Pioneer Pharma- পাইওনিয়ার ফার্মা

Pioneer Pharma- পাইওনিয়ার ফার্মা Pioneer Pharma - "Pioneering Your Path to Better Health"
Pioneer Pharma is a reliable and customer-focused pharmacy business.

Pioneer Pharma aims to be your first choice for all pharmaceutical needs.

03/01/2026

স্বাস্থ্য টিপস:
স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার (বিভিন্ন ফল ও সবজি), নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো জরুরি; এর পাশাপাশি ধূমপান ও মাদক বর্জন, সামাজিক সংযোগ স্থাপন, ডিজিটাল ডিভাইস থেকে বিরতি এবং মন খুলে কথা বলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা যায়।
শারীরিক স্বাস্থ্য
পুষ্টিকর খাবার: প্রতিদিন বিভিন্ন ধরনের ৩০ বা তার বেশি তাজা ফল ও সবজি খান, যা শরীরকে প্রয়োজনীয় পুষ্টি ও খনিজ সরবরাহ করে।
ব্যায়াম: নিয়মিত শারীরিক ব্যায়াম, যেমন হাঁটা, মানসিক চাপ কমায় এবং শরীরকে সতেজ রাখে।
পর্যাপ্ত ঘুম: প্রতিদিন পর্যাপ্ত ও মানসম্মত ঘুম নিশ্চিত করুন, যা মেজাজ ও জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে।
মাদক বর্জন: ধূমপান ও মাদকের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকুন।
মানসিক স্বাস্থ্য
সামাজিক সংযোগ: পরিবার ও বন্ধুদের সাথে নিয়মিত কথা বলুন, মনের ভাব প্রকাশ করুন এবং শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করুন।
ডিজিটাল বিরতি: রাতে ঘুমানোর আগে এবং দিনের বেলায়ও মোবাইল ও অন্যান্য যন্ত্রের ব্যবহার সীমিত করুন।
মনকে ব্যস্ত রাখা: বই পড়া, পাজল মেলানো বা পছন্দের কাজ করার মাধ্যমে মস্তিষ্ককে সক্রিয় রাখুন।
ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম: ধ্যান এবং গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে ও উদ্বেগ দূর করতে সাহায্য করে।
জরুরি স্বাস্থ্য টিপস
আঘাত লাগলে: আঘাতপ্রাপ্ত স্থানে ঠান্ডা সেঁক দিন এবং মাথা ঘোরা, বিভ্রান্তি বা বমি বমি ভাবের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
মনে রাখবেন, শারীরিক ও মানসিক—এই দুই ধরনের সুস্থতাই একটি পরিপূর্ণ স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
-সংগৃহীত।

Napa গর্ভাবস্থায় নিরাপদ হলেও Napa Extra কিন্তুু গর্ভাবস্থায় নিরাপদ নয়। এজন্য গর্ভাবস্থায় ভুল করে Napa Extra খাবেন না।Tab...
29/07/2025

Napa গর্ভাবস্থায় নিরাপদ হলেও Napa Extra কিন্তুু গর্ভাবস্থায় নিরাপদ নয়। এজন্য গর্ভাবস্থায় ভুল করে Napa Extra খাবেন না।
Tab.Napa, Napa Rapid, Napa One, Napa Extend এগুলো খাওয়া যাবে।
কিন্তু কোন অবস্থাতেই Napa Extra খাওয়া যাবে না।
©
#সতর্কতা_মূলক_পোস্টঃ

27/07/2025

🟢 স্বাস্থ্যই সম্পদ — ওজন নিয়ন্ত্রণে রাখুন!

✅ প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন
✅ চিনি ও ফাস্টফুড এড়িয়ে চলুন
✅ পানি পান করুন পর্যাপ্ত পরিমাণে
✅ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন (৭-৮ ঘণ্টা)
✅ ভেজাল ও প্রসেসড খাবার থেকে দূরে থাকুন
✅ বেশি ফলমূল ও সবজি খান
✅ মানসিক চাপ কমান, নিয়মিত মেডিটেশন করুন

🔔 স্মরণ রাখুন: ছোট পরিবর্তনই বড় ফল আনে। স্বাস্থ্যকর জীবনযাপন শুরু হোক আজ থেকেই!

---সচেতনতায়ঃ-
পাইওনিয়ার ফার্মা লিমিটেড।

🩺 স্বাস্থ্য বার্তা 🩺      "সুস্থ জীবন, সচেতন প্রতিদিন"✅ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন✅ পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়...
25/07/2025

🩺 স্বাস্থ্য বার্তা 🩺
"সুস্থ জীবন, সচেতন প্রতিদিন"

✅ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন
✅ পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন
✅ নিয়মিত ব্যায়াম করুন – অন্তত ৩০ মিনিট হাঁটুন
✅ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন (৬-৮ ঘণ্টা)
✅ ঠান্ডা, কাশি বা জ্বর হলে বিশ্রাম নিন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন
✅ নিজের ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখুন
✅ অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া এড়িয়ে চলুন
✅ মানসিক চাপ কমাতে ধ্যান ও আত্মবিশ্বাস চর্চা করুন

সতর্ক থাকুন, সুস্থ থাকুন। স্বাস্থ্যই সম্পদ।

পাইওনিয়ার ফার্মা-"আপনার স্বাস্থ্যসেবায় আমরাই পথপ্রদর্শক"
25/07/2025

পাইওনিয়ার ফার্মা-"আপনার স্বাস্থ্যসেবায় আমরাই পথপ্রদর্শক"

অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কো...
25/07/2025

অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা অ্যাম্পিসিলিন খাওয়া দরকার। অ্যাম্পিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু অ্যাম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে অ্যাম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার অ্যাম্পিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ অ্যান্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। অ্যান্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী অ্যান্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব অ্যান্টিবায়োটিক।

চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

©️

Address

357/19/A/1, Modhubagh, Mogbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Pioneer Pharma- পাইওনিয়ার ফার্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share