30/04/2026
আসলে আমরা কোথায় আছি? শিক্ষার অভাবে, নাকি পুরোপুরি বিবেক হারিয়ে ফেলেছি?
একটা মেয়ে তার শরীর নিয়ে প্রশ্ন করেছে এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু কমেন্ট সেকশনে যা দেখলাম, honestly বললে ঘৃণা লাগছে। মানুষ না জেনে, না বুঝে এমনভাবে পরামর্শ দিচ্ছে যেন এগুলো খুব normal আর safe জিনিস। তার থেকেও বাজে বিষয় একজন ভুল বলছে, আরেকজন এসে সেটাকেই আরও জোর দিয়ে support করছে। একবারও কেউ ভাবছে না, এসব বলে তারা আসলে অন্যদের কতটা ক্ষতি করতে পারে।
একটা basic জিনিস বারবার বলার দরকার হচ্ছে female private part, বিশেষ করে বাইরের অংশ (v***a), naturally body এর বাকি অংশের চেয়ে একটু dark হয়। এটা একদম স্বাভাবিক। আমরা যারা Asian, আমাদের skin এ melanin বেশি থাকায় এই pigmentation আরও noticeable হয়। hormone, sweating, friction এইগুলোই এর কারণ। এটা কোনো সমস্যা না, কোনো disease না, আর এটা “ফর্সা” করারও কিছু না।
তারপরও মানুষ যেভাবে soap, whitening product, yogurt, milk cream এসব use করতে বলছে এটা শুধু ভুল না, এটা সরাসরি harmful। এই জায়গাটা খুব sensitive, এর একটা natural pH balance থাকে। আপনি যখন এসব random জিনিস ব্যবহার করবেন, তখন irritation, burning, itching এমনকি infection পর্যন্ত হতে পারে। তারপর আবার সেই সমস্যার জন্য নতুন product খোঁজা শুরু হবে একটা endless cycle।
যে কমেন্টে “soap + yogurt + milk cream” suggest করা হয়েছে এটা দেখে সত্যি অবাক লাগেনি, বরং হতাশ হয়েছি। কারণ এখন এই ধরনের অজ্ঞতা এতটাই common হয়ে গেছে যে মানুষ এটা নিয়ে আর ভাবেও না। আর এই পোস্টে এমন আরও অনেক কমেন্ট আছে মানে ব্যাপারটা isolated না, এটা একটা trend হয়ে গেছে।
সবচেয়ে disturbing বিষয়টা হলো আমরা শরীরের স্বাভাবিক একটা জিনিসকে problem বানিয়ে ফেলেছি, শুধু “ফর্সা” হওয়ার একটা obsession থেকে। কোনো কিছু একটু আলাদা হলেই সেটা ঠিক করতে হবে এই mindset টা এত toxic হয়ে গেছে যে এখন মানুষ নিজের body relate করতেও ভয় পায়।
বাস্তবতা খুব পরিষ্কার এই area ফর্সা করার কোনো safe বা medically accepted উপায় নেই, আর দরকারও নেই। clean রাখা, gentle care করা এইটাই যথেষ্ট। এর বাইরে যা কিছু, সেগুলোর বেশিরভাগই marketing আর misinformation।
সোজা কথা এটা ignorance না, এটা irresponsibility। আর এইভাবে চলতে থাকলে এই ধরনের ভুল ধারণা আর ক্ষতিকর practice কখনোই বন্ধ হবে না।