (দুইশত টাকা মাত্র)।

চেম্বার: মেডিসিন পয়েন্ট, নারিন্দা কাঁচাবাজার মসজিদ সংলগ্ন।
রোগী দেখার সময়: রাত ৯টা থেকে ১১টা (রবিবার ও বুধবার ব্যতীত)

ঈদের দিনের আরেকটি মন বিষণ্ণ করে দেওয়া কেইস। মাত্র ১১ বছরের বাচ্চা। রং সাইডে আসা সিএনজির ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে এসেছে।...
07/06/2025

ঈদের দিনের আরেকটি মন বিষণ্ণ করে দেওয়া কেইস। মাত্র ১১ বছরের বাচ্চা। রং সাইডে আসা সিএনজির ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে এসেছে। সৌভাগ্যক্রমে আঘাত তার চর্বি আর মাংসপেশি ছাড়া অন্য কিছু পর্যন্ত পৌঁছায়নি। আমরা রিপেয়ার করে দেওয়ার পর এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে।

তবে আমার প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটিয়ে পরে আমাদের দেশের ড্রাইভার সাহেবরা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন?

চিকিৎসাসেবা এবং অন্যান্য কিছু বিশেষ পেশায় নিয়োজিত ব্যক্তিদের জীবনের ঈদ দশজন মানুষের তুলনায় অন্যরকম। গতকাল রাতে ১৬ বছর বয়...
07/06/2025

চিকিৎসাসেবা এবং অন্যান্য কিছু বিশেষ পেশায় নিয়োজিত ব্যক্তিদের জীবনের ঈদ দশজন মানুষের তুলনায় অন্যরকম। গতকাল রাতে ১৬ বছর বয়স্ক এই ছেলে ভুলবশত হাতের আঙুলে বটির আঘাত পেয়ে আমাদের কাছে আসে। আজ বিকাল ৪টায় তার অপারেশন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তার অপারেশনটি সফল করতে ঈদের দিনেও হাসপাতালে সময় এবং শ্রম দিবেন অর্থোপেডিক সার্জন (যিনি একজন প্রফেসর), অ্যানেস্থেসিয়ার কনসালটেন্ট থেকে শুরু করে আরএমও অর্থাৎ আমি। নার্স এবং অন্যান্য স্টাফরা তো রয়েছেনই। তবুও বাংলাদেশের মানুষ আমাদেরকে নিয়ে যতটা বিরূপ ধারণা পোষণ করেন, এতটা কোন চিহ্নিত চাঁদাবাজ বা সন্ত্রাসীকে নিয়েও করেন না।

যা-ই হোক, সবাইকে পুনরায় ঈদ মোবারক। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবার কুরবানী কবুল করে নিন। আর এই রোগীর অপারেশন সফলভাবে সম্পন্ন করে দিন। আ-মীন।

06/06/2025

ঈদ মোবারক সবাইকে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কবুল করে নিন সকলের কুরবানী।

21/04/2025

ফার্মেসি দিয়ে বসে ঔষধ বিক্রি করলে মানুষ ঔষধের দোকানদার হয়, ডাক্তার হয়না। MATS থেকে DMF কোর্স করে মানুষ SACMO হয়, ডাক্তার হয় না। পল্লী চিকিৎসক, হোমিওপ্যাথি প্রমুখ প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। শুধুমাত্র MBBS কোর্স করে এবং BMDC থেকে রেজিস্ট্রেশন নিয়েই মানুষ ডাক্তার হয় এবং প্রেসক্রিপশনের মাধ্যমে মানুষকে চিকিৎসা দেওয়ার বৈধ অধিকার অর্জন করে।

আপনি ২০০ টাকা বাঁচানোর জন্য যাকে ইচ্ছা তাকে দুয়ে নিজের চিকিৎসা করাতে পারেন। কিন্তু এরপর অপচিকিৎসার শিকার হলে "ডাক্তার"-এর উপর দোষ চাপাবেন না। কয়েকটা ঔষধের নাম জানলেই ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হওয়া অনেক দীর্ঘ সময় এবং অধ্যবসায়ের ফসল।

কিডনির পাথর বের করার সময়ের অভিজ্ঞতা মানুষের জীবনের অন্যতম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা—এই কথাটা আমরা অনেকেই শুনেছি। তবে সেটা কত...
20/04/2025

কিডনির পাথর বের করার সময়ের অভিজ্ঞতা মানুষের জীবনের অন্যতম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা—এই কথাটা আমরা অনেকেই শুনেছি। তবে সেটা কতটা ভয়ানক হতে পারে, তা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা কিডনির পাথরের গঠন খুব কাছ থেকে দেখি। এই ছবিটি একটি কিডনির পাথরের মাইক্রোস্কোপিক দৃশ্য, যা তুলেছে সায়েন্স ফটো লাইব্রেরি। কিডনির পাথর আসলে খনিজ ও লবণের কঠিন জমাট যা কিডনির ভেতরে তৈরি হয়। এই পাথরগুলো শরীরের ভেতরে তৈরি হলেও, যখন তা নড়াচড়া করে বা শরীর থেকে বের হতে চায়, তখন সৃষ্টি করে তীব্র যন্ত্রণা। পিঠ, পাশে, নিচের পেট কিংবা উরু ও কুঁচকিতে হতে পারে সেই অসহ্য ব্যথা। অনেক সময় প্রস্রাবে রক্ত দেখা যেতে পারে, বারবার প্রস্রাবের চাপ, প্রস্রাবের সময় জ্বালা কিংবা বমিভাব বা বমিও হতে পারে। কিডনির পাথর শনাক্ত করতে সাধারণত এক্সরে বা আল্ট্রাসাউন্ডের মতো ইমেজিং টেস্ট ব্যবহার করা হয়। এই ছবি যেমন কিডনির পাথরের গঠন বুঝতে সাহায্য করে, তেমনি আমাদেরও স্মরণ করিয়ে দেয়—শরীরের ভেতরে জন্ম নেওয়া ক্ষুদ্র একটি কণা কত বড় যন্ত্রণার কারণ হতে পারে।

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্য-কথন by ডা. সানবীম খান শিহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share