Pristine Natural Diet

Pristine Natural Diet Pristine Natural Diet is working on Non-GMO, Non-Hybrid safe food comes straight from the natural cultivation in an eco friendly manner.

30/08/2026

Gluten free Jower flour Dry Cake Rusk ☺️☺️❤️

28/08/2026
বেশ কিছুদিন পর রাগি এবং জোয়ার আটার একদম ফ্রেশ নিউ ব্যাচ আবার স্টকে চলে এসেছে...যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন...!...
28/08/2026

বেশ কিছুদিন পর রাগি এবং জোয়ার আটার একদম ফ্রেশ নিউ ব্যাচ আবার স্টকে চলে এসেছে...

যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন...!

পিসিওএস, থাইরয়েড, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে আক্রান্ত, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে পারছেন না...? এই ধরনের সমস্যায় বা ডিজিজে যারা ভুগছেন তাদের অনেকেই এখন জানেন যে গমের তৈরি আটা, ময়দা তাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর!

তাই যারা নিজেকে ভালোবাসেন এবং সুস্থ থাকতে চান তারাই নিজের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে বেছে নিচ্ছেন গ্লুটেন ফ্রি বিভিন্ন মিলেটের তৈরী খাবার।

আর সেই সব ভাইয়া আপুদের জন্যেই আমাদের পেইজে রাখা হয়েছে দুই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির মিলেটের তৈরিকৃত আটা। রাগি এবং জোয়ার আটা।





Pristine Natural Diet

সুগার–ফ্রী পিনাট বাটারে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট, প্রোটিন, এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস রয়েছে।এটি কাদের জন্য সব...
21/08/2026

সুগার–ফ্রী পিনাট বাটারে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট, প্রোটিন, এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস রয়েছে।
এটি কাদের জন্য সবচেয়ে বেশি ভালো বা উপকারী —

সুগার–ফ্রী পিনাট বাটার ডায়াবেটিক রোগীদের জন্য ভালো কারণ,এতে বাড়তি চিনি না থাকায় এবং গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার কারণে এটি রক্তে সুগারের মাত্রা বাড়ায় না এবং তাৎক্ষণিক এনার্জি দেয়।

যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই ভাল কাজ করে।এতে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে ঘন ঘন ক্ষুধা লাগার প্রবণতা কমে এবং ওজন কমানো সহজ হয়।

লো কার্ব ডায়েটে যারা করেছেন অর্থাৎ কার্বোহাইড্রেট কমিয়ে হেলদি ফ্যাট,প্রোটিন এবং ভেজিটেবলস নির্ভর ডায়েট যারা করছেন, তাদের জন্য এটি একটি আদর্শ খাবার।

জিম বা ভারী ব্যায়াম করার পর পেশি দ্রুত ঠিক করতে এবং শরীরে তাৎক্ষণিক এনার্জি জোগাতে এটি দারুণ কাজ করে।

উচ্চ রক্তচাপ ও হার্টের রোগীদের জন্য ও এটি নিরাপদ। কারণ এর গুড ফ্যাট এবং সোডিয়ামের স্বল্পতা হার্ট ভালো রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।





যাদের একটু পর পর ক্ষুধা লাগে, প্রায়শই রাতে অনেক দেরী করে ঘুমায় এবং simple carb বেশি গ্রহন করে, আবার সকালে কাজের তাড়া ...
20/08/2026

যাদের একটু পর পর ক্ষুধা লাগে, প্রায়শই রাতে অনেক দেরী করে ঘুমায় এবং simple carb বেশি গ্রহন করে, আবার সকালে কাজের তাড়া থাকার কারণে early তাদের ঘুম থেকে উঠে যেতে হয়। এর ফলে সারাদিন ক্ষুধা, দূর্বলতা আর ক্লান্তিভাব লেগেই থাকে। আবার এই ধরনের মানুষদের মধ্যে যাদের ওজন বেশী আছে, তাদের জন্য ওয়েট লস করাটাও বেশ কঠিন হয়ে পড়ে।

এজন্য সর্বপ্রথম রাতে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে এবং sound sleep 😴 নিশ্চিত করতে হবে এবং এর সাথে অবশ্যই complex carb intake করতে হবে।

এইখানে, রাগি আটা হচ্ছে complex carb এর একটি চমৎকার উৎস, যা খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, অযাচিত ক্ষুধা হয় না। আর ওজন কমাতেও খুব ভালোভাবে কাজ করে।

রাগি আটায় অনেক বেশী পরিমানে ক্যালসিয়াম রয়েছে। আরো আছে আয়রন, ফাইবার এবং বিভিন্ন খনিজ উপাদান।

রাগি আটা দিয়ে বানাতে পারবেন রুটি, পরোটা, দোসা, স্মুদি, কেক, প্যানকেক যা আপনার পছন্দ।




কোনো প্রকার গমের আটা ময়দা ছাড়াই এই বেগেলস (Bagel) গুলো বানিয়েছি  ওটস, রাগি আটা এবং কটেজ চিজ দিয়ে। খেতে খুবই ভালো হয়...
19/08/2026

কোনো প্রকার গমের আটা ময়দা ছাড়াই এই বেগেলস (Bagel) গুলো বানিয়েছি ওটস, রাগি আটা এবং কটেজ চিজ দিয়ে। খেতে খুবই ভালো হয়েছিল।
ছোট থেকে বড় সবাই যার যার ইচ্ছে মতো বিভিন্ন way তে এটা খেতে পারেন:
যেমন—
🥯Bagel মাঝখানে কেটে পোচ করা ডিম এবং স্লাইস চিজ দিয়ে বা বাটার দিয়ে চমৎকার নাস্তা তৈরি করা যায়।
🥯 Only creem cheese spread করে ও খেতে ভালো লাগে।
🥯বেগেলের ওপর ম্যাশ করা অ্যাভোকাডো, সামান্য গোলমরিচ গুঁড়ো এবং টমেটোর স্লাইস দিয়ে খেতে পারেন।
🥯বাচ্ছদেরকে পুষ্টিকর নাস্তা, টিফিন বা বিকালের হেলদি স্ন্যাকস হিসেবে পিনাট বাটার স্প্রেড করে তার ওপর কলার স্লাইস দিয়ে খাওয়ানা যায়।
🥯 এছাড়াও বেগেলস এর ভিতরে চিকেন প্যাটি স্টাফিং করে বাচ্চাদেরকে দিতে পারেন।





Pristine Natural Diet

🪾ডায়াবেটিস, পিসিওএস (PCOS) এবং মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা নিয়ন্ত্রণে সীড মিক্স অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদ...
16/08/2026

🪾ডায়াবেটিস, পিসিওএস (PCOS) এবং মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা নিয়ন্ত্রণে সীড মিক্স অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান।
সীড মিক্স এর কার্যকারিতা বা উপকারীতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি।
যেমনঃ
১. সিড মিক্সে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি পরিপাক প্রক্রিয়াকে ধীর করে, যার ফলে খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না।
২. বীজে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম শরীরের কোষগুলোর ইনসুলিন সেনসিটিভিটি বা কার্যকারিতা বাড়ায়। ফলে রক্তে থাকা সুগার সহজেই কোষে প্রবেশ করে শক্তি উৎপাদন করতে পারে।
৩. ইনসুলিন রেজিট্যান্স হলো পিসিওএস-এর মূল কারণ, যা ওজন বাড়ায় এবং ডিম্বাশয়ের কার্যকারিতা নষ্ট করে। সীড মিক্সের ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট এই ইনসুলিন রেজিস্ট্যান্সের উন্নতি ঘটায়।
৪. পিসিওএস হলে মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন (পুরুষ হরমোন) বেড়ে যায়, যার ফলে মুখে লোম গজানো বা চুল পড়ার সমস্যা হয়। তিসি বীজে থাকা Lignans এই বাড়তি হরমোনকে শরীর থেকে বের করে দেয়।
৫. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের সমতা বজায় রাখে। মহিলাদের ঋতুচক্র মূলত ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তিসি ও কুমড়োর বীজ ইস্ট্রোজেন হরমোন বাড়াতে বা কমাতে সাহায্য করে। অন্যদিকে, সূর্যমুখী ও তিল বীজ প্রজেস্টেরন হরমোন তৈরিতে উদ্দীপনা যোগায়।
৬. সূর্যমুখী ও কুমড়োর বীজে থাকা সেলেনিয়াম ও জিঙ্ক থাইরয়েড গ্রন্থিকে সচল রাখে, যা মহিলাদের সামগ্রিক মেটাবলিজম ও হরমোন তৈরিতে অত্যন্ত জরুরি।
৭. হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার অন্যতম কারণ মানসিক চাপ। কুমড়োর বীজে থাকা ম্যাগনেসিয়াম স্ট্রেস হরমোন 'কর্টিসল' কমায় এবং ভালো ঘুমে সাহায্য করে।

🥄 খাওয়ার সঠিক নিয়ম

প্রতিদিন ২ থেকে ৩ টেবিল চামচ সিড মিক্স খাওয়া যথেষ্ট।


Pristine Natural Diet

কেনো আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় সুগার–ফ্রী পিনাট বাটার যুক্ত করব —কারণ এতে আছে:✅প্রোটিন যা আমাদের পেশি গঠন, ক্ষয়পূরণ...
15/08/2026

কেনো আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় সুগার–ফ্রী পিনাট বাটার যুক্ত করব —
কারণ এতে আছে:
✅প্রোটিন যা আমাদের পেশি গঠন, ক্ষয়পূরণ এবং শরীরের শক্তি জোগাতে সাহায্য করে।
✅ পিনাট বাটারে আছে হেলদি ফ্যাট,মূলত মোনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হার্ট ভালো রাখে।
✅ডায়েটারি ফাইবার যা হজমপ্রক্রিয়া উন্নত করে এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে।
✅ ভিটামিনস,বিশেষ করে ভিটামিন ই, নিয়াসিন (বি৩), ভিটামিন বি৬ এবং ফোলেট থাকে।
✅খনিজ উপাদান (Minerals)এতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং আয়রন রয়েছে।
✅অ্যান্টিঅক্সিডেন্ট পিনোসেমব্রিন ও রেসভেরাট্রলের মতো উপাদান থাকে, যা শরীরের কোষ রক্ষা করে।






অনেকেই এখন স্বাস্থ্যসচেতন, তারা সাদা চিনির পরিবর্তে লাল চিনি বা ব্রাউন সুগার খাবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন..কিন্তু সমস্যা ...
10/08/2026

অনেকেই এখন স্বাস্থ্যসচেতন, তারা সাদা চিনির পরিবর্তে লাল চিনি বা ব্রাউন সুগার খাবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন..

কিন্তু সমস্যা হলো, বাজারের অসাধু ব্যবসায়ীরা এখন বুঝতে পারছে যে, ক্রেতারা সাদা চিনির পরিবর্তে লাল চিনি বা ব্রাউন সুগার কিনতে বেশি আগ্রহী হয়ে উঠছে, তাই বাজারে এখন এমন অনেক লাল চিনি বা ব্রাউন সুগার পাওয়া যায়, যেটা কিনা আসলে সাদা চিনিতে রঙ মিশিয়ে তৈরী করা হচ্ছে।

যেকোনো প্রকার রঙ, কেমিক্যাল, হাইড্রোজমুক্ত খাঁটি আখের রসের চিনির স্বাদ আর ঘ্রাণ যদি উপভোগ করতে চান তাহলে আমাদের হাতের তৈরি এই সুগারক্যান জুস পাউডার বা আখের রসের পাউডার একবার ট্রাই করে দেখতে পারেন।

কোনো প্রকার মেশিনের সংস্পর্শ ছাড়াই আখের রস ঘন করে চুলায় জ্বাল দিয়ে ধীরে ধীরে নেড়ে প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। কোনো কৃত্রিম রঙ ফ্লেভার ছাড়াই কৌটা খুললেই এর পিউর আখের ঘ্রানে আপনি সেটা বুঝতে পারবেন।
বাচ্চাদের বিভিন্ন খাবারে এবং চা, কফি, বিভিন্ন কেক, কুকিজ বা ডেজার্ট আইটেমে ব্যবহার করুন আখের রসের জুস পাউডার — আর উপভোগ করুন নিশ্চিন্তে..

Address

Dhaka
1000

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pristine Natural Diet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share