Nutritionist Tanu

Nutritionist Tanu Eat Well, Live Well with Tanu Live well. Feel well. ✨

Nutritionist Tanu is passionate about helping people live healthier, happier lives through balanced nutrition, smart lifestyle choices, and natural wellness. With a belief that “small changes create big results”, Tanu guides individuals toward better health by focusing on real food, practical tips, and sustainable habits. Whether your goal is to manage weight, boost energy, or improve overall well

ness, Nutritionist Tanu is here to support you with simple, effective, and personalized guidance. 💚

✨ Eat well.

একজন Type 2 Diabetes রোগীর গল্প শেয়ার করা হচ্ছে—রোগীর ব্রেকফাস্টের ২ ঘণ্টা পর ব্লাড সুগার ছিল 19.15 mmol/L, যা একটি উচ্চ...
13/05/2026

একজন Type 2 Diabetes রোগীর গল্প শেয়ার করা হচ্ছে—

রোগীর ব্রেকফাস্টের ২ ঘণ্টা পর ব্লাড সুগার ছিল 19.15 mmol/L, যা একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থা এবং এর ফলে কিছু জটিলতা (complications) দেখা দিতে শুরু করেছিল।

পরবর্তীতে রোগী একজন চিকিৎসকের তত্ত্বাবধানের পাশাপাশি একটি সুষম ও পরিকল্পিত diet chart, নিয়মিত exercise এবং সঠিক lifestyle guideline অনুসরণ করেন।

এর সাথে বিশেষভাবে যুক্ত করা হয় Soleus Push-Up, যা দীর্ঘ সময় বসে থাকা অবস্থাতেও করা যায় এবং blood glucose control-এ কার্যকর ভূমিকা রাখে।

এর ফলাফল হিসেবে বর্তমানে রোগীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে:
• Fasting blood sugar: 5.73 mmol/L
• শারীরিকভাবে অধিক সক্রিয় ও energetic অনুভব করছেন
• জীবনযাত্রা হয়েছে নিয়ন্ত্রিত ও সুসংগঠিত

Uncontrolled diabetes থেকে সম্ভাব্য জটিলতাসমূহ:
• Diabetic Retinopathy (চোখের সমস্যা)
• Diabetic Foot (পায়ের ক্ষত ও সংক্রমণ)
• Cardiovascular disease (হৃদরোগের ঝুঁকি)
• Stroke
• Diabetic Nephropathy (কিডনি সমস্যা)
• Neuropathy (স্নায়ুর ক্ষতি)
• দীর্ঘস্থায়ী ক্লান্তি ও cognitive impairment (brain fog)

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সঠিক ব্যবস্থাপনা, খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম (বিশেষ করে Soleus muscle activation) এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Appointment এর জন্য যোগাযোগ করুন:
Marufa Yeasmin Tanu
Q Heal Lifestyle Institute
017 9865 2178
Moghbazar Wireless, Dhaka

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সুস্থ জীবন, সঠিক পুষ্টির মাধ্যমেই সম্ভব আমাদের প্রতিদিনের খাবারই নির্ধারণ করে আমাদের শরীর ও মনে...
24/04/2026

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬
সুস্থ জীবন, সঠিক পুষ্টির মাধ্যমেই সম্ভব

আমাদের প্রতিদিনের খাবারই নির্ধারণ করে আমাদের শরীর ও মনের সুস্থতা। তাই শুধু পেট ভরানো নয়, প্রয়োজন সঠিক ও সুষম পুষ্টি নিশ্চিত করা।

✨ এই পুষ্টি সপ্তাহে আমাদের অঙ্গীকার হোক—
✔️ প্রতিদিন সুষম খাবার গ্রহণ
✔️ বেশি করে শাক-সবজি ও ফল খাওয়া
✔️ অতিরিক্ত চিনি ও প্রসেসড খাবার এড়িয়ে চলা
✔️ পর্যাপ্ত পানি পান করা
✔️ স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলা

মনে রাখবেন,
“সঠিক পুষ্টি মানেই রোগ প্রতিরোধের প্রথম ধাপ”

বর্তমান সময়ের একটি নীরব কিন্তু দ্রুত বাড়তে থাকা সমস্যা—Hypothyroid!অকারণে ওজন বেড়ে যাচ্ছে? সবসময় ক্লান্ত লাগে? হরমোনাল...
17/04/2026

বর্তমান সময়ের একটি নীরব কিন্তু দ্রুত বাড়তে থাকা সমস্যা—Hypothyroid!

অকারণে ওজন বেড়ে যাচ্ছে? সবসময় ক্লান্ত লাগে? হরমোনাল imbalance আপনাকে ধীরে ধীরে প্রভাবিত করছে?

👉 সমাধান আছে—আর তা শুরু হয় আপনার প্রতিদিনের খাবার থেকেই।

সঠিকভাবে পরিকল্পিত খাদ্যাভ্যাস শুধু আপনার থাইরয়েডকেই নয়, পুরো শরীরের মেটাবলিজমকে সাপোর্ট করতে পারে।

🔹 থাইরয়েড সাপোর্টে যেসব খাবার রাখবেন:
✔ আয়োডিনসমৃদ্ধ খাবার: ডিম, দই, সামুদ্রিক মাছ, সি-উইড
✔ সেলেনিয়ামসমৃদ্ধ খাবার: ব্রাজিল নাট, ডিম, টুনা মাছ
✔ জিঙ্কসমৃদ্ধ খাবার: ডাল, বাদাম, সূর্যমুখী বীজ
✔ তাজা ফল ও সবজি: আপেল, বেরি, গাজর, পালং শাক
✔ হোল গ্রেইন: ওটস, ব্রাউন রাইস

🔸 যা খাবারের তালিকা থেকে বাদ দিবেন:
✖ অতিরিক্ত সয়াবিন ও সয়া-জাতীয় খাবার
✖ প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার
✖ অতিরিক্ত চিনি ও ভাজাপোড়া
✖ অতিরিক্ত গমজাত খাবার (ব্যক্তিভেদে)
✖ চা, কফি (অতিরিক্ত ক্যাফেইন)
✖ অ্যালকোহল

📩 Personalised Diet Plan & Consultation এর জন্য ইনবক্স করুন

মারুফা ইয়াসমিন তনু
Lifestyle & Clinical Nutrition Consultant
Q Heal Healthcare

14/04/2026

মারুফা ইয়াসমিন তনু
Lifestyle & Clinical Nutrition Consultant

আমি মারুফা ইয়াসমিন তনু, একজন অভিজ্ঞ লাইফস্টাইল ও ক্লিনিক্যাল নিউট্রিশন কনসালটেন্ট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি।

শিক্ষাজীবনের শেষ পর্যায় থেকেই ক্লিনিক্যাল নিউট্রিশনের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়, যা পরবর্তীতে আমার পেশাগত লক্ষ্য হিসেবে রূপ নেয়। সেই সময় থেকেই আমি ধাপে ধাপে এই ক্ষেত্রে নিজেকে গড়ে তুলতে শুরু করি। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সংগঠনে সক্রিয়ভাবে কাজের মাধ্যমে আমি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেছি।

আমি বাংলাদেশ মেডিকেল কলেজে ক্লিনিক্যাল নিউট্রিশনের উপর ৬ মাসব্যাপী ইন্টার্নশিপ সম্পন্ন করেছি, যেখানে অভিজ্ঞ মেন্টরের তত্ত্বাবধানে রোগভিত্তিক ডায়েট ম্যানেজমেন্টে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করি। পাশাপাশি, চিকিৎসা ফাউন্ডেশন থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ প্রশিক্ষণ অর্জন করেছি।

গত ৩ বছর ধরে আমি ক্লিনিক্যাল নিউট্রিশনের ক্ষেত্রে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি এবং রোগীদের জন্য বৈজ্ঞানিক, প্রমাণভিত্তিক (evidence-based) ও থেরাপিউটিক ডায়েট প্ল্যান প্রদান করছি। আমার কাজের মূল উদ্দেশ্য শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়; বরং সঠিক নিউট্রিশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে রোগ প্রতিরোধ, কার্যকর নিয়ন্ত্রণ এবং রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

আমি lifestyle modification-এর সাথে disease-specific personalised diet plan তৈরি করে থাকি, যা প্রতিটি ব্যক্তির শারীরিক অবস্থা, জীবনধারা ও স্বাস্থ্যগত প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হয়।

আমার কাজের প্রধান ক্ষেত্রসমূহ—
• ডায়াবেটিস ম্যানেজমেন্ট
• হৃদরোগ (Cardiovascular Disease)
• ফ্যাটি লিভার
• মেটাবলিক ডিজঅর্ডার
• হরমোনাল ইমব্যালান্স
• ওজন নিয়ন্ত্রণ (ওজন কমানো ও বাড়ানো)
• আইবিএস (IBS) ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের নিউট্রিশনাল ম্যানেজমেন্ট

বর্তমানে কর্মরত—
• Nutrition Consultant, QHeal Healthcare

Introducing: The New Pyramid
10/01/2026

Introducing: The New Pyramid

প্রতিদিন একটি কলা খাওয়ার বিস্ময়কর উপকারিতা 🍌কলায় আছে প্রোটিন, শর্করা, ভিটামিন A, B, C, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ...
10/09/2025

প্রতিদিন একটি কলা খাওয়ার বিস্ময়কর উপকারিতা 🍌

কলায় আছে প্রোটিন, শর্করা, ভিটামিন A, B, C, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রচুর পটাশিয়াম—যা শরীরকে রাখে সবল ও সুস্থ।

✅ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
✅ মানসিক চাপ কমায় ও কর্মক্ষমতা বাড়ায়
✅ মাথাব্যথার প্রাকৃতিক নিরাময়
✅ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়
✅ পাকস্থলী ও গলার জন্য উপকারী
✅ রক্তস্বল্পতা দূর করে, হিমোগ্লোবিন বাড়ায়
✅ কোনো কোলেস্টেরল বা ক্ষতিকর চর্বি নেই

👉 তাই প্রতিদিন একটি কলা হতে পারে আপনার প্রাকৃতিক ওষুধ ও শক্তির ভান্ডার।

আমরা প্রতিদিন যা খাই, তাই আমাদের শরীর ও মনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এটি আমাদের ...
25/08/2025

আমরা প্রতিদিন যা খাই, তাই আমাদের শরীর ও মনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এটি আমাদের প্রাকৃতিক ওষুধও হতে পারে। সঠিক খাবার খেলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক জটিল রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

✨ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে চান? 🥗রাতে হালকা কিন্তু পুষ্টিকর খাবার বেছে নিন – ওটস, সুপ, বাদাম, পপকর্ন, মাছ ও ডিম 🍳🐟🥜এগুলো ...
24/08/2025

✨ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে চান? 🥗
রাতে হালকা কিন্তু পুষ্টিকর খাবার বেছে নিন – ওটস, সুপ, বাদাম, পপকর্ন, মাছ ও ডিম 🍳🐟🥜
এগুলো আপনাকে রাখবে সুস্থ ও শক্তিতে ভরপুর। 💪

#পুষ্টি #স্বাস্থ্য

24/08/2025

🌿✨ Welcome to Nutritionist Tanu! ✨🌿

Hello everyone! 👋
I’m Nutritionist Tanu, and I created this page to share tips, guidance, and inspiration on how to live a healthier and happier life through balanced nutrition and lifestyle.

🥗 Here you’ll find:
✅ Easy & healthy food tips
✅ Guidance for weight management
✅ Nutrition advice for energy & wellness
✅ Motivation for a healthier lifestyle

Because good health starts with the right food choices 🌸

💚 Thank you for joining me on this journey — together, let’s make nutrition simple and enjoyable!

👉 Follow the page and stay connected for daily health inspiration.

Address

Sector-11, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Tanu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share