10/01/2026
Long post(একটু কষ্ট করে পড়ুন)
✴️কাঁচা খেজুরের রস নিয়ে সচেতনতা✴️
বাংলাদেশে শীতের সময় অনেকেই খেজুরের কাঁচা রস উপভোগ করেন। কিন্তু মনে রাখবেন—এই রসে Nipah virus (NiV) সংক্রমণের ঝুঁকি থাকে, যা অত্যন্ত মারাত্মক এবং মানুষের মধ্যে ছড়াতেও পারে।
🔴কেন ঝুঁকি বেশি?
👉রাতের বেলা বাদুড় খেজুরের রসের পাত্রে চেটে বা বীজ/লালা/মূত্র ফেলে দিতে পারে।
👉এতে রসটি ভাইরাস দ্বারা দূষিত হতে পারে।
👉কাঁচা বা অপরিশোধিত রস পান করলে সংক্রমণের সম্ভাবনা থাকে।
👉Nipah virus এ আক্রান্ত হলে মৃত্যু হার খুব বেশি – তাই সতর্কতা জরুরি।
🔴বাদুড়ের ভূমিকা
👉বাদুড় হলো Nipah virus-এর প্রাকৃতিক বাহক।
👉তাদের সংস্পর্শে থাকা রস বা রস থেকে তৈরি খাবার সংক্রমণের কারণ হতে পারে।
🔴কী ঘটে — কারণ কী?
👉খেজুরের রস সংগ্রহ করার সময় বা কাঁচা রস যখন পাত্রে পড়ে, রাতের বেলায় বাদুরের মুখ, ওমূত্র বা পায়ের মধ্যকার অংশে থাকা রসের সঙ্গে মিশে যেতে পারে।
👉যদি এমন রস আমরা চেখে বা খেয়ে ফেলি, তাহলে ভাইরাস শরীরে যেতে পারে।
👉প্রতিবার রস ভর্তি পাত্র চেক করা বা বাদুড়কে বাধা দেওয়া হয় না, তাই “কোনো রিস্ক নেই” বলা যায় না।
🔴সংক্রমণের লক্ষণ হতে পারে—
👉জ্বর, মাথাব্যথা,
👉মাথা ঘোরা,
👉শ্বাসকষ্ট, কাশি
👉আবোল তাবোল কথা বলা
👉খিঁচুনি
👉জ্ঞানবোধ কমে যাওয়া
👉স্নায়বিক সমস্যা, এমনকি কোমা।
👉২-২৮ দিন এর মধ্যে সংক্রমণ এর লক্ষন প্রকাশ পেতে পারে
🔴কীভাবে সতর্ক থাকবেন?
👉কাঁচা খেজুরের রস খাবেন না।
👉রস নিতে হলে অবশ্যই ফুটিয়ে নিন—তাপে ভাইরাস নষ্ট হয়।
👉রস সংগ্রহের পাত্র বাদুড় থেকে সুরক্ষিত কি না—জেনে নিন।
👉রস দিয়ে বানানো পিঠা বা খাবার কিনতে গেলে সতর্ক থাকুন।
👉শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সচেতনতা আরও বাড়ান।
👉আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসলে অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লোভস ব্যবহার করা
👉নিয়মিত হাত ধুয়া
🛑বাংলাদেশে নিপাহ ভাইরাস ও খেজুরের কাঁচা রস: গুরুত্বপূর্ণ তথ্য:
✔️২০০১–২০২৩ পর্যন্ত বাংলাদেশে মোট প্রায় ৩৪৭টি নিপাহ ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।
✔️এই রোগে মোট মৃত্যুহার প্রায় ৭২% — অর্থাৎ আক্রান্তদের বেশির ভাগই মারা যান।
✔️২০২৩ সালের জানুয়ারি–ফেব্রুয়ারি সময়ে ১১ জন আক্রান্ত হয়েছিলেন; তাদের মধ্যে ৮ জন মারা যান (মৃত্যুহার ~৭৩%)।
✔️এই ১১ জনের মধ্যে ১০ জনই কাঁচা খেজুরের রস পান করেছিলেন — যা সংক্রমণের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে।
✔️২০২৪ সালের শীতেও দুইজন ল্যাব-কনফার্মড রোগী পাওয়া যায় — একজনের বয়স মাত্র ৩ বছর। দু’জনই মারা যান, এবং দু’জনেরই ফ্রেশ কাচা খেজুরের রস খাওয়ার ইতিহাস ছিলো।
✔️২০২৫ সালের শীত এর সিজন ছাড়াও অগাস্ট মাসে নওগাঁতে একজন আক্রান্ত হন যিনি অর্ধ খাওয়া ফল খেয়েছিলেন। মোট ৪ জন আক্রান্ত হয়েছিলেন ২০২৫ সালে, এবং সবাই মারা গেছেন।
🛑পূর্বাভাস ( প্রোগনোসিস):
মৃত্যু হার ৭২% (২০২৩ সাল পর্যন্ত), ১০০% (২০২৪,২০২৫)
🛑নিপাহ আক্রান্ত হলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে
নিচের নাম্বারে যোগাযোগ করবেন:
০১৯০৭৮০১৮৫৬ ( হটলাইন- IEDCR)
০১৩০৪০৬৮৮০০ ( হটলাইন- ICDDR'B)
✴️সবাইকে অনুরোধ, শীতে আনন্দের খাবার উপভোগ করুন, কিন্তু নিজের ও পরিবারের সুরক্ষা আগে ভাবুন। সচেতন থাকুন, অন্যকেও জানান—একটু সতর্কতাই বড় ঝুঁকি থেকে বাঁচাতে পারে।
#নিপাহ #খেজুরেররস #শীতকাল
(সংগ্রহীত এবং পরিমার্জিত)