Your Doctor

Your Doctor Dr.S.M.Shipon
MBBS,DCH,CMU,DMU,PGT(medicine) Resident Doctor, Department of Pediatrics (In Training)

মানুষ ভাবে ডাক্তার মানেই অলৌকিক ক্ষমতার অধিকারী কেউ—হাসপাতালে ঢুকলেই মৃত্যু হার মেনে যাবে। অথচ বাস্তবতা হলো, ডাক্তাররা ম...
17/05/2026

মানুষ ভাবে ডাক্তার মানেই অলৌকিক ক্ষমতার অধিকারী কেউ—হাসপাতালে ঢুকলেই মৃত্যু হার মেনে যাবে। অথচ বাস্তবতা হলো, ডাক্তাররা মানুষ, ফেরেশতা না। পৃথিবীর কোনো ডাক্তার রোগীকে কষ্ট দিতে চায় না, কোনো ডাক্তার চায় না তার রোগী মারা যাক। একজন মানুষ বছরের পর বছর ঘুমহীন রাত, অসীম চাপ, পরিবার থেকে দূরে থাকা, মানসিক যন্ত্রণা আর কঠিন অধ্যবসায়ের মধ্য দিয়ে ডাক্তার হয়ে ওঠেন। একটা প্রেসক্রিপশনের পেছনে থাকে হাজারো রাতের পড়াশোনা, ওয়ার্ডে দৌড়াদৌড়ি, জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর যুদ্ধ।

কিন্তু আজ এমন এক সমাজ তৈরি হয়েছে, যেখানে রোগী মারা গেলেই বিচার শেষ—“ডাক্তারের ভুল”। যেন ডাক্তার মানেই শতভাগ নিশ্চয়তা! যদি সব রোগের ফল আগেই সবাই বুঝে ফেলতে পারেন, যদি সবাই জানেন কোন চিকিৎসা ঠিক ছিল আর কোনটা ভুল ছিল, তাহলে হাসপাতাল, আইসিইউ, মেডিকেল কলেজ—এসবেরই বা প্রয়োজন কী?

সব রোগীকে বাঁচানো সম্ভব নয়। মৃত্যু চিকিৎসাবিজ্ঞানের ব্যর্থতা নয়, অনেক সময় সেটাই প্রকৃতির নির্মম বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতা আমাদের সমাজ হারিয়ে ফেলছে। এখন চিকিৎসার ফল খারাপ হলেই শুরু হয় গালাগালি, ভাঙচুর, হামলা, অপমান। একজন ডাক্তার, যিনি কয়েক ঘণ্টা আগেও জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করছিলেন, তিনিই মুহূর্তে হয়ে যান “অপরাধী”।

চিকিৎসকদের নিরাপত্তা আজ বিলাসিতা নয়, মৌলিক অধিকার। হাসপাতাল কোনো যুদ্ধক্ষেত্র না, ডাক্তার কোনো punching bag না। যারা জীবন বাঁচানোর জন্য নিজের যৌবন, ঘুম, মানসিক শান্তি বিসর্জন দেয়, তাদের ওপর হামলা সভ্য সমাজের পরিচয় হতে পারে না।

সমালোচনা হোক, জবাবদিহি হোক, অবহেলা প্রমাণিত হলে বিচারও হোক—কিন্তু উন্মত্ততা, সহিংসতা আর জনতার আদালত কখনোই সমাধান নয়। কারণ ডাক্তারদের ভয় দেখিয়ে, অপমান করে, মারধর করে কোনো জাতি উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়তে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

🛑  #হাম_নিয়ে_নয়_কোন_আতংকগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হাম নিয়ে অযথা আতংক ছড়াতে দেখা যাচ্ছে। আসুন, আমরা সঠিক তথ্য জানি—-...
30/03/2026

🛑 #হাম_নিয়ে_নয়_কোন_আতংক

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হাম নিয়ে অযথা আতংক ছড়াতে দেখা যাচ্ছে। আসুন, আমরা সঠিক তথ্য জানি—

---

🔬 হাম (Measles) কী?

হাম বা Measles একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ।
এটি Paramyxoviridae পরিবারের Measles virus দ্বারা হয়।

📜 ইতিহাস:
প্রায় ১০০০ খ্রিস্টাব্দে ইরানের বিখ্যাত চিকিৎসক
Muhammad ibn Zakariya al-Razi
(পাশ্চাত্যে Rhazes নামে পরিচিত) প্রথম এ রোগের বর্ণনা দেন।

---

🦠 কিভাবে ছড়ায়?

আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, শ্বাসের মাধ্যমে ভাইরাস ছড়ায়

বাতাসে থাকা ভাইরাস শ্বাসের সাথে সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে

অত্যন্ত সংক্রামক:
👉 আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৯০% মানুষ আক্রান্ত হতে পারে

📌 উদাহরণ:
একই রুমে মাস্ক ছাড়া থাকলে এবং টিকা না থাকলে সংক্রমণের ঝুঁকি খুব বেশি

---

👶 কারা বেশি ঝুঁকিতে?

৫ বছরের কম বয়সী শিশু

যাদের MMR/MR টিকা দেওয়া হয়নি

Malnourished ও immunocompromised শিশু

👉 বড়দের মধ্যে সাধারণত জটিলতা কম

---

⏳ সংস্পর্শের কতদিন পর রোগ হয়?

👉 সাধারণত ৭–১০ দিনের মধ্যে উপসর্গ শুরু হয়

---

🤒 উপসর্গ (Symptoms)

🔑 3C মনে রাখুন:

Cough (কাশি)

Coryza (সর্দি/নাক দিয়ে পানি পড়া)

Conjunctivitis (চোখ লাল/পানি পড়া)

অন্যান্য উপসর্গ:

উচ্চ জ্বর (১০৪°F পর্যন্ত)

শরীর ব্যথা

শুকনো কাশি

👉 এই উপসর্গগুলো সাধারণত ৩–৪ দিন থাকে

---

🔍 বিশেষ লক্ষণ: Koplik’s Spot

মুখের ভেতরে (buccal mucosa) ছোট সাদা দাগ

Rash আসার ১–২ দিন আগে দেখা যায়

Diagnosis-এর জন্য গুরুত্বপূর্ণ

---

🌡️ Rash (ফুসকুড়ি)

জ্বরের ৩–৪ দিন পরে শুরু

প্রথমে মুখে, তারপর ধীরে ধীরে পুরো শরীরে ছড়ায়

প্রকৃতি: Maculopapular rash (লালচে দাগ)

৩–৪ দিন থাকে, ১ সপ্তাহে মিলিয়ে যায়

👉 অধিকাংশ রোগী ১–২ সপ্তাহে সুস্থ হয়

---

⚠️ জটিলতা (Complications)

👶 শিশুদের ক্ষেত্রে:

Measles encephalitis

Secondary pneumonia (সবচেয়ে বেশি মৃত্যুর কারণ)

ডায়রিয়া

📊 পরিসংখ্যান:

প্রতি ১০০০ শিশুর মধ্যে ৫০–৭০ জন pneumonia হতে পারে

এদের মধ্যে ১–২ জন মৃত্যুবরণ করতে পারে

---

❗ কারা জটিলতায় বেশি পড়ে?

Malnourished শিশু

Immunocompromised রোগী

🧮 Malnutrition সহজ হিসাব:

১ বছর = ১০ কেজি

এরপর প্রতি বছর ≈ +২ কেজি

👉 এর থেকে কম হলে সতর্ক হতে হবে

---

💊 চিকিৎসা (Treatment)

👉 এটি ভাইরাসজনিত রোগ — specific antiviral নেই
👉 তাই symptomatic treatment

সাধারণ নির্দেশনা:

প্রচুর পানি/ORS/ডাবের পানি

বেড রেস্ট

মাস্ক ও আইসোলেশন

ঔষধ:

Paracetamol (জ্বর)

Antihistamine (runny nose)

Eye drop (conjunctivitis)

Zinc

---

🟠 Vitamin A (খুব গুরুত্বপূর্ণ)

👉 শিশুদের জন্য বাধ্যতামূলক

বয়স ডোজ

< 6 মাস 50,000 IU
6–12 মাস 100,000 IU
>12 মাস 200,000 IU

📅 Day 1 + Day 2
👉 Severe হলে Day 14-এ 3rd dose

✔️ জটিলতা কমাতে সাহায্য করে

---

🧴 Rash Management

চুলকানি থাকলে:

Antihistamine

Calamine lotion

👉 চুলকানি না থাকলে কিছু দেওয়ার দরকার নেই

---

🚨 কখন হাসপাতালে ভর্তি করবেন?

শ্বাসকষ্ট

নিউমোনিয়ার লক্ষণ

খাওয়া বন্ধ

অস্বাভাবিক আচরণ (encephalitis সন্দেহ)

---

💉 প্রতিরোধ (Prevention)

👉 একমাত্র কার্যকর উপায় = টিকাদান

MR/MMR Vaccine:

১ম ডোজ: ৯ মাস

২য় ডোজ: ১৫ মাস

❗ টিকা না দিলে ঝুঁকি অনেক বেশি

---

⚠️ গুরুত্বপূর্ণ বার্তা

হাম নিয়ে আতংক নয়, সচেতনতা জরুরি।
সঠিক সময়ে টিকা দিলে এই রোগ প্রতিরোধযোগ্য।

---

🤲 আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমীন।

শিশুদের সর্দি–কাশি (Common Cold): সচেতন থাকুন, ভয় নয় 🤧👶শিশুদের সর্দি–কাশি খুবই সাধারণ একটি সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই ...
21/12/2025

শিশুদের সর্দি–কাশি (Common Cold): সচেতন থাকুন, ভয় নয় 🤧👶

শিশুদের সর্দি–কাশি খুবই সাধারণ একটি সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই এটি ভাইরাসজনিত এবং নিজে নিজেই ভালো হয়ে যায়। তবুও সঠিক যত্ন জরুরি।

🔹 লক্ষণ কী কী?

নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ

হালকা জ্বর

কাশি, গলা খুসখুস

অরুচি, একটু দুর্বল লাগা

🔹 কেন হয়?

ভাইরাস সংক্রমণ

ঠান্ডা-গরমের পরিবর্তন

ভিড় বা সংক্রমিত কারও সংস্পর্শ

🔹 কী করবেন?
✔️ মায়ের দুধ/পর্যাপ্ত তরল দিন
✔️ নাক পরিষ্কার রাখুন (স্যালাইন ড্রপ কাজে দেয়)
✔️ বিশ্রাম নিশ্চিত করুন
✔️ জ্বর হলে ডাক্তারের পরামর্শে ওষুধ

🚫 যা করবেন না
❌ অযথা অ্যান্টিবায়োটিক নয়
❌ নিজে নিজে শক্ত ওষুধ নয়

⚠️ কখন দ্রুত ডাক্তার দেখাবেন?

শ্বাসকষ্ট

জ্বর ৩ দিনের বেশি

খাওয়া বন্ধ

খুব নিস্তেজ বা অস্বাভাবিক আচরণ

👉 মনে রাখুন: পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাত ধোয়া ও ভিড় এড়ানো—এগুলোই সর্দি–কাশি প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়।

শিশুর সুস্থতায় পাশে থাকুন। সচেতন থাকুন।

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Your Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share