02/09/2025
🥂🌿 ওয়াটার কেফিরের 2nd Fermentation 🌿🥂
প্রথম ফারমেন্টেশনে কেফির গ্রেইনস দিয়ে চিনি-পানির বেসিক ড্রিঙ্ক তৈরি হয়। কিন্তু আসল মজা শুরু হয় দ্বিতীয় ফারমেন্টেশনে! 😍
👉 এই ধাপে কেফির গ্রেইনস আলাদা করে নিয়ে পানীয়তে যোগ করা হয় ফল, লেবু, আদা বা শুকনো ফল। আমি Taste me Orange ফ্লেভার দিয়ে করছি।
👉 বোতল বন্ধ করে ২৪-৪৮ ঘণ্টা রেখে দিলে তৈরি হয় হালকা স্পার্কলিং, সুস্বাদু ও প্রোবায়োটিক সমৃদ্ধ ন্যাচারাল সোডা!
✨ দ্বিতীয় ফারমেন্টেশনের কিছু বেনিফিট:
✅ আরও সুস্বাদু ও ফ্লেভারফুল হয়
✅ প্রোবায়োটিক সংখ্যা বাড়ে
✅ প্রাকৃতিকভাবে কার্বনেটেড হয়
✅ সফট ড্রিঙ্কের হেলদি বিকল্প
🍓🍋 আদা-লেবু, কমলা, আনারস, বেরি – আপনি চাইলে নিজের মতো করে ফ্লেভার তৈরি করতে পারেন।
একবার ট্রাই করলেই মুগ্ধ হবেন! 💛
আপনার সবচেয়ে পছন্দের ফ্লেভার কোনটা? 💬👇