Diet & Wellness Care

Diet & Wellness Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diet & Wellness Care, Nutritionist, Dhaka.

03/06/2026

এই গরমে সাবধান! হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি
তাপমাত্রা যখন ৪০°C ছাড়িয়ে যায় এবং শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হয় — তখনই হয় Heat Stroke। এটি শুধু "বেশি গরম লাগা" নয়, দ্রুত চিকিৎসা না হলে কিডনি, মস্তিষ্ক ও হৃদযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
একজন ক্লিনিকাল ডায়েটিশিয়ান হিসেবে জরুরি কিছু তথ্য শেয়ার করছি —

💧 পানি ও ইলেক্ট্রোলাইট
✅ দিনে কমপক্ষে ৮–১০ গ্লাস পানি পান করুন — বাইরে গেলে আরও বেশি
✅ ডাবের পানি বা লেবু–লবণ–চিনির শরবত রাখুন (ঘামে সোডিয়াম-পটাশিয়াম হারিয়ে যায়, ORS-ও উপকারী)
✅ তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন — তৃষ্ণা লাগার মানে ইতিমধ্যে ডিহাইড্রেশন শুরু হয়েছে

🍉 প্রতিদিনের খাবারে রাখুন
✅ তরমুজ (৯২% পানি), শসা, টমেটো, পুদিনা পাতা
✅ টক দই — শরীর ঠান্ডা রাখে ও প্রোবায়োটিক দেয়
✅ কাঁচা আম, লবণ ও জিরার পান্না — প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট ড্রিংক
✅ হালকা সহজপাচ্য খাবার খান — ভারী ও তেলজাতীয় খাবার শরীরে বেশি তাপ উৎপন্ন করে

🚫 যা এড়িয়ে চলবেন
❌ চা, কফি ও সফট ড্রিংক — এগুলো শরীর থেকে পানি বের করে দেয় (diuretic effect)
❌ এনার্জি ড্রিংক — সাময়িক সতেজতা দিলেও ক্ষতিকর
❌ দুপুর ১২টা–৩টার মধ্যে বাইরে যাওয়া
❌ গাড়ি বা বদ্ধ স্থানে শিশু বা বয়স্কদের একা রাখা

⚠️ বিশেষ ঝুঁকিতে যারা
👴 বয়স্ক মানুষ | 👶 ৫ বছরের নিচের শিশু | 🤰 গর্ভবতী মা
💊 ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি রোগীরা | ⚒️ রোদে কাজ করা শ্রমিক

🚨 এই লক্ষণগুলো দেখলে মুহূর্ত দেরি নয়:
➡️ প্রচণ্ড মাথাব্যথা ও মাথা ঘোরা
➡️ শরীর অত্যন্ত গরম কিন্তু ঘাম নেই (এটি হিট স্ট্রোকের বিপদ সংকেত)
➡️ বিভ্রান্তি, কথা জড়িয়ে যাওয়া বা অজ্ঞান ভাব
➡️ দ্রুত শ্বাস ও নাড়ি, বমি বা খিঁচুনি

🆘 তাৎক্ষণিক করণীয়:
১. ঠান্ডা ছায়া বা এসিযুক্ত স্থানে নিয়ে যান
২. গলা, কপাল ও বগলে ঠান্ডা পানি বা বরফ দিন
৩. কাপড় আলগা করুন, পাখা দিন
৪. জ্ঞান থাকলে ORS বা ঠান্ডা পানি ধীরে পান করান
৫. দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান — এটি জীবন বাঁচাতে পারে

💚 মনে রাখবেন: Prevention is better than cure
নিজে সচেতন থাকুন, পরিবার ও প্রতিবেশীদেরও সতর্ক করুন।
এই পোস্ট শেয়ার করুন — একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে। 🙏
#গরমে_সাবধান #স্বাস্থ্য_সচেতনতা

02/06/2026

ফলের রাজা হিসেবে পরিচিত আম (বৈজ্ঞানিক নাম- Mangifera indica)গ্রীষ্মমন্ডলীয় ফলগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সুপার ফুড।পাকা আমের ভিতর প্রায় ৮০ ভাগ পানি এর সাথে কিছু ভিটামিন ও মিনারেলস, ফ্যাট এবং বেশ কিছু পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। কিন্তু এতে কোন কোলেস্টেরল নেই। এটি super anti oxidant, anti microbial, anti diabetic, antu allergic, anti cancer এবং immuno modulatory। পাকা আম থেকে তুলনামূলক কম ক্যালোরি পাওয়া যায় -১০০ গ্রামের একটি আমে মাত্র ৬০ ক্যালরি থাকে।

এখন প্রশ্ন হচ্ছে এই মজাদার ফলটি সবাই উপভোগ করতে পারবে কিনা -

কোন খাবার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তা ঠিক করা হয় দুটি ইনডেক্স এর মাধ্যমে। গ্লাইসেমিক ইনডেক্স ও গ্লাইসেমিক লোড ইনডেক্স।
আমের glycemic index (51-56) কম। একজন ব্যক্তির ব্লাড সুগার কন্ট্রোলে থাকলে, তিনি খাদ্য তালিকায় নির্ধারিত ফলের পরিবর্তে আম খেতে পারবেন। আবার প্রতি ১০০ গ্রাম আমে সুগার থাকে প্রায় ১৪ গ্রাম যা তুলনামূলক বেশি। তাই আপনার প্রতিদিন কতটুকু শর্করা ও ক্যালরি দরকার সেই হিসেবে করে আম খেতে হবে। তবে আমের জুস করে খাওয়া যাবে না কারণ জুসে ফাইবার থাকে না এবং glycemic index ও বেশি।

মানবদেহের জটিল রোগগুলোর মধ্যে আর একটি হচ্ছে কিডনি রোগ এবং দীর্ঘ মেয়াদি কিডনি রোগের চিকিৎসার গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক পথ্য নির্বাচন। রক্তের ইলেকট্রোলাইটস, হিমোগ্লোবিন, ইউরিক এসিড, রক্ত ও ইউরিনে এলবুমিনের পরিমাণ এবং ক্রিয়েটিনিনের মাত্রা ভেদে একজন কিডনি রোগীর পথ্য নির্বাচন করতে হয়। প্রতি একশ গ্রাম আমে প্রায় ১৬৫ মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম থাকে। কিডনি রোগীদের ফল নির্ধারণ করার সময় অক্সালিক এসিড ইউরিক এসিড পটাশিয়াম সহ আরো অনেক কিছুই বিবেচনা করা হয়। এখন যদি আপনার রক্তের পটাশিয়াম ইউরিক এসিড এগুলো নির্দিষ্ট মাত্রায় থাকে তাহলে অন্য ফলের পরিবর্তে আম খেতে পারবেন। যারা ডায়ালাইসিস পান তারা ডায়ালাইসিস এর দিন একটি আম খেতে পারবেন।

পুষ্টিবিদ
নাজনীন এস মৌসুমী
Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist
Diet & Wellness Care

27/05/2026
20/05/2026
23/04/2026

আমরা খুব বেশি যে একটা প্রশ্ন শুনি—
👉কোন খাবার খেলে ওজন কমবে?
👉 রাতে কি খেলে ওজন কমে যাবে?
👉 সকালে কি খেলে ওজন বাড়বে বা কমবে?— আসলে এই প্রশ্নগুলোর কোনো সরাসরি উত্তর নেই। কারণ, কোনো একটাই খাবার আপনার ওজন বাড়ায় না, আবার কোনো একটাই খাবার আপনার ওজন কমায়ও না। ওজন বাড়া বা কমা নির্ভর করে পুরো দিনের খাবারের উপর— আপনি সারাদিনে মোট কত ক্যালোরি নিচ্ছেন, কী ধরনের খাবার খাচ্ছেন এবং আপনার activity level কেমন।

এটাকে বলা হয় Calorie Balance— অর্থাৎ আপনি যত ক্যালোরি burn করেন তার চেয়ে বেশি খেলে ওজন বাড়বে, আর কম খেলে ওজন কমবে। তাই “
🙆‍♀️ রাতে ভাত খেলে মোটা হবো?
🙆‍♀️ লেবু পানি খেলেই ওজন কমবে?— এগুলো সবই ভুল ধারণা, এবং কোনো magic food আসলে নেই।

আসল ফোকাস হওয়া উচিত আপনার পুরো দিনের খাদ্যাভ্যাস ও lifestyle-এর উপর— আপনি কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন এবং কতটা active থাকছেন। কারণ, weight loss বা gain কোনো একবেলার খাবারের উপর নির্ভর করে না; এটা আপনার প্রতিদিনের অভ্যাসের ফল।
🎯 তাই যদি সত্যিই ওজন control করতে চান, তাহলে shortcut খোঁজা বন্ধ করে lifestyle ঠিক করার দিকেই মনোযোগ দিন।

শনিরআখরায় প্রথমবারের মতো পুষ্টিসেবা এখন আপনার দোরগোড়ায়!৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ পুষ্টিবিদ এখন সরাসরি শনিরখরায...
11/04/2026

শনিরআখরায় প্রথমবারের মতো পুষ্টিসেবা এখন আপনার দোরগোড়ায়!
৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ পুষ্টিবিদ এখন সরাসরি শনিরখরায় সেবা দিচ্ছেন।
সুস্থ থাকুন, সুন্দর থাকুন — সঠিক পুষ্টি পরিকল্পনায় জীবন বদলে যায়।
📞 আজই অ্যাপয়েন্টমেন্ট নিন!

04/04/2026

আমাদের প্রতিদিনের ডাল-ভাত-শাকসবজিতে থাকা আয়রন (non-heme iron) শরীর সহজে শোষণ করতে পারে না।
কিন্তু Vitamin C থাকলে সেই আয়রন অনেক বেশি কার্যকরভাবে শরীরে প্রবেশ করে।

কীভাবে খাবেন?

✔️ ডাল বা সবজির সাথে লেবুর রস মিশিয়ে খান
✔️ সালাদের উপর লেবু ছিটিয়ে দিন
✔️ অথবা খাওয়ার পরে ১ গ্লাস লেবুর শরবত

Vitamin C-এর পরিমাণ (প্রতি ১০০ গ্রামে):

🌶️ কাঁচা মরিচ → প্রায় ২৪২ মিগ্রা (অত্যন্ত সমৃদ্ধ!)
🍋 লেবুর রস → প্রায় ৫৩ মিগ্রা

এই দুইটি খাবারই Vitamin C-এর চমৎকার উৎস, যা শরীরে আয়রন শোষণকে অনেকগুণ বাড়িয়ে দেয়।

👉 নিয়মিত এই ছোট অভ্যাসটি আপনাকে Iron deficiency anemia (রক্তশূন্যতা) থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে।

সম্পূর্ণ দেশীয়, সহজলভ্য এবং একদম কম খরচে—স্বাস্থ্য রক্ষার একটি কার্যকর উপায়।

সুস্থ থাকুন, ভালো থাকুন 💚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diet & Wellness Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category