23/08/2025
আমি আমার রুগীদের সবসময় বলি,
🫀 হার্ট অ্যাটাক হঠাৎ আসে না—আগেই সতর্ক সংকেত দেয়
চলুন জেনে নেই-
⚠️ হার্ট অ্যাটাকের আগের সাধারণ উপসর্গ
✅✅
1️⃣.বুকের ব্যথা বা চাপ
কিছু সময় পিঠ, ঘাড়, কাঁধ বা হাতেও ছড়িয়ে পড়তে পারে
2️⃣. শ্বাসকষ্ট
হঠাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া বা সামান্য কাজেই হাঁপিয়ে যাওয়া।
3️⃣.অস্বাভাবিক ঘাম
ঠান্ডা ঘাম বা অস্বাভাবিকভাবে প্রচুর ঘাম হওয়া।
4️⃣. বমি বমি ভাব বা বমি
হঠাৎ বমি বমি ভাব, বমি বা পেট খারাপ লাগা।
5️⃣.মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি
মাথা হালকা লাগা, চোখে অন্ধকার দেখা বা ভারসাম্য হারানো।
6️⃣.শরীরের উপরের অংশে অস্বস্তি
কাঁধ, বাহু, চোয়াল, ঘাড় বা পিঠে অস্বস্তি বা ব্যথা।
7️⃣.অতিরিক্ত ক্লান্তি
কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে ক্লান্ত বা দুর্বল লাগা।