Dr.Pias Kanti Saha : Health Education

Dr.Pias Kanti Saha : Health Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Pias Kanti Saha : Health Education, Medical and health, Dhaka.

ডা. পিয়াস কান্তি সাহা | নবজাতক, শিশু-কিশোর ও পরিবারের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট।

চিকিৎসার বিকল্প নয়।

MBBS, BCS(Health), MD(Paediatrics,phase B), DMU(ultrasound),PGT (Internal medicine)

BMDC : A72572

সব হারালেও, আশা হারাবেন না।কখনো কখনো শেষ হয়ে যাওয়া পথের পরেইনতুন পথের শুরু হয়..🌱Happy Friday💛
11/09/2026

সব হারালেও, আশা হারাবেন না।
কখনো কখনো শেষ হয়ে যাওয়া পথের পরেই
নতুন পথের শুরু হয়..🌱
Happy Friday💛

10/09/2026

শিশুটি কিন্তু রোগা নয়…
অপুষ্টি কখনো শরীর ফুলিয়েও দিতে পারে।
ফোলা শরীর, চুলের রঙ ও গঠনের পরিবর্তন, ত্বকের অস্বাভাবিকতা হতে পারে Severe Acute Malnutrition (SAM)-এর গুরুত্বপূর্ণ লক্ষণ।
এমন পরিবর্তন চোখে পড়লে অপেক্ষা না করে শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।
সময়মতো চিকিৎসাই পারে শিশুটিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। 💚
#শিশুর_অপুষ্টি #শিশুর_স্বাস্থ্য

09/09/2026

ফুসফুসের চারপাশে পানি জমে ছোট্ট শিশুটার প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছিল কষ্টের… 💔
কেন হয় এই পানি? কীভাবে বুঝবেন? জেনে নিন ভিডিওতে🙏।
#শিশুরশ্বাসকষ্ট #ফুসফুসেপানি #শিশুরোগ

07/09/2026

🧠শরীরের এক পাশের দুর্বলতা, ছোট্ট শরীরের বড় একটি সংকেত!
শিশু যদি এক হাত বা এক পা কম ব্যবহার করে, হাঁটার সময় এক পা টেনে নেয় বা শরীরের এক পাশ শক্ত মনে হয়, তাহলে Hemiplegic Cerebral Palsy-এর কথা ভাবুন।
সময়মতো শনাক্তকরণ ও সঠিক থেরাপি শিশুর ভবিষ্যৎকে অনেকটাই সহজ করে দিতে পারে। 💛

বাচ্চাদের জন্য টমেটো-রসুনের স্যুপের রেসিপিটা অনেকেই আবার দিতে বলেছেন। 😊যারা রেসিপি টি ট্রাই করেছেন, তারা নিশ্চয়ই জানেন এ...
06/09/2026

বাচ্চাদের জন্য টমেটো-রসুনের স্যুপের রেসিপিটা অনেকেই আবার দিতে বলেছেন। 😊

যারা রেসিপি টি ট্রাই করেছেন, তারা নিশ্চয়ই জানেন এই ঘরোয়া রেসিপিটি বাচ্চারা কতটা পছন্দ করে। ❤️

যারা শিশুর সর্দি-কাশির সময় সহজ, পুষ্টিকর ও ঘরোয়া খাবার দিতে চান, তাদের জন্য আমার টমেটো ও রসুনের স্বাস্থ্যকর স্যুপের রেসিপি। আমি যেভাবে আমার রোগীদের অভিভাবকদের বলি, সেভাবেই লিখছি।

✨ উপকরণ:
🍅 ২টি পাকা টমেটো (কাটা)
🧄 ২ কোয়া রসুন (কুঁচি)
🥄 ১ চা চামচ অলিভ অয়েল/ঘি
💧 ১ কাপ পানি
🧂 খুব সামান্য লবণ, প্রয়োজনে

🥄 প্রস্তুত প্রণালী:
➡️ প্যানে অলিভ অয়েল/ঘি দিয়ে রসুন হালকা ভেজে নিন।
➡️ টমেটো যোগ করে মাঝারি আঁচে নরম করুন।
➡️ পানি দিয়ে ৫–৭ মিনিট ফুটিয়ে নিন।
➡️ ভালোভাবে ব্লেন্ড করে বাচ্চার উপযোগী করে পরিবেশন করুন।
➡️ খুব সামান্য লবণ দিন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে লবণ না দেওয়াই ভালো।

🍅🧄 এই স্যুপটি পুষ্টিকর ও সহজপাচ্য একটি খাবার। অসুস্থতার সময় পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার শিশুর সুস্থ হয়ে উঠতে সহায়তা করে। তবে এটি কোনো ওষুধ বা চিকিৎসার বিকল্প নয় এবং বুকের কফ বা শ্বাসকষ্টের নির্দিষ্ট চিকিৎসা হিসেবে ব্যবহার করা উচিত নয়।

🍯 কাশিতে ঘরোয়া আরেকটি উপায়:
১ বছরের বেশি বয়সী শিশুকে অল্প মধু দেওয়া যেতে পারে। মধু কাশির উপসর্গ কিছুটা কমাতে সাহায্য করতে পারে।
❌ ১ বছরের কম বয়সী শিশুকে কখনো মধু দেবেন না।

⚠️ শিশুর শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস, বুক দেবে যাওয়া, নীলচে হয়ে যাওয়া, খুব দুর্বল হয়ে পড়া বা খেতে না পারার মতো লক্ষণ থাকলে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন🙏🌱।

অসুখের দিনগুলোতে মেজাজটা ছিল বেশ খিটখিটে।ধরলেই কান্না জুড়ে দিতো😴!আজ সেই ছোট্ট মুখে মায়াভরা হাসি, চোখেমুখে স্বস্তি। ❤️রিক...
03/09/2026

অসুখের দিনগুলোতে মেজাজটা ছিল বেশ খিটখিটে।ধরলেই কান্না জুড়ে দিতো😴!

আজ সেই ছোট্ট মুখে মায়াভরা হাসি, চোখেমুখে স্বস্তি। ❤️
রিকেটসকে( Rickets) পেছনে ফেলে আজ বিদায় নিলো আমার এই ছোট্ট যোদ্ধা।
দেড় মাস পর আবার আসবে...
ততদিন এই হাসিটুকুই মনে থাকবে। 🌸

শিশুর মুখের অনাবিল হাসি ফিরিয়ে দেয়া বোধহয় একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️

03/09/2026

কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই সম্মান, কথাতেই টান, কথাতেই সম্পর্কের স্থায়িত্ব, আবার সেই কথাতেই বিচ্ছেদ।কথা বলতে এবং শুনতে শিখুন🌱🙏।

02/09/2026

The richest thing you can have is peace of mind.
সবকিছুর ঊর্ধ্বে একটুকরো মানসিক শান্তি🌿 💛

🩸 আপনার শিশুর রক্তশূন্যতা আছে কি না, জানেন?শিশু দেখতে স্বাভাবিক হলেও শরীরে রক্তশূন্যতা থাকতে পারে।তাই সন্দেহ হলে সহজেই এ...
28/08/2026

🩸 আপনার শিশুর রক্তশূন্যতা আছে কি না, জানেন?
শিশু দেখতে স্বাভাবিক হলেও শরীরে রক্তশূন্যতা থাকতে পারে।
তাই সন্দেহ হলে সহজেই একটি CBC (Complete Blood Count) করিয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়।

🔴 শিশুর বয়স অনুযায়ী স্বাভাবিক Hb:
👶 ২ বছর পর্যন্ত: ১০.৫–১৩.৫ g/dL
🧒 ২–৬ বছর: ১১.৫–১৩.৫ g/dL
👦 ৬–১২ বছর: ১১.৫–১৫.৫ g/dL

💡 Hb কম মানেই শুধু আয়রনের ঘাটতি নয়।
রক্তশূন্যতার কারণ জানতে CBC-এর অন্যান্য মান, প্রয়োজনে Serum Ferritinসহ আরও কিছু পরীক্ষা প্রয়োজন হতে পারে।

⚠️ শিশুর ফ্যাকাশে ভাব, দুর্বলতা, সহজে ক্লান্ত হয়ে যাওয়া,অতিরিক্ত ঘুমানো, খাওয়ায় অনীহা কিংবা বড় বাচ্চার ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া দেখা দিলে বিষয়টি অবহেলা করবেন না।

❤️ সঠিক সময়ে পরীক্ষা, সঠিক কারণ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসাই পারে শিশুকে সুস্থ রাখতে🙏।
#শিশুর_স্বাস্থ্য #রক্তশূন্যতা

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Pias Kanti Saha : Health Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share