Raqi Tarek Jamil

Website

Raqi Tarek Jamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Tarek Jamil, Health & Wellness Website, ঢাকা, উত্তরা ডিয়াবাড়ী কালা মার্কেট, নয়ানগর রোড, নিমতলীর টেক জামে মসজিদের সামনে।, Dhaka.
(1)

জিন-যাদু | বদনজর | ও হাসাদজনিত প্যারানরমাল | মানসিক ও শারীরিক অসুস্থতার সুন্নাহভিত্তিক একমাত্র শরঈ সমাধান হলো-
“তিব্বে নববীর আলোকে রুকইয়াহ শারইয়্যাহ"

রুকইয়াহ শারইয়্যাহ সংক্রান্ত সেবা ও শিডিউলের জন্য অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন:
📞 01725-517778

30/09/2026

শয়তানের পক্ষ থেকে আসা চিন্তার কিছু উদাহরণ

উদাহরণস্বরূপ, শয়তান মনে এমন চিন্তা ঢুকিয়ে দিতে পারে—

“আল্লাহ তোমাকে কখনো শিফা দেবেন না।”
“তুমি সারাজীবন অসুস্থই থাকবে।”

এভাবে সে আল্লাহ তায়া’লার ক্ষমতা সম্পর্কে আপনার মনে সন্দেহ সৃষ্টি করতে চায়।

বিশেষ করে আপনি যখন কুরআন তিলাওয়াত করেন, তখন তিলাওয়াতের সময় আপনার মনে অহংকার, গর্ব এবং আল্লাহর বাণী নিয়ে সন্দেহের মতো বিভিন্ন চিন্তা আসতে পারে।

এই ধরনের চিন্তা ও ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। তাই আপনার তিলাওয়াত চালিয়ে যান। এসব অনিচ্ছাকৃত চিন্তার জন্য আপনার হিসাব নেওয়া হবে না। আর আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন।

____✍️ Raqi Tarek Jamil -- MD Tarek Jamil
Founder & Senior Consultant Raqi
Taqwa Life Cure

রুকইয়াহ শারইয়্যাহ সংক্রান্ত সেবা ও শিডিউলের জন্য অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন:
Contacts Number :
☎️01725-517778 (Office)
☎️01632-345570

30/09/2026

যারা হারাম রিলেশনে থাকে তারাই একটা সময় আশিক জিনে আক্রান্ত হয়।আর এই আশিক জিনের প্রভাবেই তাদের বিচ্ছেদ হয়।
Taqwa Life Cure

30/09/2026

পেটে যাদু থাকার অন্যতম লক্ষণ হলো
পাকস্থলীতে সর্বদা ব্যথা হওয়া। বমি আসা। আবার অনেক সময় খাওয়ার পূর্বে বা পরে বমি আসা।

Taqwa Life Cure🌸

30/09/2026

সৌন্দর্যের বিকৃতি বা চেহারার সৌন্দর্যে পরিবর্তন।
বদনজর হাসাদে আক্রান্ত হওয়ার লক্ষণ।

Taqwa Life Cure🌸

29/09/2026

যাদের সন্তান হয়না তারা সূরা আলে ইমরান এর ৩৮ নম্বর আয়াতের দুয়া বেশি বেশি পড়তে পারেন। ইন শা আল্লাহ ভালো ফল লাভ হবে।
• رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

উচ্চারণ: রব্বি হাব লি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বইয়্যিবাহ, ইন্নাকা সামীউদ্দুআ

হে আমার রাব্ব! আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। (সূরা আলে ইমরান)

দোয়াটি দোয়া কবুলের সময় গুলোতে বেশি বেশি পড়তে পারেন ইনশাআল্লাহ।
____✍️Raqi Tarek Jamil -- MD Tarek Jamil
Founder & Senior Consultant Raqi
Taqwa Life Cure

রুকইয়াহ শারইয়্যাহ সংক্রান্ত সেবা ও শিডিউলের জন্য অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন:
Contacts Number :
☎️01725-517778 (Office)
☎️01632-345570

29/09/2026

জাদু হলো এমন একটি বিষয়, যেখানে জাদুকর শয়তান বা জিনদের সাহায্য গ্রহণ করে। এর বিনিময়ে সে কিছু হারাম কাজ অথবা শিরকী কাজ করে থাকে, যাতে শয়তান তাকে সাহায্য করে অথবা তার আনুগত্য করে।

আর শয়তানের সেই আনুগত্যের প্রকাশ ঘটে জাদুতে আক্রান্ত ব্যক্তির ক্ষতি করার মাধ্যমে—যেমন তাকে অসুস্থ করা অথবা আল্লাহর ইচ্ছায় তার বিয়েতে বিলম্ব ঘটানো।

এই পেজে এর চিকিৎসা সম্পর্কে অনেক কিছু রয়েছে। আপনারা শুধু খুঁজে দেখুন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো প্রতিদিন সূরা আল-বাকারা তিলাওয়াত করে তাহাজ্জুদ/কিয়ামুল লাইল আদায় করা।

____✍️ Raqi Tarek Jamil -- MD Tarek Jamil
Founder & Senior Consultant Raqi
Taqwa Life Cure

রুকইয়াহ শারইয়্যাহ সংক্রান্ত সেবা ও শিডিউলের জন্য অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন:
Contacts Number :
☎️01725-517778 (Office)
☎️01632-345570

29/09/2026

চমৎকার একটি দুয়া!
আজান ও ইকামতের মধ্যবর্তী সময় এবং অন্যান্য সময়ও পড়তে পারেন ইনশাআল্লাহ।

ইয়া আল্লাহ! আমার রিযিক যদি আসমানে থাকে সেটা নামিয়ে দাও। যদি যমীনে থাকে বের করে দাও। যদি দূরে থাকে কাছে এনে দাও। কাছে থাকলে প্রকাশ করে দাও। আমার রিযিক কম হলে বাড়িয়ে দাও। আর বেশী হলে বরকত দিয়ে দাও।

____✍️ Raqi Tarek Jamil -- MD Tarek Jamil
Founder & Senior Consultant Raqi
Taqwa Life Cure

রুকইয়াহ শারইয়্যাহ সংক্রান্ত সেবা ও শিডিউলের জন্য অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন:
Contacts Number :
☎️01725-517778 (Office)
☎️01632-345570

29/09/2026

শয়তানরা আপনার সঙ্গে এমন সব আশ্চর্যজনক ও অদ্ভুত আচরণ করবে যে, একপর্যায়ে আপনি চিকিৎসা/রুকইয়াহ চালিয়ে যাওয়া বন্ধ করে দিতে পারেন।

তাই যাই ঘটুক না কেন, চিকিৎসা চালিয়ে যান এটাই যথেষ্ট।

29/09/2026

সকল শরয়ী রাকি সব পেশেন্ট দের যে আমল টি সবার আগে সাজেস্ট করে তা হলো সকাল সন্ধ্যার মাসনূন আমল। আর বেশিরভাগ পেশেন্ট রাই এই আমলটা অবহেলা করে নইতো সুস্থ হওয়ার পর আর খবর থাকে না আমল করার।

____✍️ Raqi Tarek Jamil -- MD Tarek Jamil
Founder & Senior Consultant Raqi
Taqwa Life Cure

রুকইয়াহ শারইয়্যাহ সংক্রান্ত সেবা ও শিডিউলের জন্য অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন:
Contacts Number :
☎️01725-517778 (Office)
☎️01632-345570

বদনজর (আইন) আর হাসাদ (হিংসা) কি একই জিনিস?অনেকে বদনজর (আইন) আর হাসাদ (হিংসা)-কে একই বিষয় মনে করেন। যদিও দুটির মধ্যে সম্...
28/09/2026

বদনজর (আইন) আর হাসাদ (হিংসা) কি একই জিনিস?

অনেকে বদনজর (আইন) আর হাসাদ (হিংসা)-কে একই বিষয় মনে করেন। যদিও দুটির মধ্যে সম্পর্ক রয়েছে, তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে।

হাসাদ হলো অন্তরের এমন একটি নিন্দনীয় অনুভূতি, যেখানে একজন ব্যক্তি অন্যের কোনো নেয়ামত, সৌন্দর্য, সম্পদ, সফলতা, সম্মান বা কল্যাণ দেখে কামনা করে যে, সেই নেয়ামত যেন তার কাছ থেকে চলে যায়। অর্থাৎ, অন্যের ভালো থাকা তার কাছে ভালো লাগে না এবং সে চায় অন্য ব্যক্তি যে নেয়ামত পেয়েছে, তা যেন নষ্ট হয়ে যায় বা তার কাছ থেকে সরে যায়।

অন্যদিকে আইন বা বদনজর হলো কোনো ব্যক্তির দৃষ্টি বা প্রশংসার এমন একটি প্রভাব, যা আল্লাহর ইচ্ছায় অন্য ব্যক্তির ক্ষতির কারণ হতে পারে। বদনজরের ক্ষেত্রে সবসময় যে ব্যক্তির অন্তরে হিংসা থাকতেই হবে, এমন নয়। কখনো কোনো কিছু দেখে অতিরিক্ত বিস্ময়, আকর্ষণ বা প্রশংসা থেকেও অনিচ্ছাকৃতভাবে বদনজর লাগতে পারে।

অর্থাৎ, হাসাদের মূল বিষয় হলো অন্তরের হিংসা ও অন্যের নেয়ামত চলে যাওয়ার আকাঙ্ক্ষা। আর বদনজর হলো দৃষ্টির এমন একটি ক্ষতিকর প্রভাব, যা কখনো হিংসার সঙ্গে যুক্ত হতে পারে এবং কখনো অনিচ্ছাকৃতভাবেও ঘটতে পারে।

তাই কারো সৌন্দর্য, সন্তান, সম্পদ, ব্যবসার সফলতা, নতুন কোনো অর্জন বা অন্য কোনো ভালো কিছু দেখলে শুধু মনে মনে অবাক না হয়ে তার জন্য “মাশাআল্লাহ”, “তাবারাকাল্লাহ” ইত্যাদি বলা উচিত এবং তার জন্য বরকতের দোয়া করা ভালো।

একইভাবে নিজের নেয়ামত নিয়েও অতিরিক্ত অহংকার বা প্রদর্শন করা থেকে বিরত থাকা উচিত। জীবনের প্রতিটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই তার শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে হিফাজত চাওয়াই একজন মুমিনের জন্য উত্তম।

আল্লাহ তাআলা বলেন:

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

“এবং হিংসুক যখন হিংসা করে, তখন তার অনিষ্ট থেকে।”
— সূরা আল-ফালাক, ৫

তাই হাসাদ থেকে অন্তরকে পবিত্র রাখা, অন্যের নেয়ামত দেখে খুশি হওয়া, নিজের নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বদনজর ও হাসাদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ।

আল্লাহ তাআলা আমাদের অন্তরকে হিংসা থেকে পবিত্র করুন এবং আমাদের ও আমাদের প্রিয়জনদের বদনজর, হাসাদ ও সকল অনিষ্ট থেকে হিফাজত করুন। আমিন। 🤲

____✍️ Raqi Tarek Jamil -- MD Tarek Jamil
Founder & Senior Consultant Raqi
Taqwa Life Cure

রুকইয়াহ শারইয়্যাহ সংক্রান্ত সেবা ও শিডিউলের জন্য অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন:
Contacts Number :
☎️01725-517778 (Office)
☎️01632-345570

Address

ঢাকা, উত্তরা ডিয়াবাড়ী কালা মার্কেট, নয়ানগর রোড, নিমতলীর টেক জামে মসজিদের সামনে।
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Tarek Jamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share