ডা. অন্তর সাহা

ডা. অন্তর সাহা 🧩 MBBS (DMC), BCS (Health)
🧩 FCPS Part 1
🧩 Physical Medicine & Rehabilitation

Health Related Page by Dr. Antor Saha.

চলছে নাইট ডিউটি ! তীব্র গরম, সাথে লোডশেডিং ! অসুস্থ হয়ে রোগীরা আসছে হাসপাতালে, হাসপাতালের রোগীরাও গরমে আরও অসুস্থ হয়ে ...
12/08/2026

চলছে নাইট ডিউটি ! তীব্র গরম, সাথে লোডশেডিং ! অসুস্থ হয়ে রোগীরা আসছে হাসপাতালে, হাসপাতালের রোগীরাও গরমে আরও অসুস্থ হয়ে যাচ্ছে ।

একজন নার্স এবং কর্তব্যরত আনসারকেও চিকিৎসা দিলাম । রোগীরা তাদের কষ্টের কথা জানায়, কিন্তু আমি নিরুপায় 😐 । যারা একটু ভালো অবস্থায় আছেন তাদের সান্ত্বনা দিয়ে বলি - আপনি তাও ১/২ দিনের জন্য আছেন, আমিতো ছয় মাস হলো আছি এখানে ।

ছবিটা বিদ্যুৎ আসা-যাওয়ার মাঝে এক সময় তোলা 😐

04/08/2026

বাসের যাত্রা-বিরতিতে দাঁড়িয়ে আছি । এক বাবা, এক হাতে সন্তানের হাত, অন্য হাতে জ্বলন্ত সিগারেট । কি অস্বস্তিকর দৃশ্য !

হয়তো তিনি জানেনই না, নিজের সন্তানের পাশেই ধূমপান করে তাকে অজান্তেই ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন । 😞 এতে হাঁপানি, নিউমোনিয়া, বারবার শ্বাসনালীর সংক্রমণ, কানে ইনফেকশন এবং ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ৬৫ হাজার শিশু পরোক্ষ ধূমপানের কারণে সৃষ্ট রোগে মারা যায় ।

১ ফেব্রুয়ারি - ১ আগস্ট ll বাংলাদেশ সিভিল সার্ভিসে ৬ মাস পূর্ণ 📌সীমিত সম্পদের মধ্যেও অনেক বেশি সেবা দেওয়ার চ্যালেঞ্জ এই...
02/08/2026

১ ফেব্রুয়ারি - ১ আগস্ট ll বাংলাদেশ সিভিল সার্ভিসে ৬ মাস পূর্ণ 📌

সীমিত সম্পদের মধ্যেও অনেক বেশি সেবা দেওয়ার চ্যালেঞ্জ এই সার্ভিস এর সবচেয়ে কমন বিষয় । এই সময়ের মধ্যে ভালো এবং খারাপ দুই ধরনের অভিজ্ঞতাই আছে । তবে খারাপ অভিজ্ঞতা অনেক কম ।

সৃষ্টিকর্তার অনুগ্রহ, মানুষের আশীর্বাদে আর সহকর্মীদের সাপোর্ট - সবকিছুই এই সময়টায় সাথে ছিল ।

ছয় মাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি লোকবল, পর্যাপ্ত ওষুধ, যন্ত্রপাতির সাপোর্ট, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সদিচ্ছা, রেফারেল সিস্টেম - সবকিছুর পারফেক্ট কম্বিনেশন থাকলে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকেও সেরা সার্ভিস দেওয়া সম্ভব ।

ডা. অন্তর সাহা
এমবিবিএস (ডিএমসি) বিসিএস (স্বাস্থ্য)
এফসিবিএস (পার্ট ওয়ান)

30/07/2026

[লেখক : ডা. মোহাম্মদ শাহরিয়ার কবির, নিউরোসার্জন]

দুই সপ্তাহ আগে চেম্বারে এসেছিলো, হাঁটাহাঁটি করলে নাকি বুকে চিনচিন ব্যথা হয়, হাঁসফাঁস লাগে। আমার ব্যাচমেট, ভালো ব্যবসা করে, বুঝিয়ে বললামঃ বন্ধু আমার তো এই বিষয়ে জ্ঞান সীমিত, একজন কার্ডিওলজিস্ট দেখাও।হেসে বললো, এজন্যই তো আসছি, তুমি বলে দাও কার কাছে দেখাবো, জানি তোমার বিষয় না।

কার্ডিওলজির পরিচিত স্পেশালিস্টের কাছে পাঠালাম। উনি দেখলেন, রুটিন চেকাপ সহ প্রয়োজনীয় পরীক্ষা করলেন, এই সময়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার ধরা পড়লো, ইসিজি চেঞ্জ পাওয়ায় ইটিটি (এক্সার্সাইজ টলারেন্স টেস্ট) করতে বললেন, তখন রোগী ট্রেডমিলে দৌঁড়াতে পারছিলো, কিন্তু কষ্ট হয়। এমন অবস্থায় সবাই যা করতে বলতো, কার্ডিওলজিস্ট বললেন, এঞ্জিওগ্রাম করা লাগবে।

এই এঞ্জিওগ্রাম করাতে রোগী রাজি না, আমার সাথে আবার চেম্বারে দেখা করলো, বললো এঞ্জিওগ্রাম করাবো না, ইন্ডিয়ার ভিসা পাইছি, দেবী শেঠী কে দেখাবো। বললাম, দেখাও, এঞ্জিওগ্রাম করায়ে রিপোর্ট নিয়ে যাও. কিন্তু আমার মনে হয় দেরী করা ঠিক হবে না। তার স্ত্রীও সাথে ছিলো, বলে উঠলো, ভাই আমাদের ভিসা আছে, আমরা দেশে চিকিৎসা করাতে চাচ্ছি না, ইন্ডিয়া নিয়ে যাই, ওখানে যা করার করুক।

এরপর আর আমার কোন কথা থাকেনা, বললাম তাহলে আর আসলে কেন কষ্ট করে, চলে যাও, প্রেসক্রিপশনে দেখলাম ডাক্তার প্রয়োজনীয় ঔষধ লিখে দিয়েছেন।জিজ্ঞেস করলো এই ওষুধ কি খাবো নাকি খাবো না? আমি বললামঃ খাওয়া উচিত।

এস্পিরিন-ক্লোপিডোগ্রেল, ডায়াবেটিসের ঔষধ, প্রেশারের ঔষধ এগুলো দেয়া আর লাল অক্ষরে লিখে দিয়েছেন, এডমিট ফর এঞ্জিওগ্রাম। যাই হোক, বললো ঔষধ খাবে না, একেবারে ইন্ডিয়াতে ডাক্তার দেখায়ে ঔষধ খাবে. পরিবারে কারো হার্টের অসুখ নাই, ডায়াবেটিস নাই। এইসব টেস্ট, ঔষধ তারা "বিশ্বাস করে না". ডাক্তাররা পরীক্ষা করে কমিশন খায়, এঞ্জিওগ্রাম করলে বলবে "রিং লাগাইতে", বয়স মাত্র বেয়াল্লিশ, এখন আবার কিসের হার্টের অসুখ? গ্যাস ট্যাস হইছে আরকি...

আজকে সকালে ফোন দিয়েছে, তীব্র বুকে ব্যথা, ধানমন্ডি থাকে। বললাম দ্রুত এনআইসিভিডি অথবা ল্যাব এইডে যাও। দ্রুত... সাড়ে দশটার সময়ে তার বৌ জানালো সে মারা গেছে। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মেরে ফেলেছে...

কাজটা ভালো করে নাই। অত্যন্ত অন্যায় করেছে... ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার সবাই ডিজার্ভও করেনা।কার্ডিয়াক কেন, কিছু মানুষ কোন কেয়ার ই ডিজার্ভ করেনা...

28/07/2026

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বলে আজ আমরা চিন্তিত! 😷

অথচ...

☑️ গরম বিরিয়ানি পলিথিনে নিয়ে আসা হয় ।
☑️ চা পার্সেল আসে পলিথিনে !
☑️ ফ্রিজে বছরের পর বছর প্লাস্টিকের বক্সে খাবার থাকে ।
☑️ পুরোনো প্লাস্টিক বোতলই হয়ে যায় পরিবারের স্থায়ী পানির ট্যাংক !

প্লাস্টিক এতদিন "আপনজন" ছিল, রিপোর্টে নাম উঠতেই "অপরাধী" হয়ে গেল ! 🙂

29/06/2026
আজ ২৮ জুন ২০২৬ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ খুবই গুরুত্বপূ...
28/06/2026

আজ ২৮ জুন ২০২৬ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ খুবই গুরুত্বপূর্ণ।

এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

সুস্থ শিশুরাই সুন্দর ভবিষ্যতের ভিত্তি।

27/06/2026

🔴 কেন আপনার বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ? এটা কি সম্পূর্ণ নিরাপদ ? না খাওয়ালে কী ঝুঁকি মধ্যে পড়তে পারে বাচ্চা ?

করোনার সময় প্রতিদিন খবরে দেখতাম - IEDCR এর সংবাদ সম্মেলন । আজ সেখানেই ভারী ধাতু নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছিল...
24/06/2026

করোনার সময় প্রতিদিন খবরে দেখতাম - IEDCR এর সংবাদ সম্মেলন ।
আজ সেখানেই ভারী ধাতু নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছিলাম । ভারী ধাতু শিশুদের মানসিক বিকাশ কে মারাত্মকভাবে ব্যাহত করছে ।

সামনে এ নিয়ে সময় আরো বিস্তারিত লিখব ।

ডা. অন্তর সাহা
মেডিকেল অফিসার,
উপজেলা হেলথ কমপ্লেক্স ।

ট্রেইনার হিসেবে আজ শিক্ষকদের ট্রেনিং করানোর সুযোগ হয়েছে । স্বাস্থ্য, পরিবেশ এবং রোগ প্রতিরোধ নিয়ে । ট্রেনিং এর নলেজ ছো...
17/06/2026

ট্রেইনার হিসেবে আজ শিক্ষকদের ট্রেনিং করানোর সুযোগ হয়েছে । স্বাস্থ্য, পরিবেশ এবং রোগ প্রতিরোধ নিয়ে । ট্রেনিং এর নলেজ ছোট ছোট বাচ্চাদের মাঝে ছড়িয়ে দিবেন শিক্ষকরা ।

বাংলাদেশের মতো দুর্বল স্বাস্থ্য কাঠামোর দেশে রোগ প্রতিরোধের কোন বিকল্প নেই ।
সবাই নিজ নিজ অবস্থান থেকে সবাই এগিয়ে আসলেই কেবল এত বিপুল জনগোষ্ঠীর রোগের চাপ স্বাস্থ্য বিভাগের পক্ষে কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে ।

হাসপাতালে ডিউটির বাইরেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানুষের সাথে যোগাযোগের একটা সুযোগ হওয়ার ব্যাপারটাকে উপভোগ করছি । 😇

ডা. অন্তর সাহা
মেডিকেল অফিসার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

Address

Bakshibazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. অন্তর সাহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share