Dr. Kiddo

Dr. Kiddo Growing Healthy Together

IYKYK!
22/04/2026

IYKYK!

02/04/2026




✍️হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম ...
01/04/2026

✍️হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টীকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।

✍️প্রশ্ন: হামের কয় ধরণের টীকা বাজারে পাওয়া যায় (বাংলাদেশে)?
উত্তর: দুই ধরণের টীকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)

✍️প্রশ্ন: বাংলাদেশে হামের টীকা সাধারণত কত বয়সে দেওয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টীকা দেওয়া হয়
প্রথম ডোজ নয় মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ পনের মাস বয়সে

✍️প্রশ্ন: হাম প্রতিরোধে এই টীকার কার্যকারিতা কত?
উত্তর: নিয়মিত ২ ডোজ টীকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টীকা ৯৭-৯৯% কার্যকরী

✍️প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।

✍️প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টীকা দেওয়া যেতে পারে (যেমন: হামের প্রার্দুভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টীকা দিতে হবে।

✍️প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টীকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।

✍️প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।

✍️প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টীকা দেওয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টীকা দিতে হবে।

✍️প্রশ্ন: হামের ২ ডোজ টীকা দেওয়ার পর, বুস্টার ডোজ টীকা দেওয়ার প্রয়োজ আছে কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ হামের টীকা দেওয়া থাকলে, বুস্টার ডোজ দেওয়ার কোন দরকার নেই।

✍️প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টীকা নিতে পারবেন?
উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টীকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।

✍️প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টীকা দেওয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman

✍️প্রশ্ন: হামের টীকা দেওয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টীকা নেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।

✍️প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগিকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।

✍️প্রশ্ন: হামের রোগির সংস্পশে আসলে post-exposure prophylaxis ভূমিকা আছে কি?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে হামের রোগির সংস্পশে (প্রথম বার) আসলে post-exposure prophylaxis (৬ দিনের মধ্যে) দিতে হয় এবং MMR Vaccine ও Immunoglobin ব্যবহার করা হয়।

✍️প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে post-exposure prophylaxis দিতে হয়?
উত্তর:
# Severe Immunocompromised ক্ষেত্রে Immunoglobin দিতে হবে
# বয়স: জন্ম থেকে ৫ মাস পযর্ন্ত Immunoglobin দিতে হবে, যদি মায়ের ২ ডোজ টীকা না দেওয়া না থাকে এবং মায়ের ইতোঃপূর্বে কখনো হাম না হয়ে থাকে, মায়ের measles IgG Negative হয়।
# বয়স: ৬ থেকে ১৮ মাস (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি)- MMR Vaccine (৭২ ঘণ্টার মধ্যে) অথবা Immunoglobin (৭২ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে)
# গর্ভবতী মহিলা (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি/ হাম হয়নি )- Immunoglobin (৬ দিনের মধ্যে)
আপনার শিশুকে নিয়মিত টীকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation Handbook, 2022

Dr Md Abu Talha
MBBS, FCPS (Pead)
Fellow Ped Intensive & Cardiac Care (AIMS, INDIA)
MRCPCH (Clinical-UK)
Assist Professor
Ped Cardiac ICU
NHFH & RI




🫠🙆‍♂️
06/03/2026

🫠🙆‍♂️

কার ঘরে এমন এটম বোমা আছে?? 🙆‍♂️🙆‍♂️
24/02/2026

কার ঘরে এমন এটম বোমা আছে?? 🙆‍♂️🙆‍♂️

ফেব্রুয়ারী/মার্চ মাস ইনফ্লুয়েঞ্জা টিকা নেয়ার উপযুক্ত সময়।
14/02/2026

ফেব্রুয়ারী/মার্চ মাস ইনফ্লুয়েঞ্জা টিকা নেয়ার উপযুক্ত সময়।

আগামী জানুয়ারি/ফেব্রুয়ারিতে ইনফ্লুয়েঞ্জা টিকার ক্যাম্পেইন করবো।

বরাবরই শিশু-কিশোরদের টিকার উপর সচেতনতা বাড়ানো দরকার।

❤️ ভ্যালেন্টাইন্স ডে: ভালোবাসা শুরু হোক পরিবার থেকে ❤️ভ্যালেন্টাইন্স ডে শুধু প্রেমিক-প্রেমিকার জন্য নয় — এটি ভালোবাসা, ...
14/02/2026

❤️ ভ্যালেন্টাইন্স ডে: ভালোবাসা শুরু হোক পরিবার থেকে ❤️

ভ্যালেন্টাইন্স ডে শুধু প্রেমিক-প্রেমিকার জন্য নয় — এটি ভালোবাসা, যত্ন আর সম্পর্ককে মূল্য দেওয়ার একটি দিন। ইতিহাসে সেন্ট ভ্যালেন্টাইনের ত্যাগ ও মানবিকতার গল্প থাকলেও আজকের দিনে এই দিনটি আমাদের শেখায় ভালোবাসা প্রকাশ করতে।

👨‍👩‍👧‍👦 শিশুদের জন্য ভালোবাসা মানে নিরাপত্তা, আদর আর সময়।
একটি হাসি, একটি আলিঙ্গন, অথবা বাবা-মায়ের সাথে কাটানো ছোট্ট মুহূর্ত — এগুলোই শিশুর মানসিক বিকাশে বড় ভূমিকা রাখে।
💡 আজকের দিনে আমরা পারি —
✨ সন্তানকে বেশি সময় দিতে
✨ তাদের কথা মন দিয়ে শুনতে
✨ পরিবারে ভালোবাসার পরিবেশ তৈরি করতে

ভালোবাসা শুধু একটি দিন নয়, প্রতিদিনের অভ্যাস।
আসুন, আজ থেকে প্রতিটি দিন হোক
“Growing Healthy Together” 🌱

💖 শুভ ভ্যালেন্টাইন্স ডে 💖

আপনার শিশুর বয়স যদি ৬ সপ্তাহ থেকে ৩২ সপ্তাহ হয়, তাহলে রোটা ভাইরাস এর টীকা দেয়ার এটিই উত্তম সময়।
14/02/2026

আপনার শিশুর বয়স যদি ৬ সপ্তাহ থেকে ৩২ সপ্তাহ হয়, তাহলে রোটা ভাইরাস এর টীকা দেয়ার এটিই উত্তম সময়।

রোটা ভাইরাল টীকার গুরুত্ব (Importance of Rotavirus Vaccine):

রোটা ভাইরাস (Rotavirus) হলো শিশুদের ডায়রিয়ার একটি প্রধান কারণ, যা মারাত্মক পানিশূন্যতা এবং এমনকি মৃত্যুর কারণ হতে পারে। এই ভাইরাসটি বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তাই রোটা ভাইরাসের বিরুদ্ধে টীকা (vaccine) নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।



✅ রোটা ভাইরাল টীকার গুরুত্ব:
1. ডায়রিয়া প্রতিরোধ করে:
রোটা ভাইরাস টীকা শিশুকে ভাইরাসজনিত ডায়রিয়া থেকে রক্ষা করে, যা ঘন ঘন পাতলা পায়খানা, বমি এবং শরীরের পানি ও লবণের ঘাটতির কারণ হয়।
2. মৃত্যুর ঝুঁকি কমায়:
রোটা ভাইরাসের কারণে প্রতিবছর হাজার হাজার শিশু মারা যায়, বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে। এই টীকা মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।
3. চিকিৎসা খরচ কমায়:
ডায়রিয়ার কারণে শিশুকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। টীকা নিলে সেই খরচ বাঁচে এবং পরিবারের আর্থিক বোঝা হ্রাস পায়।
4. স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ কমায়:
টীকাদান প্রোগ্রাম মাধ্যমে ভাইরাসের সংক্রমণ কমে গেলে হাসপাতাল ও ক্লিনিকগুলোর উপর চাপও কমে।
5. সম্প্রদায়িক প্রতিরোধ গড়ে তোলে:
যখন অনেক শিশু রোটা ভাইরাস টীকা পায়, তখন এটি “হার্ড ইমিউনিটি” তৈরি করে। এর ফলে ভাইরাস ছড়িয়ে পড়ার হারও কমে যায়।



🕒 টীকা দেওয়ার সময়সূচি:

বাংলাদেশে সাধারণত ৬ সপ্তাহ বয়স থেকে শুরু করে ৩২ সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হয়। মোট ২ বা ৩ ডোজ, ব্যবহৃত টিকার ধরন অনুযায়ী।

উল্লেখ্য যে রোটা ভাইরাল টীকা মুখে খাওয়ানো হয়। তাই অনায়াসে শিশুদের দেয়া যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kiddo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share