Doctors Health Advices & Consultation

Doctors Health Advices & Consultation This page is helpful for all to get medical health advices, offline (chamber) consultation & online telemedicine consultation.

All consultations are paid, low-cost and patient-friendly. Send text message for online & offline (chamber) consultation.

07/08/2026
31/07/2026
30/07/2026

দুই সপ্তাহ আগে চেম্বারে এসেছিলো, হাঁটাহাঁটি করলে নাকি বুকে চিনচিন ব্যথা হয়, হাঁসফাঁস লাগে. আমার ব্যাচমেট, ভালো ব্যবসা করে, বুঝিয়ে বললামঃ বন্ধু আমার তো এই বিষয়ে জ্ঞান সীমিত, একজন কার্ডিওলজিস্ট দেখাও. হেসে বললো, এজন্যই তো আসছি, তুমি বলে দাও কার কাছে দেখাবো, জানি তোমার বিষয় না.

কার্ডিওলজির পরিচিত স্পেশালিস্টের কাছে পাঠালাম. উনি দেখলেন, রুটিন চেকাপ সহ প্রয়োজনীয় পরীক্ষা করলেন, এই সময়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার ধরা পড়লো, ইসিজি চেঞ্জ পাওয়ায় ইটিটি (এক্সার্সাইজ টলারেন্স টেস্ট) করতে বললেন, তখন রোগী ট্রেডমিলে দৌঁড়াতে পারছিলো, কিন্তু কষ্ট হয়. এমন অবস্থায় সবাই যা করতে বলতো, কার্ডিওলজিস্ট বললেন, এঞ্জিওগ্রাম করা লাগবে.

এই এঞ্জিওগ্রাম করাতে রোগী রাজি না, আমার সাথে আবার চেম্বারে দেখা করলো, বললো এঞ্জিওগ্রাম করাবো না, ইন্ডিয়ার ভিসা পাইছি, দেবী শেঠী কে দেখাবো. বললাম, দেখাও, এঞ্জিওগ্রাম করায়ে রিপোর্ট নিয়ে যাও. কিন্তু আমার মনে হয় দেরী করা ঠিক হবেনা. তার স্ত্রী ও সাথে ছিলো, বলে উঠলো, ভাই আমাদের ভিসা আছে, আমরা দেশে চিকিৎসা করাতে চাচ্ছি না, ইন্ডিয়া নিয়ে যাই, ওখানে যা করার করুক.

এরপর আর আমার কোন কথা থাকেনা, বললাম তাহলে আর আসলে কেন কষ্ট করে, চলে যাও, প্রেসক্রিপশনে দেখলাম ডাক্তার প্রয়োজনীয় ঔষধ লিখে দিয়েছেন. জিজ্ঞেস করলো এই ওষুধ কি খাবো নাকি খাবো না? আমি বললামঃ খাওয়া উচিত. এস্পিরিন-ক্লোপিডোগ্রেল, ডায়াবেটিসের ঔষধ, প্রেশারের ঔষধ এগুলো দেয়া আর লাল অক্ষরে লিখে দিয়েছেন, এডমিট ফর এঞ্জিওগ্রাম. যাই হোক, বললো ঔষধ খাবে না, একেবারে ইন্ডিয়াতে ডাক্তার দেখায়ে ঔষধ খাবে. পরিবারে কারো হার্টের অসুখ নাই, ডায়াবেটিস নাই. এইসব টেস্ট, ঔষধ তারা "বিশ্বাস করে না". ডাক্তাররা পরীক্ষা করে কমিশন খায়, এঞ্জিওগ্রাম করলে বলবে "রিং লাগাইতে", বয়স মাত্র বেয়াল্লিশ, এখন আবার কিসের হার্টের অসুখ? গ্যাস ট্যাস হইছে আরকি...

আজকে সকালে ফোন দিয়েছে, তীব্র বুকে ব্যথা, ধানমন্ডি থাকে. বললাম দ্রুত এনআইসিভিডি অথবা ল্যাব এইডে যাও. দ্রুত... সাড়ে দশটার সময়ে তার বৌ জানালো সে মারা গেছে. হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মেরে ফেলেছে...

কাজটা ভালো করে নাই. অত্যন্ত অন্যায় করেছে... ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার সবাই ডিজার্ভ ও করেনা. কার্ডিয়াক কেন, কিছু মানুষ কোন কেয়ার ই ডিজার্ভ করেনা...

লেখক: ডা. মুহাম্মদ শাহরিয়ার কবির, নিউরোসার্জন

29/07/2026

🟥 আপনি জানেন কি?

1️⃣ বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ ক্রনিক হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত।

2️⃣ এদেশে প্রতি বছর ২০,০০০ থেকে ২১,০০০ মানুষ হেপাটাইটিসের কারণে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে মারা যান।

3️⃣ আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯০% মানুষই জানেন না যে তাদের শরীরে এই ভাইরাস রয়েছে।

4️⃣ বিশ্ব র‍্যাংকিং: হেপাটাইটিসের উচ্চ ঝুঁকির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় রেখেছে।

5️⃣ বাংলাদেশে শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসেই আক্রান্ত প্রায় ৮৫ লাখ মানুষ (পুরুষ প্রায় ৫৭ লাখ এবং নারী প্রায় ২৮ লাখ)।

6️⃣ আক্রান্ত শিশু: দেশের প্রায় ৪ লাখ শিশু বর্তমানে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত।

7️⃣ পারিবারিক বিস্তার: দেশের প্রায় ১৫ লাখ পরিবারের অন্তত একজন সদস্য হেপাটাইটিস বি ভাইরাসের বাহক।

8️⃣ বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির এক গবেষণায় দেখা গেছে, ২০০৩ সাল থেকে শিশুদের ইপিআই (EPI) কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত করার ফলে শিশুদের সংক্রমণ অনেক কমেছে। তবে ১৯ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে টিকা দেওয়া সত্ত্বেও মাত্র ২৮% মানুষের শরীরে পর্যাপ্ত সুরক্ষা রয়েছে। তাদের প্রতি ২০০ জনে একজন এখনও হেপাটাইটিস বি-পজিটিভ।

9️⃣ বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির আরেকটি গবেষণায় উঠে এসেছে যে, হাসপাতালে জন্ডিস নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৭৬.৬% শিশুই হেপাটাইটিস এ-তে আক্রান্ত।

🔟 ১৮ থেকে ৪৫ বছর বয়সী প্রায় ১৮ লাখ সন্তান জন্মদানে সক্ষম নারী এই ভাইরাসে আক্রান্ত, যা মা থেকে নবজাতকের শরীরে ভাইরাস ছড়ানোর অন্যতম প্রধান কারণ।

☔ এই মহামারী হতে নিজে ও প্রিয়জনদের রক্ষায় আজই নিন-

প্রিভেন্টিভ মেডিসিন কনসালটেশন
রুম নং-০১,
🏥 আলফা ডক্টরস' চেম্বার
২০/১, মনেশ্বর রোড, ট্যানারী মোড়,
জিগাতলা, ঢাকা।
সিরিয়ালঃ
📱+8801303-486186
(মেসেজ/কল/হোয়াটসঅ্যাপ)

🏥আলফা ভ্যাকসিনেশন সেন্টার
(এখানে সরাসরি চিকিৎসক দ্বারা হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিনসহ সবধরণের দেশি/বিদেশি বেসরকারী ভ্যাকসিন দেয়ার ব্যবস্হাসম্বলিত টীকাদান কেন্দ্র)
যোগাযোগঃ
📱+8801303-486186
(মেসেজ/কল/হোয়াটসঅ্যাপ)

18/07/2026

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কর্তৃক নিম্নোক্ত তিনটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা প্রদান করা হয়েছে৷

খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ-
১। ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিঃ এর ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামের খাদ্যপণ্য;
২। ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লি: এর ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামক খাদ্যপণ্য এবং
৩। আরবোটিং ফুড কোং লি: এর ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ নামক খাদ্যপণ্য৷

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কর্তৃক উপরে বর্ণিত তিনটি প্রতিষ্ঠানকে বাজার থেকে সংশ্লিষ্ট খাদ্যপণ্যসমূহকে প্রত্যাহারপূর্বক বিপণন বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়৷

এমতাবস্থায়, সর্বসাধারণকে উল্লিখিত খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হলো।

Address

Dhaka

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 13:00 - 18:00
Friday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Health Advices & Consultation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share