SCMST Dept. of Physiotherapy

SCMST Dept. of Physiotherapy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SCMST Dept. of Physiotherapy, Medical and health, Saic Tower, M-1/6, Mirpur-14, Dhaka/1216, Dhaka.

14/07/2026

ফিজিওথেরাপি বিভাগে ১৮তম ব্যাচকে আন্তরিক স্বাগতম।

অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের ফিজিওথেরাপি বিভাগের নবাগত ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি।

তোমাদের এই যাত্রা হোক জ্ঞানার্জন, পেশাগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং মানবসেবার আদর্শে সমৃদ্ধ। আমরা বিশ্বাস করি, নিষ্ঠা, অধ্যবসায় ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তোমরাই আগামী দিনের দক্ষ ও মানবিক ফিজিওথেরাপিস্ট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

তোমাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। নতুন এই অধ্যায় হোক সাফল্য, অর্জন এবং সুন্দর স্মৃতিতে পরিপূর্ণ।

স্বাগতম, ১৮তম ব্যাচ।
তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামী দিনের ফিজিওথেরাপি

.

Today a special class was taken by Dr. Daniel Alam Sir on Plaster Of Paris ( POP) . Special thanks to the HOD of Physiot...
15/12/2025

Today a special class was taken by Dr. Daniel Alam Sir on Plaster Of Paris ( POP) . Special thanks to the HOD of Physiotherapy Dr. Zahid Bin Sultan Sir & Dr. Furatul Haque Sir to provide an opportunity to learn.


Blood Donation Campaign & Workshop on Careers Abroad
14/12/2025

Blood Donation Campaign & Workshop on Careers Abroad

"Reception Ceremony for Newly Qualified Physiotherapy Doctors – 2025"A proud moment captured during the Reception Progra...
14/12/2025

"Reception Ceremony for Newly Qualified Physiotherapy Doctors – 2025"

A proud moment captured during the Reception Program for Newly Qualified Physiotherapy Professionals, organized by the SAIC Physiotherapy Alumni Association.
The program was arranged to honor and recognize professionals who successfully passed the Physiotherapy Examination 2025, celebrating their dedication, perseverance, and academic excellence.

📍 Venue: Saic College of Medical Science and Technology

🎖 Chief Guest:
Md. Harun ar Rashid
Register, Bangladesh Rehabilitation Council

🎖 Special Guests:
*Abu Hasnat Md. Yeahea (Chariman, SAIC GROUP)
*Dr. Abul Kasem Muhammad Enamul Haque
*Dr. Md. Mohiuddin
*Dr. Zahid Bin Sultan Nahid

🎓 President:
Dr. Nura Alam Linkon

🎤 Program Director:
M Kamal Hosen




উন্নত এবং ভাল শিক্ষা প্রতিষ্ঠান এর যতগুলো মানদণ্ড আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেই প্রতিষ্ঠান এর জার্নাল পাবলিকেশন্স। যার ...
16/09/2025

উন্নত এবং ভাল শিক্ষা প্রতিষ্ঠান এর যতগুলো মানদণ্ড আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেই প্রতিষ্ঠান এর জার্নাল পাবলিকেশন্স। যার প্রয়োজনীয়তা অনুধাবন করে বাংলাদেশের মধ্যে হেলথ সাইন্স বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি এর উদ্দোগে গঠিত হয়েছে সাইক রিসার্চ সেন্টার। আজ ১৫/০৯/২০২৫ ইং তারিখে অত্র প্রতিষ্ঠান এর মাননীয় চেয়ারম্যান মহোদয় এর উপস্থিতিতে সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি এর সম্মানিত শিক্ষকমণ্ডলীদের নিয়ে প্রাথমিক মিটিং এর আয়োজন করা হয়। যেখানে সাইক রিসার্চ সেন্টার চালু করন সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়।ইনশা আল্লাহ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সাইক রিসার্চ সেন্টার এর অধীনে সাইক জার্নাল অব মেডিকেল সাইন্স শিরোনামের প্রথম জার্নাল প্রকাশ করতে যাচ্ছে।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ সাইক কলেজ অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি কলেজের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত হয় একটি আলোচ...
08/09/2025

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ সাইক কলেজ অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি কলেজের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত হয় একটি আলোচনা সভা, যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল, 'সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি: পড়ে যাওয়া ও দূর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব।'

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাঃ আবুল কাশেম মোহাম্মদ এনামুল হক স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের বিভাগীয় প্রধান ডাঃ জাহিদ বিন সুলতান নাহিদ স্যার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাইক ফিজিওথেরাপি অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি ডাঃ নূরে আলম লিংকন এবং সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস এম কামাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ শাহানাজ বেগম এবং অন্যান্য বিশেষ ব্যাক্তি বর্গ যাদের অনন্য আলোচনা ও বক্তৃতায় আজকের আলোচনা সভা সফল হয়েছে।

৮ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সাইক কলেজ অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি এবং সাইক ফিজিওথেরাপি অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত র‍্যালি ও আলোচনা সভার কিছু স্থির চিত্রঃ


প্রতি বছর ৮ই সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ ফিজিওথেরাপি (WC...
07/09/2025

প্রতি বছর ৮ই সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ফিজিওথেরাপি দিবস। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ ফিজিওথেরাপি (WCPT) দ্বারা এই দিনটির সূচনা হয়েছিল ১৯৯৬ সালে। ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতির গুরুত্ব এবং মানুষের সুস্থ জীবন ধারণে এর অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের মূল উদ্দেশ্য।

৮ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ দিবসের লক্ষ্য হলো সাধারণ জনগণকে ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপিস্টদের অবদানকে তুলে ধরা। মানব দেহকে সুস্থ রাখতে ও থাকতে ফিজিওথেরাপির ভুমিকা অনস্বীকার্য।

এবারের প্রতিপাদ্য একটু ভিন্ন, পরিবারের বয়োবৃদ্ধের গুরুত্ব দিয়ে ২০২৫ সালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা: দুর্বলতা ও পড়ে যাওয়া প্রতিরোধ।”

২০২৫ সালের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য নিঃসন্দেহে সময়োপযোগী। প্রবীণ জনগোষ্ঠীর জন্য ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপ জীবনমান উন্নত করার পাশাপাশি তাদের সমাজ ও পরিবারে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তাই প্রবীণদের সুস্থ ও নিরাপদ বার্ধক্যের জন্য এখনই ফিজিওথেরাপিকে স্বাস্থ্যসেবার মূলধারায় আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত।

বয়োবৃদ্ধরা পরিবারের আর্শীবাদ স্বরুপ,তাদেরকে সুস্থ ও নিরাপদ আশ্রয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। কারণ তারা বয়স বৃদ্ধির সাথে সাথেই স্বাভাবিকভাবেই শরীরে নানা পরিবর্তন আসে। পেশি দুর্বল হয়ে পড়ে, হাড়ের ঘনত্ব কমে যায়, ভারসাম্য রক্ষা কঠিন হয়, যার ফলে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়াও আর্থ্রাইটিস, অস্টিওপরোসিস বা অন্যান্য বার্ধক্যজনিত সমস্যাগুলো শারীরিক সীমাবদ্ধতা তৈরি করে। ফলে প্রবীণরা শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও নানা সমস্যায় পড়েন।

মানব শরীরে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে অনেক, ফিজিওথেরাপি কেবল আঘাত বা অসুস্থতার পরে পুনর্বাসন নয়, বরং জীবনভর সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়। বিশেষ করে প্রবীণ জনগোষ্ঠীর জন্য এর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা হলো-

শক্তি ও ভারসাম্য বৃদ্ধি: বিশেষ অনুশীলনের মাধ্যমে পেশি ও হাড় মজবুত হয়, হাঁটার আত্মবিশ্বাস বাড়ে।
পড়ে যাওয়া প্রতিরোধ: গবেষণায় প্রমাণিত, সঠিক ব্যায়াম প্রোগ্রাম অনুসরণে প্রবীণদের পড়ে যাওয়ার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
হাড় ও জয়েন্টের সুস্থতা: নিয়মিত ব্যায়াম অস্টিওপরোসিস ও আর্থ্রাইটিসের মতো সমস্যার অগ্রগতি ধীর করে।
দৈনন্দিন কাজের স্বনির্ভরতা: বাজার করা, সিঁড়ি ওঠা বা হাঁটাচলার মতো কাজ সহজ হয়।
মানসিক স্বাস্থ্যের উন্নতি: শারীরিক কার্যকলাপ প্রবীণদের মানসিক চাপ কমায় এবং সামাজিকভাবে সক্রিয় থাকতে সাহায্য করে।
বিশ্ব ফিজিওথেরাপি দিবস আমাদের মনে করিয়ে দেয়, চিকিৎসার চেয়ে প্রতিরোধই শ্রেয়। বয়স বাড়লেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব যদি নিয়মিত শারীরিক কার্যকলাপ, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি ফিজিওথেরাপিস্টের কাছ থেকে ব্যক্তিগত চাহিদা অনুযায়ী অনুশীলন পরিকল্পনা গ্রহণ করাও অপরিহার্য।


22/08/2025

আসসালামু আলাইকুম। অতি আনন্দের সাথে সকল কে জানানো যাচ্ছে যে, গত ১৯.০৮.২০২৫ ইং তারিখে সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি ভিজিট করতে আসেন জাপানের ডেলিগেট টীম। উনারা আমাদের প্রতিষ্ঠান এ জাপানিজ ভাষা শিক্ষা নিয়ে বিশেষ কোর্স চালু করতে আগ্রহী এবং আমাদের প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের জাপানে উচ্চ শিক্ষার ব্যাপারে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।

✨ **আমাদের সবচেয়ে বড় শক্তি — দেশের অন্যতম বৃহৎ ও গুণগত মানসম্পন্ন টিচিং ফ্যাকাল্টি।**SAIC College of Medical Science & T...
07/08/2025

✨ **আমাদের সবচেয়ে বড় শক্তি — দেশের অন্যতম বৃহৎ ও গুণগত মানসম্পন্ন টিচিং ফ্যাকাল্টি।**

SAIC College of Medical Science & Technology গর্বের সাথে বলছে — আমাদের ডিপার্টমেন্টের ভিত্তি গড়ে উঠেছে একদল হাইলি কোয়ালিফাইড, অভিজ্ঞ ও সম্পূর্ণ নিবেদিতপ্রাণ শিক্ষকের উপর।

তাঁদের অসাধারণ প্রশিক্ষণ ও নেতৃত্বে প্রতি বছর গড়ে উঠছে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল একঝাঁক ফিজিওথেরাপিস্ট, যারা দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে নিরলসভাবে।

আমরা প্রতিজ্ঞাবদ্ধ —
**"মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলবো আগামীর হেলথকেয়ার লিডার।"**

---

** | | | **

--

আসসালামু আলাইকুম। নব তারুণ্য আর নব প্রাণের পদচারণাতে মুখরিত হল সাইক প্রাঙ্গন। আজ ০১/০৭/২০২৫ ইং তারিখে সাইক কলেজ অব মেডিক...
02/07/2025

আসসালামু আলাইকুম। নব তারুণ্য আর নব প্রাণের পদচারণাতে মুখরিত হল সাইক প্রাঙ্গন। আজ ০১/০৭/২০২৫ ইং তারিখে সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি এর ব্যাচেলর অব ফিজিওথেরাপি এর নতুন ১৭ তম ব্যাচ এবং ব্যাচেলর অব অকুপেশনাল থেরাপি বিভাগের নতুন ৫ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল ফ্রেশারর্স রিসেপশন প্রোগ্রাম। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের মাননীয় চেয়ারম্যান আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের মাননীয় ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, ফিজিওথেরাপি বিভাগের আউটডোর ইনচার্জ সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম স্যার, অকুপেশনাল থেরাপি বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন আকন্দ স্যার সহ অত্র কলেজের বিভিন্ন শিক্ষকমণ্ডলী। উক্ত প্রোগ্রাম টি খুব নিখুঁত ভাবে পরিচালনা করেন অত্র কলেজের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা: জাহিদ বিন সুলতান নাহিদ। চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের মাননীয় প্রিন্সিপাল ডা: আবুল কাশেম মোহাম্মদ এনামুল হক স্যার। এই প্রোগ্রামটি বিশেষ ভাবে সাফল্যমন্ডিত হয় অত্র কলেজের এলামনাই দের উপস্থিতিতে। যারা দেশের সব সুনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান গুলোতে ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।নতুন আগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় গ্রহণ করে নেওয়া হয় আমাদের প্রিয় প্রতিষ্ঠান এর নব প্রাণ হিসেবে। আমরা নতুনদের সাফল্যময় শিক্ষা জীবন কামনা করি।

Address

Saic Tower, M-1/6, Mirpur-14, Dhaka/1216
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SCMST Dept. of Physiotherapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share