01/05/2026
CT Angio Cardiac.... Test....
এই পরীক্ষাটা করতে অনেকেই ভয় পায় আসলে ভয় পাওয়ার কিছু নেই এটা একটা নরমাল সিটি স্ক্যানের মতোই পরীক্ষা। এ পরীক্ষা করার জন্য সিটি স্ক্যান মেশিনে কিভাবে শুয়ে থাকতে হয় বা শুয়ে থাকার পর রোগীকে কি কি করে তার একটু ভিডিও করে সবাইকে দেখার জন্য দেওয়া হল।
এটা করতে হলে প্রথমে অবশ্যই রোগীর আগের কাগজপত্র সাথে করে নিয়ে আসতে হবে এবং রক্তের একটা পরীক্ষা আছে Seram Creatinine এই পরীক্ষা টাও অবশ্যই করে নিয়ে আসতে হবে যদি তিন মাসের মধ্যে করা থাকে তাহলে নতুন করে লাগবে না আর রোগীকে অবশ্যই তিন থেকে চার ঘন্টা খালি পেট লাগবে। এবং পরীক্ষাটা অবশ্যই দিনে করাটাই ভালো এবং সকালে কারণ আস্তে আস্তে যত দেরি হবে অনেক সময় হার্টবিট বেড়ে যায় যার জন্য সিটি স্ক্যান এনজিওগ্রাম করাটা সমস্যা হয়ে পড়ে।