KL Health Care

KL Health Care ❝We Take Care of Your Health❞
To get medical advice, inbox us your problem.

09/06/2026

যেকোনো রোগ প্রতিরোধে প্রতি বছর অন্তত একবার পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা (হেলথ চেকআপ) করান।

09/06/2026

ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকুন, কারণ এগুলো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

07/06/2026

এই ভুলটা অনেকে করছেন!
Naproxen + Esomeprazole এই কম্বিনেশন ওষুধটা চেনেন তো?
বাংলাদেশে পরিচিত - Neso, Naprosyn Plus, Dinovo, Naprox Plus নামে পাওয়া যায়।

কিছু প্রেসক্রিপশনে দেখলাম লেখা আছে ওষুধটি "খাবার খাওয়ার পরে খাবেন।" এটা ভুল!!
সঠিক নিয়ম হলো খাবারের অন্তত ৩০ মিনিট আগে খাওয়া।

কেন?
আগে বুঝি ওষুধটা কীভাবে বানানো:
এই Combination ট্যাবলেট দুই স্তরে তৈরি -
▪️বাইরের স্তর: Esomeprazole (Immediate Release)
▪️ভেতরের core: Naproxen (Enteric Coated, Delayed Release)

মানে ওষুধ খেলে আগে Esomeprazole বের হয়, পাকস্থলীর acid কমায়। তারপর Naproxen ধীরে ধীরে বের হয়ে ব্যথানাশক হিসেবে কাজ করে।

এই sequence-টাই ওষুধের design।

তাহলে খাবার পরে খেলে কী হয়?
খাবারের পরে খেলে Esomeprazole-এর absorption ও acid suppression কমে যেতে পারে। ওষুধটি যেভাবে কাজ করার জন্য তৈরি করা হয়েছে, সেই সুবিধা পুরোপুরি পাওয়া যায় না।

📒 তাই মনে রাখুন একটাই নিয়ম:
▪️ Naproxen + Esomeprazole: কম্বিনেশনটা খাবার খাওয়ার ৩০ মিনিট আগে খাবেন।
ট্যাবলেটটা ভাঙা, চিবানো বা গুঁড়া করা যাবে না। পুরো গিলতে হবে না হলে combination design নষ্ট হয়।

▪️শুধু Naproxen: সবসময় ভরা পেটে খাবেন

আপনি কি আগে এই পার্থক্যটা জানতেন? আপনার প্রেসক্রিপশনে ওষুধটি কখন লেখা ছিলো?

07/06/2026

আপনার শরীরের ভেতর যদি যুদ্ধ চলে, আপনি কি বোমাবাজি চাইবেন নাকি একজন স্নাইপার?

সাধারণ ওষুধ অনেকটা বোমাবাজির মতো - রোগের কারণের সাথে সুস্থ কোষেরও ক্ষতি হয়ে যায়।
যেমনঃ Chemotherapy ক্যান্সার কোষ মারতে গিয়ে সুস্থ কোষেও আঘাত করে, তাই চুল পড়া, বমি, দুর্বলতা দেখা দেয়।

💊আর Biologics হলো সেই 'স্নাইপার'! এরা রোগের জন্য দায়ী নির্দিষ্ট একটি শত্রুকে (Bad Protein/Cell) খুঁজে বের করে তাকেই নিষ্ক্রিয় করে - তুলনামূলকভাবে অনেক বেশি precision-এ।

এমন কিছু Biologics মেডিসিনের উদাহরণ দেখুনঃ
Infliximab → RA, Crohn's-এ TNF-α ব্লক করে
Adalimumab → Psoriasis, RA-তে একই TNF-α টার্গেট
Omalizumab → Severe Asthma-তে IgE ব্লক করে
Rituximab → Lymphoma-তে CD20+ B-cell ধ্বংস করে
Trastuzumab → HER2+ Breast Cancer কোষ টার্গেট করে
Bevacizumab → Tumor-এর রক্তনালী তৈরি (VEGF) বন্ধ করে

সবগুলোর নামের শেষে mab!

এগুলো সবই Monoclonal Antibody - মানে lab-এ তৈরি একটি নির্দিষ্ট antibody যা শুধু একটি নির্দিষ্ট target চেনে, ঠিক সিনেমার special agent-এর মতো!

তবে মনে রাখবেন - স্নাইপারও কখনো কখনো collateral damage করে। Biologics immune system suppress করতে পারে, তাই infection risk বাড়ে - এটাই এর প্রধান side effect !

ত্যাগ ও আনন্দের এই উৎসব আপনার জীবনে বয়ে আনুক সীমাহীন সুখ এবং সমৃদ্ধি। ঈদ মোবারকমতিউর রহমান কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা...
27/05/2026

ত্যাগ ও আনন্দের এই উৎসব আপনার জীবনে বয়ে আনুক সীমাহীন সুখ এবং সমৃদ্ধি।

ঈদ মোবারক

মতিউর রহমান
কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা
করতোয়া ল্যাবরেটরীজ লিমিটেড

09/05/2026

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, জমানো পানি ফেলে দিন। আপনার সচেতনতাই পারে ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে।

08/02/2026

রোগ সারাতে যেসব খাবার ওষুধের মত কাজ করে
☑ ঠান্ডা কাশিতে ভুগলে আদা ও মধু খান।
☑ জন্ডিসে ভুগলে ডালিম খান।
☑ গ্যাস্ট্রিকের সমস্যা হলে ধনে পাতার রস খান
☑ পেটের সমস্যা হলে কাঁচা পেঁপে খান
☑ হাড় ক্ষয়জনিত সমস্যায় আঙ্গুর খান।
☑ হার্টের সমস্যা দূর করতে কাঁচা রসুন খান।
☑ চোখের সমস্যায় গাজর খান।
☑ ভালো লাগলে শেয়ার করে রাখুন।

08/02/2026

জানা থাকলে ডাক্তারের কাছে
কম যেতে হবে
১) আদা দিয়ে চা খেলে কখনো গ্যাস হয় না।
২) প্রতিদিন খালি পেটে ডিম খেলে হার্ট অ্যাটাক হবে না।
৩) খাবারের পর লবণ খেলে মুখের দুর্গন্ধ দূর হয়।
৪) চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি-কাশি দ্রুত ভালো হয়।
৫) কালো জাম খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না।
৬) কাচ কলা খেলে হৃদ রোগের ঝুঁকি কমে যায়।
৭) তেজপাতা চা পান করলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায়।
৮) মুগের ডাল খেলে তাড়াতাড়ি খাবার হজম হয়।
৯) কমলালের খেলে ঘা দ্রুত ভালো হয়।

08/02/2026

বিয়ের পর পুরুষের যা যা
খাওয়া উচিত
ডেলি হাফ সিদ্ধ ২ টি ডিম।
এক কোয়া রসুন কুচি ভাতের সাথে।
দুধ জাতীয় যে-কোন একটি খাবার।
একমুঠ যে-কোনো বাদাম।
কলা ১টি।
রাতে ঘুমের আগে একটি এলাচ।
প্রতিদিন এক চামচ মধু।
সামান্য পরিমাণ কালোজিরা

08/02/2026

ডাক্তাররা কেন এই মসলাটা খেতে বলেন?
১. প্রতিদিন একটি করে লবঙ্গ চিবিয়ে খেলে দাঁতের মাড়ির ইনফেকশন দূর হয়।
২. রাতের বেলা একটি এলাচের বিচি গুড়া করে খেলে মন শান্ত থাকে।
৩. চায়ের সাথে দারুচিনি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৪. প্রতিদিন এক চিমটি গোলমরিচের গুড়া খেলে শরীরের ব্যথা কমে।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when KL Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share