Nutritionist Sadia Sultana Esha

Nutritionist Sadia Sultana Esha "Healthy tips for your wellness journey. Let's eat better and live healthier-together."

"ইফতার শুরু করছেন খেজুর দিয়ে?সুন্নাহর সাথে আছে অসাধারণ পুষ্টিগুণও।"- রোজা ভাঙার সময় শরীরের blood sugar level কমে যায়। এই...
21/02/2026

"ইফতার শুরু করছেন খেজুর দিয়ে?
সুন্নাহর সাথে আছে অসাধারণ পুষ্টিগুণও।"

- রোজা ভাঙার সময় শরীরের blood sugar level কমে যায়। এই সময় খেজুর দ্রুত energy ফিরিয়ে আনতে সাহায্য করে।

■কেন ইফতারে খেজুর উপকারী?

(১) দ্রুত এনার্জি দেয়:
খেজুরে প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে, যা সারাদিন রোজার পর দ্রুত শক্তি ফিরিয়ে আনে।
(২) ডিহাইড্রেশন কমাতে সাহায্য করে:
খেজুরে পটাশিয়াম থাকে, যা শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালান্স ঠিক রাখতে সহায়তা করে।
(৩) আয়রন ডেফিসিয়েন্সিতে উপকারী:
খেজুরে আয়রন রয়েছে, যা রক্তস্বল্পতায় উপকার করতে পারে (তবে একমাত্র চিকিৎসা নয়)।
(৪) হজমে সহায়ক:
এতে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
(৫) অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়:
ইফতারে ১–২টি খেজুর খেলে দ্রুত এনার্জি পাওয়ায় অতিরিক্ত ভাজাপোড়া খাওয়ার প্রবণতা কমে।

কয়টি খাবেন?
- ইফতারে ১–২টি খেজুর যথেষ্ট
-সেহরিতে চাইলে ১টি খেতে পারেন
-ডায়াবেটিস থাকলে অবশ্যই পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি

⚠️মনে রাখবেন:
খেজুর পুষ্টিকর হলেও অতিরিক্ত খেলে ক্যালরি বেড়ে যেতে পারে।খেজুরের Glycemic Index Moderate, তাই পরিমাণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।এটি Blood sugar level দ্রুত বাড়িয়ে দেয় না, তবে পরিমাণ বেশি হলে blood sugar এর ওপর প্রভাব ফেলতে পারে।

Nutrition with
Nutritionist Sadia Sultana Esha
Bsc & Msc (Food and Nutrition), MPH(Public Health)

আপনি ইফতারে কয়টি খেজুর খান? নিচের কমেন্টে জানান 👇

Address

Online Services Available
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Sadia Sultana Esha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share