20/08/2026
কফি এনেমা মানে কি?
কফি এনেমা হলো মলদ্বার দিয়ে ঠান্ডা করা কফি ঢোকানোর একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি।
এর সমর্থকেরা দাবি করেন এটি শরীর বিষমুক্ত (ডিটক্স) করতে ও লিভারের কাজ বাড়াতে সাহায্য করে।
☕ কফি এনেমা: ট্রেন্ড নাকি ঝুঁকি?
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে Coffee E***a নিয়ে নানা ধরনের প্রচারণা দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে—কফি এনেমা নাকি শরীরের “ডিটক্স” করে, লিভার পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে বা বিভিন্ন রোগ ভালো করে।
কিন্তু প্রশ্ন হলো—এসব দাবির বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু?
👉 কফি এনেমার মাধ্যমে শরীর থেকে “টক্সিন” বের হয়ে যায়—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমাদের শরীরের বর্জ্য অপসারণের প্রধান কাজ করে লিভার ও কিডনি।
⚠️ বরং ভুলভাবে বা অতিরিক্ত কফি এনেমা ব্যবহার করলে হতে পারে— • পায়ুপথ ও মলদ্বারে জ্বালা বা ক্ষত
• রক্তপাত
• পানিশূন্যতা ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা
• সংক্রমণ
• অন্ত্রের ক্ষতি
• গুরুতর ক্ষেত্রে কোলাইটিসসহ অন্যান্য জটিলতা
বিশেষ করে অর্শ, এনাল ফিশার, ফিস্টুলা, অন্ত্রের প্রদাহ বা অন্য কোনো মলদ্বারের সমস্যা থাকলে নিজের সিদ্ধান্তে এনেমা ব্যবহার করা উচিত নয়।
✅ কোষ্ঠকাঠিন্য বা পেটের অন্য কোনো সমস্যার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড অনুসরণ না করে সমস্যার কারণ নির্ণয় করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
মনে রাখবেন—“Natural” বা “Trending” মানেই “Safe” নয়।
স্বাস্থ্য নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে
প্রমাণভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানুন, সচেতন থাকুন।
— Dr. Gazi Gias Uddin
MBBS, FCPS (Surgery)
Assistant Professor,
Department of Surgery
Bangladesh Medical College Hospital, Dhanmondi, Dhaka
General & Laparoscopic Surgeon
***a #কফিএনেমা #সচেতনহোন