Dr. Ash*t Health Club

Dr. Ash*t Health Club Working for Health Awareness

ঘটনাটি ২০২২ সালের। প্রস্রাবের ইনফেকশন আর ১০২.২ ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়ে ডাক্তারের কাছে এসেছিলেন ভারতের এক ৪১ বছর বয়সী ...
20/03/2026

ঘটনাটি ২০২২ সালের। প্রস্রাবের ইনফেকশন আর ১০২.২ ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়ে ডাক্তারের কাছে এসেছিলেন ভারতের এক ৪১ বছর বয়সী ব্যক্তি। কিন্তু পরীক্ষার পর যা জানা গেল, তা শুনে চিকিৎসকদেরও চোখ কপালে ওঠার জোগাড়! সিটি স্ক্যানে দেখা গেলো ওই যুবকের শরীরে দুটোর বদলে তিনটি কিডনি!

চিকিৎসাবিজ্ঞানে বিরল এই অবস্থাকে বলা হয় ‘সুপারনিউমারারি কিডনি’। মাতৃগর্ভে ভ্রূণ তৈরি হওয়ার সময় কোষ বিভাজনের অদ্ভুত এক ত্রুটির কারণে এমনটি ঘটে। এই রোগীর ক্ষেত্রে তৃতীয় কিডনিটি ডান কিডনির সাথে জুড়ে গিয়ে বিরল একটি 'ঘোড়ার খুরের' আকার ধারণ করেছিল।

বিশ্বে প্রতি বছর ১০০টিরও কম এক্সট্রা কিডনির ঘটনা সামনে আসে। আর এমন জুড়ে থাকা কিডনির রেকর্ড চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মাত্র ৫টি! মূলত এই অতিরিক্ত কিডনি ও পাথর জমার কারণেই তার ‘ক্লেবসিয়েলা নিউমোনিয়া’ ব্যাকটেরিয়া ঘটিত ভয়ংকর ইউটিআই হয়েছিল।

আশার কথা হলো, ডাক্তাররা দ্রুত তার কিডনির নালিতে একটি স্টেন্ট (চিকন প্লাস্টিক পাইপ) বসিয়ে দেন এবং নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করেন। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ওই যুবক সুস্থ হতে শুরু করেন।

~বিজ্ঞান্বেষী

28/10/2025

ডাক্তার হতে হলে এমবিবিএস পাস হতেই হবে। এটাই বিশ্বব্যাপী স্বীকৃত।

26/10/2025

সঠিক স্বাস্থ্যতথ্য নিজে জানুন, অন্যকে জানান।

26/10/2025

সুস্থতা নিয়ে কি জানতে চান কমেন্টে লিখুন।

"চিকিৎসায় বাংলাদেশ- ভারত"আমার বিয়ের পর থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করতাম, এখানকার লোকজন একটু অসুস্থ হলেই কোলকাতায় যেতো ড...
26/10/2025

"চিকিৎসায় বাংলাদেশ- ভারত"
আমার বিয়ের পর থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করতাম, এখানকার লোকজন একটু অসুস্থ হলেই কোলকাতায় যেতো ডাক্তার দেখাতে । আমরা সাধারণত ভালো চিকিৎসার জন্য ঢাকায় যেতাম। এরা কেন কোলকাতায় যায় মাথায় আসতো না । একসময় মনে হলো ঢাকায় যেতে সময় এবং খরচ বেশি তাই ভারতে যায়। তখন ঝিকরগাছা থেকে ঢাকায় যেতে আট দশ ঘন্টা লাগতো আর কোলকাতায় যেতে সাড়ে তিন ঘন্টা । অবশ্য এখানকার লোকজন বলতো বাংলাদেশের ডাক্তার এবং চিকিৎসা খারাপ। ভারতের ডাক্তার, চিকিৎসা ভালো । কেন জানিনা নিজের দেশের দুর্নাম শুনতে ভালো লাগতো না । ২০১৮ সালে এর উপর আমার একটা ছোট্ট পরীক্ষা হয়ে গেলো । ২০১৭ সালে আমার ইউট্রাসে একটা ছোট্ট টিউমার হয় । আমি ঢাকা বারডেম হসপিটালের একজন গাইনী, ডক্টর তানজিম সাবিনাকে দেখাই। উনি বলেন ভয়ের কিছুই নেই । এটা কোনো ওষুধ লাগবেনা। মেনোপজ হলে এমনিতেই শুকিয়ে যাবে । আমার এবং আমার হাসবেন্ডের ভরসা হয়না । অনেকেই ভয় দেখায় ক্যানসারের । ১৮ সালে মেজভাইয়া ও ভাবীর সাথে কোলকাতায় যাই। উদ্দেশ্য বেড়ানো এবং ডাক্তার দেখানো।তালতলায় ডক্টর বাসুদেব মুখার্জির চেম্বার। ঢুকেই অবাক হই । ইনিই ডক্টর! আমিতো সিরিয়ালের একজন অভিনেতা হিসাবেই চিনি । উনি নাকি ওখানকার ভালো একজন গাইনী বিশেষজ্ঞ । যখন বললাম বাংলাদেশ থেকে এসেছি , উনি হেসে বললেন , আপনার গেটআপ সেটা বলছে । বুঝলাম আমার হেজাব উনাকে বুঝিয়েছে আমি মুসলিম এবং বাংলাদেশি । যাইহোক, শারীরিক সমস্যাগুলো বললাম। উনি সমস্ত টেস্টের রিপোর্ট, প্রেসক্রিপশন ও ডাক্তারের মতামত শুনলেন । তারপর হেসে বললেন, "আপনার ডাক্তার যেটা বলেছে একশো ভাগ সঠিক বলেছে । আমিও আপনাকে কোনো ওষুধ দিচ্ছিনা । বাড়িতে যান, নিশ্চিন্তে থাকুন । আপনি যে ডক্টরকে দেখিয়েছেন উনার বাবা ডক্টর টি এ চৌধুরী আমাদের স্যার । আমরা অনেক বড় বড় অপারেশনে উনাকে কল করি । উনি বাংলাদেশ থেকে এসে ওটিতে যান । ভরসা রাখুন নিজেদের প্রতি "। সেদিন একবুক শ্রদ্ধা আর আত্মবিশ্বাস নিয়ে ওই চেম্বার থেকে বেরিয়ে এলাম । মনে মনে স্বপ্ন দেখলাম, দেশের সুনামে সম্মানিত হবে সকল দেশবাসী। চিকিৎসায় নিজের দেশই হয়ে উঠবে ভরসার জায়গা । আমাদের ডাক্তাররা সবাই হয়ে উঠবে সৎ ও সেবাপরায়ণ।
~Masuma Mim

Collected post

26/10/2025
25/10/2025

সুস্থ থাকার জন্য
Dr. Ash*t Health Club

Address

Green Road
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ash*t Health Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share