Dr. Rashiduzzaman Ansary

Dr. Rashiduzzaman Ansary MBBS | BCS (Health)
FCPS Part-II • MS Resident (NITOR)
Medical Officer
Melandaha UHC, Jamalpur.

🦴 হাড়-জোড়া, বাত-ব্যথা ও অর্থোপেডিক যেকোনো সমস্যায় অভিজ্ঞ পরামর্শ নিন।ডাঃ রাশিদুজ্জামান আনছারীMBBS | BCS (Health)FCPS ...
08/04/2026

🦴 হাড়-জোড়া, বাত-ব্যথা ও অর্থোপেডিক যেকোনো সমস্যায় অভিজ্ঞ পরামর্শ নিন।

ডাঃ রাশিদুজ্জামান আনছারী
MBBS | BCS (Health)
FCPS Part-II (Orthopedic Surgery)
PGT (Surgery) | DOC (Skin)
MS Resident - NITOR (Pongu Hospital)

🕑 শনিবার - বৃহস্পতিবার | দুপুর ২:০০ - সন্ধ্যা ৬:০০

📍 সরকার হেলথ্ কমপ্লেক্স, মেলান্দহ, জামালপুর
📞 01715-817191 | 01611-706642

06/04/2026

বর্তমানে দেশে হামের প্রকোপ রোধে সরকার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের সুরক্ষায় এই টিকা অত্যন্ত জরুরি। অভিভাবক হিসেবে আপনার মনে থাকা নানা প্রশ্নের উত্তর এবং করণীয় নিচে তুলে ধরা হলো:

❓ কখন এবং কাদের টিকা দিতে হবে?
✅ শিশু সুস্থ থাকলে: গত ৩০ দিনের মধ্যে হামের টিকা না নিয়ে থাকলে অবশ্যই টিকা দিন।
✅ আগে টিকা না নিয়ে থাকলে: শিশু যদি আগে কখনো হামের টিকা না পেয়ে থাকে, তবে তাকে এখনই টিকা দিন।
✅ আগে টিকা নেওয়া থাকলেও: আপনার শিশু যদি আগে ১টি বা ২টি নিয়মিত ডোজ সম্পন্ন করেও থাকে, বর্তমান আউটব্রেক পরিস্থিতিতে বুস্টার হিসেবে তাকে আবারও টিকা দেওয়া যাবে।
✅ শিশুর আগে হাম হয়ে থাকলে: শিশু আগে হামে আক্রান্ত হয়ে থাকলেও সুস্থ হওয়ার ৩০ দিন পর টিকা দিন।
✅ নিয়মিত টিকার তারিখ এই মাসে থাকলে: আগে ক্যাম্পেইন থেকে টিকা নিন। এর অন্তত ৩০ দিন পর নিয়মিত শিডিউলের টিকাটি গ্রহণ করুন।
✅ অন্য কোনো টিকা সম্প্রতি নিয়ে থাকলে: অন্য যেকোনো টিকা নেওয়ার অন্তত ৩০ দিন পর হামের টিকা দেওয়া উচিত।

⚠️ কখন সতর্ক থাকতে হবে?
🚫 শিশু অসুস্থ থাকলে: শিশু যদি বর্তমানে অসুস্থ থাকে, তবে পুরোপুরি সুস্থ হওয়ার পর টিকা দিন।
🚫 বর্তমানে হাম আক্রান্ত হলে: শিশু বর্তমানে হামে আক্রান্ত হলে (বা সন্দেহ হলে) আগে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করুন। সুস্থ হওয়ার ৩০ দিন পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা দিন।

💡 কেন এই টিকা আপনার শিশুর জন্য প্রয়োজন?
১. কার্যকারিতা: এক ডোজ টিকা ৯৫% এবং দুই ডোজ ৯৭% সুরক্ষা দেয়। ক্যাম্পেইন ডোজটি এই সুরক্ষাকে আরও মজবুত করে।
২. নিরাপত্তা: সরকার GAVI-এর সহযোগিতায় আন্তর্জাতিক মানের ও নিরাপদ ভ্যাকসিন সরবরাহ করছে।
৩. ঝুঁকি এড়ানো: টিকা না দিলে শিশু নিউমোনিয়া, অপুষ্টি বা চোখের সমস্যার মতো জটিলতায় পড়তে পারে।

তাই কোনো অপপ্রচার বা গুজবে কান দেবেন না। আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং এই বিশেষ ক্যাম্পেইন সফল করতে সহায়তা করুন।

ডা. রাশিদুজ্জামান আনছারী জিয়ান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস রেসিডেন্ট (অর্থোপেডিক সার্জারি), নিটোর।

দেশে হামের (𝐌𝐞𝐚𝐬𝐥𝐞𝐬) বর্তমান পরিস্থিতি ও করণীয়আজ পেডিয়াট্রিক ওপিডি (OPD) ডিউটি চলাকালীন লক্ষ্য করলাম, শিশুদের মধ্যে জ্ব...
01/04/2026

দেশে হামের (𝐌𝐞𝐚𝐬𝐥𝐞𝐬) বর্তমান পরিস্থিতি ও করণীয়

আজ পেডিয়াট্রিক ওপিডি (OPD) ডিউটি চলাকালীন লক্ষ্য করলাম, শিশুদের মধ্যে জ্বরের সাথে সর্দি-কাশি এবং বিশেষ এক ধরনের লালচে র‍্যাশের উপস্থিতি আগের চেয়ে অনেক বেড়েছে। বর্তমান সময়ে দেশে হামের (Measles) যে সংক্রমণ দেখা দিচ্ছে, ক্লিনিক্যাল সিম্পটমগুলো সেদিকেই ইঙ্গিত করছে। জনস্বাস্থ্যের স্বার্থে এবং সচেতনতা বৃদ্ধিতে এই বিষয়ে কিছু জরুরি তথ্য শেয়ার করছি।

🌡️ হামের লক্ষণগুলো আমরা কীভাবে চিনব?
সাধারণ জ্বর বা অ্যালার্জি ভেবে অবহেলা না করে নিচের লক্ষণগুলো খেয়াল করুন:
• প্রাথমিক লক্ষণ: তীব্র জ্বর, অনবরত কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া।
• র‍্যাশ: সাধারণত ৩-৫ দিন পর মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে লালচে দানা বা র‍্যাশ ছড়িয়ে পড়ে।

💉 টিকাদান ও সরকারি নির্দেশনা:
বর্তমানে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারিভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
• আপনার শিশুর ৯ মাস এবং ১৫ মাস বয়সের 'এমআর (MR)' টিকাগুলো সময়মতো দেওয়া হয়েছে কি না নিশ্চিত করুন।
• যদি কোনো ডোজ বাদ পড়ে থাকে, তবে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বা ইপিআই (EPI) সেন্টারে যোগাযোগ করুন।

🏠 বাড়িতে করণীয় ও সতর্কতা:
১. আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা (Isolate) রাখুন।
২. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ (Vitamin A) নিশ্চিত করুন।
৩. প্রচুর তরল খাবার ও পর্যাপ্ত বিশ্রাম দিন।
৪. জরুরি অবস্থা: শিশুর শ্বাসকষ্ট, খিঁচুনি বা অতিরিক্ত নিস্তেজ ভাব দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিন।
সচেতনতা এবং সঠিক সময়ে টিকাদানই পারে আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে। জনস্বার্থে তথ্যগুলো শেয়ার করে অন্যকেও সচেতন করুন।

ডাঃ রাশিদুজ্জামান আনছারী
মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেলান্দহ, জামালপুর।

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم‏ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা 🌙
20/03/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
‏ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা 🌙

May Allah make me a means of shifa for others. Ameen!
02/03/2026

May Allah make me a means of shifa for others. Ameen!

অস্টিওপরোসিস হাড়ের একটি সাইলেন্ট ডিসিস।এতে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং সামান্য আঘাতেও ফ্র্যাকচার হতে পারে।বছরের পর বছর রো...
20/10/2025

অস্টিওপরোসিস হাড়ের একটি সাইলেন্ট ডিসিস।
এতে হাড় ভঙ্গুর হয়ে যায় এবং সামান্য আঘাতেও ফ্র্যাকচার হতে পারে।

বছরের পর বছর রোগীর বোনস ক্ষয় হতে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না। যখন হঠাৎ কোমর, পিঠ বা কবজির হাড় ভেঙে যায়, তখনই ধরা পড়ে যে আমাদের হাড়ের ভিতরটা আসলে ফাঁকা হয়ে গেছে।

🔍 অস্টিওপরোসিস হওয়ার প্রধান কারণ
• দীর্ঘদিন ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি
• পর্যাপ্ত রোদ না পাওয়া
• কম শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ না করা
• ধূমপান, অতিরিক্ত কফি বা সোডা পান
• বয়ঃবৃদ্ধি (বিশেষ করে মেনোপজ-পরবর্তী মহিলারা)

প্রতিদিন আমাদের প্রাপ্তবয়স্ক শরীরে প্রায় 1000–1200 mg ক্যালসিয়াম প্রয়োজন হয়। যদি এই চাহিদা পূরণ না হয়, তখন আমাদের শরীর হাড় থেকেই এই ক্যালসিয়াম টেনে নেয় – আর তখনই শুরু হয় হাড় ক্ষয়।
প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস:
• দুধ, দই, চিজ
• ছোট মাছ (বিশেষ করে কাঁটাসহ মাছ)
• ডিম, তিল, বাদাম
• পালং, কলমি, বাঁধাকপি ইত্যাদি সবুজ শাকসবজি

এক গ্লাস (২৫০ ml) দুধে প্রায় ৩০০–৩২৫ mg ক্যালসিয়াম থাকে, যা প্রতিদিনের চাহিদার বড় অংশ পূরণ করে।

💊 সাপ্লিমেন্ট কখন লাগবে?

যদি খাবার থেকে ক্যালসিয়াম ঠিকমতো না মেলে কিংবা বয়স, গর্ভাবস্থা বা রোগের কারণে প্রয়োজন বেড়ে যায় — তখন ডাক্তারের পরামর্শে Calcium supplement নেয়া যেতে পারে।
তবে মনে রাখবেন, নিজে নিজে সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়।

🩸 “একটি ভুল সিদ্ধান্ত, যার মূল্য দিতে হবে সারা জীবন…”আজ হঠাৎ গ্যালারিতে এই ছবিটা চোখে পড়ল। ছবিটা দেখেই মনে পড়ে গেল আমার ...
16/10/2025

🩸 “একটি ভুল সিদ্ধান্ত, যার মূল্য দিতে হবে সারা জীবন…”

আজ হঠাৎ গ্যালারিতে এই ছবিটা চোখে পড়ল। ছবিটা দেখেই মনে পড়ে গেল আমার ইন্টার্নশিপ জীবনের এক বাস্তব অভিজ্ঞতা।

আমি তখন Shahid Syed Nazrul Islam Medical College, Kishoreganj–এর Orthopedic Department-এ ইভিনিং ডিউটিতে ছিলাম। হঠাৎ এক বাবা-মা ছোট্ট একটা ছেলেকে নিয়ে এলেন, বয়স আনুমানিক ৮–১০ বছর।

ছেলেটার Elbow joint-এর নিচে bandage দেওয়া, আর তার নিচের অংশ একেবারে কালো — skin শুকিয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ — typical ischemic necrosis।

হিস্ট্রি নিতে জানা গেল,
৩ দিন আগে গাছ থেকে পড়ে হাত ব্যথা পেয়েছিল। হাসপাতালে না এসে তাঁরা গিয়েছিলেন একজন “কবিরাজের” কাছে। সেখানে “ওষুধ” লাগিয়ে খুব tight bandage করে বেঁধে দেওয়া হয়। এরপর থেকেই ফুলে যায়, ব্যথা বাড়ে, হাত ঠান্ডা ও কালচে হয়ে যায়।

রোগী আসার পর আমি প্রথমেই সেই tight bandage খুলে ফেলি। খুলতেই necrosed skin ও দুর্গন্ধ চোখে পড়ে।

এরপর X-ray করালাম — অবাক হয়ে দেখলাম, no fracture at all!
শুধু soft tissue injury, যা সহজ চিকিৎসায় সম্পূর্ণ সেরে যেত।

কিন্তু কবিরাজের কাছে ভুল চিকিৎসা, tight bandage আর দেরিতে হাসপাতালে আসার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় (ischemia → necrosis) আর এখন হাতটি হয়তো amputation পর্যন্ত গড়াতে পারে।

একটি সম্পূর্ণ সুস্থ হাত — একটি ভুল সিদ্ধান্তে চিরদিনের জন্য অকেজো হয়ে গেল।

🩺 Lesson from Reality

🔹 Injury মানেই fracture নয়
🔹 Tight bandage রক্ত চলাচল বন্ধ করে দেয়
🔹 ভুল চিকিৎসায় সারা জীবনের জন্য পঙ্গু হতে পারেন।

🚨 মনে রাখবেন

❌ কবিরাজ বা অজ্ঞ চিকিৎসা নয়
❌ Tight bandage নয়
✅ আঘাত পেলে আগে হাসপাতালে এসে doctor দেখান
✅ হাত-পা ঠান্ডা, ফ্যাকাশে বা কালো হলে emergency care নিন

এই ছবিটা আমার কাছে শুধু একটা medical case নয়,
আমার জীবনে এটি এক এক গভীর শিক্ষা।

চিকিৎসা সবসময় চিকিৎসকের কাছেই নিন।
একটি ভুল সিদ্ধান্ত যেন একটি জীবনের স্বপ্ন কেড়ে না নেয়। 🩺

📌

ক্যান্সার মানেই শেষ নয়। যত তাড়াতাড়ি শনাক্ত করা যায়, তত বেশি সম্ভাবনা থাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার। 💪তাই ভয় নয়, সচেতন...
15/10/2025

ক্যান্সার মানেই শেষ নয়। যত তাড়াতাড়ি শনাক্ত করা যায়, তত বেশি সম্ভাবনা থাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার। 💪
তাই ভয় নয়, সচেতনতা হোক প্রথম পদক্ষেপ। নিজের যত্ন নিন, প্রিয়জনদেরও সচেতন করুন।

আধুনিক LINAC (Linear Accelerator) মেশিন — যা উন্নত রেডিয়েশন থেরাপি দিয়ে ক্যান্সার রোগীদের চিকিৎসায় বড় পরিবর্তন আনবে।
14/10/2025

আধুনিক LINAC (Linear Accelerator) মেশিন — যা উন্নত রেডিয়েশন থেরাপি দিয়ে ক্যান্সার রোগীদের চিকিৎসায় বড় পরিবর্তন আনবে।

🌤️ শিশুদের রিকেটস (Rickets): ভিটামিন D ও ক্যালসিয়াম ঘাটতির ফল🧒 অনেক শিশুর হাড় ঠিকভাবে মজবুত হয় না — এর মূল কারণ প্রায়...
11/10/2025

🌤️ শিশুদের রিকেটস (Rickets): ভিটামিন D ও ক্যালসিয়াম ঘাটতির ফল

🧒 অনেক শিশুর হাড় ঠিকভাবে মজবুত হয় না — এর মূল কারণ প্রায়ই ভিটামিন D ও ক্যালসিয়ামের অভাব।
এই ঘাটতি থেকে তৈরি হয় রিকেটস, যা শিশুদের হাড়কে দুর্বল ও বেঁকিয়ে দেয়।

🔍 রিকেটসের লক্ষণ:
• শিশুর পা বেঁকে যাওয়া (bowed legs)
• দেরিতে দাঁড়ানো বা হাঁটা
• হাড়ে ব্যথা বা কোমলতা
• বুকের হাড় বা কব্জিতে ফোলা ভাব
• দাঁত গজাতে দেরি হওয়া

🟢 ভিটামিন D এর উৎস:
☀️ সকালে রোদে ১৫–২০ মিনিট খেলা বা হাঁটা
🥚 ডিমের কুসুম, 🐟 সামুদ্রিক মাছ, 🥛 দুধ, ও ফোর্টিফায়েড খাবার

🟢 ক্যালসিয়ামের উৎস:
🥛 দুধ, দই, 🧀 চিজ, 🥬 শাকসবজি, 🐟 ছোট মাছ

⚠️ সতর্কতা:
যেসব শিশু সবসময় ঘরে থাকে, সূর্যালোক কম পায়, বা দুধজাত খাবার খেতে চায় না — তারা রিকেটসের ঝুঁকিতে থাকে।

💡 প্রতিরোধ:
✅ প্রতিদিন কিছু সময় রোদে থাকা
✅ সুষম খাদ্য
✅ প্রয়োজনে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ

হাড় মজবুত মানেই শিশুর ভবিষ্যৎ মজবুত 💪

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rashiduzzaman Ansary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share