Eye Reflection by Dr Sharah Rahman

Eye Reflection by Dr Sharah Rahman চোখের যেকোন সমস্যার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করুন। মেসেজ করুন।💬💬💬01863381348
কল করুন ১০৬২০ নাম্বার এ

 #চক্ষুবার্তা
16/08/2026

#চক্ষুবার্তা





Korean Kimchi Noodles with Gochujang sauce made by daughter Alhamdulillah it was delicious
15/08/2026

Korean Kimchi Noodles with Gochujang sauce

made by daughter

Alhamdulillah
it was delicious

জীবন থেকে নেয়া সমাচার :আমি যখন ক্লাস ফাইভ-সিক্সে পড়ি, তখন আমাদের স্কুল থেকে বিশেষ বিশেষ দিনে যেমন স্বাধীনতা দিবস , বিজয় ...
15/08/2026

জীবন থেকে নেয়া সমাচার :
আমি যখন ক্লাস ফাইভ-সিক্সে পড়ি, তখন আমাদের স্কুল থেকে বিশেষ বিশেষ দিনে যেমন স্বাধীনতা দিবস , বিজয় দিবস , একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিনেমা দেখাতে নিয়ে যেতো।
আমি বাংলাদেশ নেভী স্কুলে পড়তাম। আর আমাদের নেভি ক্যাম্পাস এর ভিতরে ছিলো সাগরিকা সিনেমা হল।

আমাদের শিক্ষকরা দলবেধে আমাদের সিনেমা দেখাতে নিয়ে যেতো।
আহা সেইসব ঝলমলে দিন!
জীবন থেকে নেয়া আমাদেরকে সবচেয়ে বেশি বার দেখিয়েছে।
আলোর মিছিল, ছুটির ঘন্টা , ওরা ১১ জন, আবার তোরা মানুষ হ, এমিলের গোয়েন্দা বাহিনী এগুলো আমার দেখা হয়েছে স্কুলের কল্যাণে।

এবার আসি জীবন থেকে নেয়া মুভির কথায়।
১৯৭০ সালে মুক্তি পেয়েছে।
৯.৩ IMDB রেটিং।
ডিরেক্টর: জহির রায়হান
সংলাপ : জহির রায়হান , আমজাদ হোসেন
সংগীত পরিচালক: খান আতাউর রহমান +আলতাফ মাহমুদ

কালজ্বয়ি আমার ভায়ের রক্তে রাঙানো, আমার সোনার বাংলা, কারার ওই লৌহকপাট , এ খাচা ভাঙবো আমি কেমন করে এইসব গান ছিলো এই মুভি তে।
একদিকে কাজি নজরুলের বিদ্রোহী গান, অন্যদিকে রবীন্দ্রনাথ এর দেশাত্মবোধক গান।

এই মুভিতেই প্রথম আমার সোনার বাংলা গানটি ব্যবহার করা হয়, যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে প্রতিস্ঠিত হয়।

অভিনয় করেছেন আনোয়ার হোসেন , খান আতাউর রহমান , আমজাদ হোসেন , রাজ্জাক , সুচন্দা, রোজী সামাদ, এবং রওশন জামিল।

আহা
কি স্মার্ট প্লট!
কী গভীর চিন্তাধারা
কি চমৎকার উপস্থাপনা।
কি অদ্ভুত দেশপ্রেম।

এই মুভি যেনো বাংলাদেশের জন্ম নেয়ার আগ মুহূর্তে তৈরী এক ইতিহাসের সাক্ষী।

সমস্ত লিজেন্ডস একসাথে এই মাস্টারপিস তৈরী করেছেন।

আমি ইউকেতে এসে হসপিটাল থেকে বাসায় ফিরে মেয়ের সঙ্গে কোন মুভি নিয়ে বসি।
ভাত খেতে খেতে মুভি দেখি।

আজকে কি মনে করে মেয়েকে বললাম , মামনি চলো আমার অসম্ভব পছন্দের একটা মুভি তোমাকে দেখাই।

সাদাকালো আলোকচিত্র বলে ও প্রথমে একটু গাইগুই করছিলো।

কিন্তু একটু পর ও কাহিনির ভিতর ঢুকে গেলো।

এই বিদেশ বিভুইয়ে এসে আমার সোনার বাংলা, আমার ভায়ের রক্তে রাঙানো শুনে আমরা একদম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম।

এই জেনারেশন এর এই মুভি দেখা উচিত।
আমাদের দায়িত্ব ওদের এইসব মুভি দেখানো।

আমার বারবার চোখ ভিজে উঠছিলো।

এতো সুন্দর মুভি হয় না।

ভাবতে অবাক লাগে ওই সময়ে এরকম প্রচন্ড আধুনিক চিন্তা ভাবনার মুভি , যেনো কয়েকশো বছর এগিয়ে ছিলো।

আসলেই 'জীবন থেকে নেয়া' র থেকে অনেক কিছু নেয়ার আছে।

 #চক্ষু  #চক্ষুবার্তা
11/08/2026

#চক্ষু
#চক্ষুবার্তা


যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি চক্ষু বিশেষজ্ঞদের একসঙ্গে পাওয়া সত্যিই এক অন্যরকম ভালো লাগা। 🇧🇩🇬🇧আমরা কাজ করছি ভিন্ন ভিন্ন...
10/08/2026

যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি চক্ষু বিশেষজ্ঞদের একসঙ্গে পাওয়া সত্যিই এক অন্যরকম ভালো লাগা। 🇧🇩🇬🇧

আমরা কাজ করছি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান ও সাব-স্পেশালিটিতে, কিন্তু আমাদের পরিচয় ও শিকড় এক—আমরা বাংলাদেশি। ❤️

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডাক্তারদের সঙ্গে NHS-এর মতো একটি আন্তর্জাতিক ও বহুজাতিক পরিবেশে কাজ করা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। প্রতিদিন শিখছি, নিজেকে মানিয়ে নিচ্ছি, নতুন নতুন চ্যালেঞ্জ নিচ্ছি এবং আরও ভালো করার চেষ্টা করছি।

দেশ থেকে অনেক দূরে থেকেও নিজের দেশকে প্রতিনিধিত্ব করার অনুভূতিটা সত্যিই গর্বের। 🇧🇩

আশা করি, আমরা একে অন্যের পাশে থাকব, একসঙ্গে এগিয়ে যাব এবং আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করব।

পথটা সহজ নয়, কিন্তু পথচলাটা সুন্দর।
অনেকটা পথ এসেছি, আরও অনেকটা পথ বাকি… ❤️

Together we grow, together we represent Bangladesh. 🇧🇩🇬🇧

09/08/2026
Newcastle to Manchesterএখানে ট্রেন জার্নি টা খুব এনজয় করি।সকাল বেলাতে মা-মেয়ে মিলে ট্রেন স্টেশন এ চলে আসলাম।স্টেশন থেকে ...
09/08/2026

Newcastle to Manchester
এখানে ট্রেন জার্নি টা খুব এনজয় করি।
সকাল বেলাতে মা-মেয়ে মিলে ট্রেন স্টেশন এ চলে আসলাম।

স্টেশন থেকে এগ-চীজ স্যান্ডউইচ আর কস্টা কফি নিয়ে ট্রেনে উঠে পড়লাম।

খুবই কমফোর্টেবল জার্নি।

কিছুটা মেঘলা ওয়েদার।

The beauty of life lies in moving forward and embracing the journey.

 #চক্ষু  #চক্ষুবার্তা #ক্যাটারেক্ট
07/08/2026

#চক্ষু
#চক্ষুবার্তা
#ক্যাটারেক্ট

06/08/2026

যে রাধে সে চুলও বাধে

আমার জন্য হবে যে রাধে , সে সার্জারী ও করে 😄😄

এখানে এসে একদিন আমার NHS Colleagues দের বাসায় দাওয়াত দিলাম। সবার সেকি উচ্ছ্বাস।

একেকজন একেক দেশের।
ইংল্যান্ড-নাইজেরিয়া-সেনেগাল-ইন্ডিয়া-পাকিস্তান।

কি রাধি আর কি খাওয়াই।

😀😀

সাহস করে রান্নার আয়োজন করেই ফেললাম।

সবাই বেশ enjoy করলো

A new experience indeed
😀

 #চক্ষুবার্তা  #চক্ষু   #চোখেরসমসা
05/08/2026

#চক্ষুবার্তা
#চক্ষু

#চোখেরসমসা


Address

Bangladesh Eye Hospital , 78, Satmasjid Road
Dhaka
1209

Telephone

+8801863381348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eye Reflection by Dr Sharah Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eye Reflection by Dr Sharah Rahman:

Shortcuts

Share