Yashfin Health Point

Yashfin Health Point A healthcare center with medical and dental treatment facilities provided by qualified Doctors

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক সংক্রান্ত একটি তথ্যসমৃদ্ধ লেখার লিংক কমেন্টে দেওয়া হলো। সঠিক তথ্য আপনাকে নিরাপদ থাকতে সাহায্য...
27/07/2026

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক সংক্রান্ত একটি তথ্যসমৃদ্ধ লেখার লিংক কমেন্টে দেওয়া হলো। সঠিক তথ্য আপনাকে নিরাপদ থাকতে সাহায্য করে।

#টুথপেস্ট #মাইক্রোপ্লাস্টিক

21/07/2026

🛑 বেশি ব্রাশ করলেই কি দাঁত ভালো থাকে? (নাকি ক্ষতি হচ্ছে?)

​সেদিন চেম্বারে এক রোগী এলেন, বললেন, তিনি দিনে ৫-৬ বার দাঁত ব্রাশ করেন! উনার ধারণা—যত বেশি ব্রাশ করবেন, দাঁত তত চকচকে আর সুস্থ থাকবে।

​তিনি জানতেন না অতিরিক্ত বা ভুল নিয়মে ব্রাশ করা দাঁতের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে!

​শুধু বেশি ব্রাশ করাই নয়, আমরা অজান্তেই প্রতিদিন কিছু সাধারণ ভুল করছি দাঁত ব্রাশের মতো সিম্পল একটা কাজে। মিলিয়ে নিন তো এর মধ্যে কোনটা আপনিও করছেন না তো?

​❌ দাঁত ব্রাশের ৫টি কমন ভুল:

​১. অতিরিক্ত জোর খাটানো: দাঁত পরিষ্কার করার জন্য শক্তির প্রয়োজন নেই, সঠিক কৌশলের প্রয়োজন। বেশি জোরে ঘষলে দাঁতের ওপরের সুরক্ষস্তর (এনামেল) ক্ষয় হয়ে যায়।

​২. শক্ত ব্রাশ ব্যবহার: Hard বা Medium ব্রাশ ব্যবহারের অভ্যাস থাকলে আজই বাদ দিন। এগুলো মাড়িকে নিচে নামিয়ে দেয় (Gum recession), ফলে দাঁত শিরশির করা শুরু হয়।

​৩. ভুল টেকনিক: জাস্ট ডানে-বামে করাতের মতো ব্রাশ চালানো ভুল পদ্ধতি।

​৪. পুরোনো ব্রাশ ব্যবহার: মাসের পর মাস একই ব্রাশ ব্যবহার করছেন? ব্রাশের ব্রিসল নষ্ট হয়ে গেলে তা দাঁত পরিষ্কার তো করেই না, উল্টো মাড়ির ক্ষতি করে।

​৫. খাওয়ার পরপরই ব্রাশ করা: বিশেষ করে টক জাতীয় (অ্যাসিডিক) খাবার বা কোমল পানীয় খাওয়ার সাথে সাথে ব্রাশ করলে দাঁতের বারোটা বাজে। কিছুক্ষণ অপেক্ষা করে শুধু পানি দিয়ে কুলকুচি করাই যথেষ্ট।

​তাহলে সঠিক নিয়মটা কী?
​খুব সহজ! দিনে ২ বার (সকালে নাস্তার পর ও রাতে ঘুমানোর আগে), মাত্র ২ মিনিট সময় নিয়ে, একটি Soft-bristled toothbrush দিয়ে আলতো হাতে ব্রাশ করাই যথেষ্ট।

​আপনার ব্রাশটি শেষ কবে পরিবর্তন করেছেন? কমেন্টে জানাতে পারেন! 👇

21/07/2026

আলহামদুলিল্লাহ! ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন সফলভাবে শেষ হয়েছে। আজকে থেকে রেগুলার ভিজিটে রোগী দেখা হবে।

14/07/2026

শিশুদের কেনো দাঁতের রোগ এতো বেশি হয়?

এর পেছনে ৩টা ফ্যাক্টর মিলেমিশে কাজ করে।
এক, শিশুদের দাঁতের গঠনটাই এমন যে দাঁত ক্ষয় হয়ে দ্রুতই তীব্র ব্যাথা তৈরি হতে পারে।

দুই, শিশুরা যেহেতু শিশু, তাই তারা নিজের দাঁত ও মুখের যত্ন নিজে থেকে পুরোপুরি নিতে পারে না। দাঁতে খাবার জমে থাকার কারণে দাঁত ক্ষয় হতে শুরু করে।

তিন নাম্বার কারণ হলো, অভিভাবকের উদাসীনতা। বাচ্চারা নিজের যত্ন নিতে না পারলেও অভিভাবকের দায়িত্ব তাদের মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হওয়া। দাঁতের ব্যাথা যে কতো যন্ত্রণাদায়ক এটা যার হয়নি তার জন্য বোঝা শক্ত। নিয়মিত দাঁত ও মুখের যত্ন নেওয়ার মাধ্যমে শিশুদের এই ভীতিকর পরিস্থিতিতে পড়া থেকে বাঁচানো সম্ভব।

আবার, শিশুদের দাঁতে যখন ছোট গর্ত হয়, অনেক অভিভাবক বিষয়টাকে অবহেলা করেন; ভাবেন দুধ দাঁত তো পড়েই যাবে। ফলে, একসময় শিশুটি প্রচন্ড দাঁতের ব্যাথায় ভোগে। যেটা সমাধান করা যেতো শুরুতেই।

তাই, একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব শিশুকে দাঁত ও মুখের যত্ন নিতে সাহায্য করা, নিজে নিজে মুখ পরিষ্কার রাখা শেখানো এবং দাঁতের সমস্যা হলে নিকটস্থ ডেন্টিস্টের কাছে পরামর্শ নেওয়া।

ভুয়া ডেন্টিস্টের কাছ থেকে প্রতারণার শিকার এক রোগী দাঁতের ও চোয়ালের ব্যাথা নিয়ে এলেন আমাদের চেম্বারে। আমাদের সম্মানিত চিক...
12/07/2026

ভুয়া ডেন্টিস্টের কাছ থেকে প্রতারণার শিকার এক রোগী দাঁতের ও চোয়ালের ব্যাথা নিয়ে এলেন আমাদের চেম্বারে। আমাদের সম্মানিত চিকিৎসক এক্সরে করে দেখলেন সেই ভুয়া ডেন্টিস্ট দাঁতের অনেক ক্ষতি করে দিয়েছে। যার সমাধান জটিল এবং ব্যয়বহুল।

মনে রাখবেন, বিডিএস ছাড়া কেউ ডেন্টিস্ট নয়। দাঁত ও মুখের যেকোনো সমস্যায় ডেন্টিস্টের শরণাপন্ন হোন এবং আগে বিএমডিসি নাম্বার মিলিয়ে নিন, তিনি প্রকৃতপক্ষে বিডিএস চিকিৎসক কিনা।

সঠিক সিদ্ধান্ত আপনার স্বাস্থ্য, অর্থ ও সময়; তিনটিই রক্ষা করতে পারে।

07/07/2026

📢 উত্তর বাড্ডা অঞ্চলের সম্মানিত বাসিন্দাদের অবগতির জন্য একটি বিশেষ স্বাস্থ্য বার্তা

​মুখ গহ্বর ও দাঁতের সুস্বাস্থ্য সামগ্রিক সুস্থতার একটি অন্যতম পূর্বশর্ত। উত্তর বাড্ডাবাসীর মুখের স্বাস্থ্য সুরক্ষা এবং ডেন্টাল কেয়ার নিশ্চিত করতে ইয়াশফিন হেলথ পয়েন্ট আয়োজন করেছে মাসব্যাপী একটি বিশেষ ডেন্টাল ক্যাম্পেইন।

​পুরো মাস জুড়ে আমাদের চেম্বারে অভিজ্ঞ বিডিএস (BDS) সার্জনগণ সরাসরি রোগীদের ডেন্টাল স্ক্রিনিং ও পরামর্শ প্রদান করবেন। ফিমেল রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য আছেন ফিমেল ডেন্টাল সার্জন।

​🏥 ক্যাম্পেইনের বিশেষ সুবিধাসমূহ:

​ফ্রি ডেন্টাল কনসালটেশন ও ওরাল চেক-আপ: সাধারণ সময়ে অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কনসালটেশন ফি ৩০০ টাকা। তবে এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে রেজিস্ট্রেশনকৃত সকল পেশেন্ট সম্পূর্ণ ফ্রি-তে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চেক-আপের সুবিধা পাবেন।

​ডেন্টাল প্রসিডিউরে ৪০% পর্যন্ত ছাড়: ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, এক্সট্রাকশন (দাঁত তোলা)-সহ সকল ডেন্টাল প্রসিডিউরের ওপর ৪০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা যাবে।

ক্যাম্পেইন চলাকালীন সেবা দিবেন:

ডা. মুনাব্বির উল হক
ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস)
সিলেট ওসমানী মেডিকেল কলেজ
পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
বিএমডিসি রেজি: ১২৬৭১

ডা. মায়িশা হাসিন
ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস)
ময়মনসিংহ মেডিকেল কলেজ
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
বিএমডিসি রেজি: ১৬০৭৪

​📅 ক্যাম্পেইনের বিবরণ ও সময়সূচী:

​মেয়াদ: ২০ জুন, ২০২৬ থেকে ২০ জুলাই, ২০২৬ পর্যন্ত।

​সময়: প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।

​স্থান: ইয়াশফিন হেলথ পয়েন্ট, হাউজ ৪১, উত্তর বাড্ডা জিএম বাড়ি, সাতারকুল রোড, ঢাকা, বাংলাদেশ।

বি:দ্র: বিনামূল্যে চিকিৎসা পরামর্শ পেতে অবশ্যই ফোন করে/ইনবক্সে মেসেজ করে সিরিয়াল দিয়ে আসতে হবে।

​📞 অ্যাপয়েন্টমেন্ট এবং সিরিয়ালের জন্য:

​সরাসরি চেম্বারে ভিজিট করার পূর্বে আপনার সিরিয়ালটি নিশ্চিত করতে কল করুন: 01346-592830, 01346-59283

​ইয়াশফিন হেলথ পয়েন্ট

আধুনিক ডেন্টাল চিকিৎসায়, আপনার হাসির সুরক্ষায়।

05/07/2026

📢 উত্তর বাড্ডা অঞ্চলের সম্মানিত বাসিন্দাদের অবগতির জন্য একটি বিশেষ স্বাস্থ্য বার্তা

​মুখ গহ্বর ও দাঁতের সুস্বাস্থ্য সামগ্রিক সুস্থতার একটি অন্যতম পূর্বশর্ত। উত্তর বাড্ডাবাসীর মুখের স্বাস্থ্য সুরক্ষা এবং ডেন্টাল কেয়ার নিশ্চিত করতে ইয়াশফিন হেলথ পয়েন্ট আয়োজন করেছে মাসব্যাপী একটি বিশেষ ডেন্টাল ক্যাম্পেইন।

​পুরো মাস জুড়ে আমাদের চেম্বারে অভিজ্ঞ বিডিএস (BDS) সার্জনগণ সরাসরি রোগীদের ডেন্টাল স্ক্রিনিং ও পরামর্শ প্রদান করবেন। ফিমেল রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য আছেন ফিমেল ডেন্টাল সার্জন।

​🏥 ক্যাম্পেইনের বিশেষ সুবিধাসমূহ:

​ফ্রি ডেন্টাল কনসালটেশন ও ওরাল চেক-আপ: সাধারণ সময়ে অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কনসালটেশন ফি ৩০০ টাকা। তবে এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে রেজিস্ট্রেশনকৃত সকল পেশেন্ট সম্পূর্ণ ফ্রি-তে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চেক-আপের সুবিধা পাবেন।

​ডেন্টাল প্রসিডিউরে ৪০% পর্যন্ত ছাড়: ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, এক্সট্রাকশন (দাঁত তোলা)-সহ সকল ডেন্টাল প্রসিডিউরের ওপর ৪০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা যাবে।

ক্যাম্পেইন চলাকালীন সেবা দিবেন:

ডা. মুনাব্বির উল হক

ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস)

সিলেট ওসমানী মেডিকেল কলেজ

পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)

ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল

বিএমডিসি রেজি: ১২৬৭১

ডা. মায়িশা হাসিন

ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস)

ময়মনসিংহ মেডিকেল কলেজ

ওরাল এন্ড ডেন্টাল সার্জন

বিএমডিসি রেজি: ১৬০৭৪

​📅 ক্যাম্পেইনের বিবরণ ও সময়সূচী:

​মেয়াদ: ২০ জুন, ২০২৬ থেকে ২০ জুলাই, ২০২৬ পর্যন্ত।

​সময়: প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।

​স্থান: ইয়াশফিন হেলথ পয়েন্ট, হাউজ ৪১, উত্তর বাড্ডা জিএম বাড়ি, সাতারকুল রোড, ঢাকা, বাংলাদেশ।

বি:দ্র: বিনামূল্যে চিকিৎসা পরামর্শ পেতে অবশ্যই ফোন করে/ইনবক্সে মেসেজ করে সিরিয়াল দিয়ে আসতে হবে।

​📞 অ্যাপয়েন্টমেন্ট এবং সিরিয়ালের জন্য:

​সরাসরি চেম্বারে ভিজিট করার পূর্বে আপনার সিরিয়ালটি নিশ্চিত করতে কল করুন: 01346-592830, 01346-59283

​ইয়াশফিন হেলথ পয়েন্ট

আধুনিক ডেন্টাল চিকিৎসায়, আপনার হাসির সুরক্ষায়।

04/07/2026

🦷 ৬ মাস পর পর Dentist-এর কাছে যাওয়াটা কি সত্যিই জরুরি? 🤔

হ্যাঁ, একশবার! 💯

অনেকেই ভাবেন, "দাঁতে তো কোনো ব্যথা নেই, তাহলে ডাক্তার দেখাতে যাব কেন?"

❌ **Big Mistake!**

দাঁতের সমস্যা শুরু হয় ধীরে ধীরে। যখন ব্যথা অনুভব করবেন, ততদিনে সমস্যাটা অনেক এগিয়ে গেছে। আর তখন চিকিৎসাও বেশি খরচসাধ্য এবং কষ্টদায়ক।

**কেন প্রতি ৬ মাসে চেকআপ করবেন?**

✅ Cavity Prevention: ছোট ছোট গর্ত বা ক্ষয় শুরু হলেই ধরা পড়ে, যা সহজেই ঠিক করা যায়।

✅ Fresh Breath: মুখের দুর্গন্ধের মূল কারণ লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া বা টারটার, যা প্রফেশনাল ক্লিনিংয়ে পরিষ্কার হয়। ✨

✅ Save Money: ছোট সমস্যায় কম খরচে চিকিৎসা = বড় বিপদ থেকে মুক্তি। 💰

✅ Confident Smile: পরিষ্কার ও স্বাস্থ্যকর দাঁত আপনার স্মাইলকে করে তোলে আরও আকর্ষণীয়! 😎

**Pro Tip:**

ব্রাশিং ও ফ্লসিং রুটিন মেনে চলুন, কিন্তু শুধু তাতেই নির্ভর করবেন না। প্রফেশনাল চেকআপের কোনো বিকল্প নেই!

তো আজই ক্যালেন্ডারে নোট করুন অথবা আপনার পার্টনার/বন্ধুকে ট্যাগ করে বলুন— *"চলো, এই মাসেই ডেন্টাল চেকআপ করিয়ে আসি!"* 👇

Your smile deserves the best care! ❤️🦷

#ডেন্টিস্ট

😅 "স্কেলিং করাবো না! দাঁত নড়ে যাবে!"এই কথাটা আমরা এতবার শুনি যে, এখন আর অবাক হই না।আসলে স্কেলিং দাঁত নড়ায় না।বরং অনেকদিন...
03/07/2026

😅 "স্কেলিং করাবো না! দাঁত নড়ে যাবে!"

এই কথাটা আমরা এতবার শুনি যে, এখন আর অবাক হই না।

আসলে স্কেলিং দাঁত নড়ায় না।
বরং অনেকদিনের জমে থাকা পাথর (Calculus) মাড়িকে নষ্ট করে দাঁত নড়বড়ে করে। স্কেলিংয়ে সেই পাথর পরিষ্কার হওয়ার পর দাঁতের আসল অবস্থাটা বোঝা যায়। তখন অনেকেই ভাবেন, "স্কেলিং করিয়েই দাঁত নড়ে গেছে!"
কিন্তু বাস্তবে, স্কেলিং করার কারণে দাঁত নড়েনি, বরং দীর্ঘদিনের অবহেলা দাঁতের সাপোর্ট সিস্টেমকে এমন জায়গায় নিয়ে গেছে যে দাঁত নড়বড়ে হয়ে গেছে।

🦷 মাড়ি থেকে রক্ত পড়ে? মুখে দুর্গন্ধ? দাঁতে পাথর জমেছে?
ভয় না পেয়ে একবার দাঁত পরীক্ষা করান। যত দ্রুত চিকিৎসা শুরু করবেন, নিজের দাঁত ততদিন সুস্থ রাখা সম্ভব।

Yashfin Health Point এ জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।

#দন্তচিকিৎসা #দাঁতেরযত্ন #বাড্ডা

Address

House 41, Uttar Badda GM Bari, Satarkul Road
Dhaka
1212

Opening Hours

Monday 15:30 - 21:00
Tuesday 15:30 - 21:00
Wednesday 15:30 - 21:00
Thursday 15:30 - 21:00
Friday 15:30 - 21:00
Saturday 15:30 - 21:00
Sunday 15:30 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yashfin Health Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share