Yummy gallery by Neela

Yummy gallery by Neela Yummy food can be healthy also, try this from my gallery and enjoy your healthy +yummy=Heaummy food��

কোল্ড বিফ সালাদএটা একটা কোরিয়ান ডিস,আমাদের দেশের রেস্টুরেন্টে গুলাতে ও অনেক ভালো পাওয়া যায়।আমি কাল আমার বানানো সালাদের ছ...
31/08/2021

কোল্ড বিফ সালাদ

এটা একটা কোরিয়ান ডিস,আমাদের দেশের রেস্টুরেন্টে গুলাতে ও অনেক ভালো পাওয়া যায়।আমি কাল আমার বানানো সালাদের ছবি পোস্ট করাতে কয়েকজন রেসিপি চেয়েছিলেন তাই ভাবলাম আমার নিরব পেজটাকে রেসিপি দিয়ে একটু সরব করি।

ক্রাঞ্চি, জুসি আর ট্যাংগী সালাদ টা আমার আর আমার পরিবারের সবার খুব পছন্দ।

বিফ সালদের মাংশ টাকে ৩ টা ধাপে প্রিপেয়ার করতে হয়।

১।মাংশ মেরিনেটঃ ১/২ কেজি গরুর মাংশ(সলিড মাংশের পিস নিতে হবে একটু চওড়া সাইজের যাতে স্ট্রাইপ করে কাটতে সুবিধা হবে।
মেরিনেট এর উপকরণ ঃ
১টেবিল স্পোন আদা
১/২ টেবিল স্পোন রসুন
২ টেবিল স্পোন ভিনেগার (আমি এপল সাইডার ইউজ করেছি আপ্নারা চাইলে ওয়াইট ভিনেগার ও ইউজ করতে পারবেন।
১ টেবিল স্পোন সয়া সস
স্বাদ অনুযায়ী লবন ও গুল মরিচের গুড়ো।
সব উপকরণ দিয়ে মেখে কমপক্ষে ১ ঘন্টা রেখে দিতে হবে।তারপর ভালো করে সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ হলে ঠান্ডা করে আমি অভার নাইট ফ্রিজে রেখেছি তাতে আমার স্লাইস করতে খুব সুবিধা হয় ইচ্ছা মত পাতলা পাতলা স্লাইস করা যায়।

২।মাংশ কাটার পরে আরেকটা সস দিয়ে কাটা মাংশ টা কে মেখে একপাশে রেখে সালাদের উপকরণ রেডি করতে হবে।

আমি এই হাফ কেজি মাংশ থেকে প্রায় ২০০ গ্রাম নিয়ে সালাদ করেছি এবং বাকিটুকু রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য😁

এই ২০০ গ্রাম মাংশের অনুপাতে আমি বাকি রেসিপি টা দিব,আপ্নারা আপনাদের মাংশের পরিমান অনুযায়ী বাড়াবেন কমাবেন।

সস এর প্রিপারেশনঃ

সয়া সস ২ টেবিল চামচ
অয়েস্টার সস ১ টেবিল চামচ
ভিনেগার ২ টেবিল চামচ
চিনি ১ টেবিল চামচ
লবন স্বাদ অনুযায়ী
গুল মরিচের গুড়া ১ চা চামচ
শুকনো মরিচের গুড়া ১/২ চা চামচ
খুব ভালো করে মিক্স করে অর্ধেক সস দিয়ে কাটা মাংশ টা মেখে একপাশে রেখে দিবেন।বাকি সস টা সালাদের সব্জির সাথে দিব।

সব্জিঃ
শশা বড় ১ টা(বিচি ফেলে দিব)
ক্যাপ্সিকাম ১ টা
টমেটো মাঝারি ২টা (বিচি ফেলে দিব)
কাচামরিচ ২ টা লম্বা করে মাঝখান দিয়ে কাটা(ঝাল বেশি খেতে চাইলে বেশি দিবেন,তবে এটা তে বেশি ঝাল ভালো লাগে না)
পেয়াজ মাঝারি ২ টা লম্বা করে কাটা
পুদিনা পাতা,ধনে পাতা অল্প অল্প
সব সবজি লম্বা লম্বা করে কেটে তুলে রাখা সস টা দিয়ে বড় একটা বাটিতে মেখে সাথে মাংশ টা দিয়ে সুন্দর করে নেড়ে পরিবেশন পাত্রে ঢেলে উপরে একটু লেবুর রস, ২ চা চামচ তিলের তেল ও কিছু তিলের দানা ছিটিয়ে সাথে সাথে সার্ভ করবেন।

টিপসঃ
🔵সালাদ সাথে সাথে পরিবেশন করবেন নাহলে ক্রাঞ্চি টা থাকবে না।

🔵শুধু প্লেইন রাইসের সাথে অথবা তাকে একাই পরিবেশন করবেন,পোলাও, ফ্রায়েড রাইস বা নরমাল সালাদের মত অন্য কোন তরকারির সাথে না।😁😁
আশা করি আপনাদের ভালো লাগবে,এই রেসিপি ফলো করে কেউ বানালে প্লিজ জানাবেন কেমন হলো,আর যদি এডিশনাল কিছু দিয়ে আরো ভালো কিছু হয় সেটা জানাবেন প্লিজ।

আমাদের সিলেটের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবারের পোস্ট দিলাম আজকে,যারা এই খাবার সম্বন্ধে জানেন এবং খেয়েছেন তাদের নিশ্চিত জি...
16/01/2021

আমাদের সিলেটের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবারের পোস্ট দিলাম আজকে,যারা এই খাবার সম্বন্ধে জানেন এবং খেয়েছেন তাদের নিশ্চিত জিভে জল আসবে।

এটা হচ্ছে ঐতিহ্যবাহী সুঘ্রানযুক্ত বিরণ/বিন্নি চাল।
বিরণ চাল সিলেট ছাড়াও বান্দরবন এবং পার্বত্যচট্টগ্রামে উৎপাদিত হয়।সিলেটে সাধারণত সাদা এবং লাল এই দুই ধরণের বিরণ চাল হয়ে থাকে।বান্দরবানে কালো বিরণ ও পাওয়া যায়।
এই চালের ভাত আঠালো ভারি এবং সুঘ্রাণ যুক্ত হয়ে থাকে।সাধারণত অন্যান্য চালের মত এই চাল রান্নার পর পরিমানে বাড়ে না।ছবিতে ১ কেজি এর বেশী পরিমান চালের ভাত আছে।
সাধারণত শীতের সময় এই ভাত খেতে অসাধারণ। যেকোন ধরণের মাংশ,মাছ ভাজা,দুধ দিয়ে এই ভাত খেলে স্বাদ দ্বিগুন পাওয়া যায়।
আমি রান্না করেছি হাঁসের মাংশ,আইড় মাছ ভাজা,এবং ক্ষিরষা(দুধ কে ঘন করে ক্ষির করা হয় চিনি মিশিয়ে)।
বিরণ চালের ক্ষীর অনেক মজা।এছাড়া সিলেটের ঐতিহ্যবাহী চোংগা পিঠা এই চাল দিয়ে তৈরী হয়।
চোংগা পিঠা নিয়ে আরেকদিন লিখব ইনশাআল্লাহ।
ঢাকায় ও বিরণ চাল পাওয়া যায় কিন্তু তার স্বাদ আমার ভাল লাগেনাই।
সিলেট আমার বাড়ী হওয়াতে সরাসরি সিলেটের মজাদার বিরণ চাল টা খাওয়ার সৌভাগ্য আমার হয়।

ঘি চমচম.....(কটকটি)
27/12/2020

ঘি চমচম.....(কটকটি)

Authentic heavenly flavoured melting in mouth fish chop/fish cutlet/fish cubub🤤🤤
26/10/2020

Authentic heavenly flavoured melting in mouth fish chop/fish cutlet/fish cubub🤤🤤

New addition on my page😍Authentic pure GHEE *You can make all kinds of delicious food *Can use in your Keto diet*can fee...
14/10/2020

New addition on my page😍
Authentic pure GHEE
*You can make all kinds of delicious food
*Can use in your Keto diet
*can feed your kids
Taking preorder till 20 th October 2020
Price:
1 kg-1600 taka
500 gm- 800 taka
250gm-400 taka
Minimum order 250 gm
For order please inbox us

Some try in this lock down😉
08/08/2020

Some try in this lock down😉

Sorry...sorry...sorry for being silent for looong timePlz accept me again with lots of sweeeet love❤❤
16/05/2020

Sorry...sorry...sorry for being silent for looong time
Plz accept me again with lots of sweeeet love❤❤

31/07/2019

শুভ সকাল,
আজ বাচ্চার স্কুল থেকে এসে মনে হলো চারপাশে কেমন একটা আতঙ্ক বিরাজ করছে, স্কুলে, রাস্তায়,দোকানে সব জায়গায়।আর হবেই বা না কেন এই ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে।মানুষ যেন সামান্য এক মশার কাছে অসহায়।হাজার সাবধানতা অবলম্বন করার পরে ও রেহাই নাই।
সবাই নিজেদের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, সাথে রাস্তায় চলা ফেরা করার সময় চোখ কান খোলা রাখুন কোথাও জমানো পানি, ডাবের খোল,প্লাস্টিকের বোতল,এগুলো দেখলে নিজের দায়িত্ব মনে করে ধ্বংশ করে দিন।
সতর্কতার কথা বলার প্রয়োজন নেই সবাই জানেন, প্রয়োজন শুধু তা মেনে চলার।
সবাই ভাল থাকবেন।

For first time a big order from one client,Alhamdulillah! Thanks  team Cake pudding er pic tulte pari nai
30/07/2019

For first time a big order from one client,Alhamdulillah! Thanks team
Cake pudding er pic tulte pari nai

Ready to deliver for one of my little lovely client Odhora❤️❤️❤️
23/07/2019

Ready to deliver for one of my little lovely client Odhora❤️❤️❤️

Review from dear client
23/07/2019

Review from dear client

Address

Bashundhara Residential Area
Dhaka
1200

Telephone

+880 1723-298878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yummy gallery by Neela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yummy gallery by Neela:

Share