SkinScope by Dr. Shahed Rizon

SkinScope by Dr. Shahed Rizon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SkinScope by Dr. Shahed Rizon, Medical and health, Dhaka.

ডা. মোঃ শাহেদুর রহমান রিজন
এমবিবিএস(শেবাচিম), সিসিডি(বারডেম)
ডিডিভি(সিএমএইচ, ঢাকা)
এমসিপিএস(চর্ম ও যৌন)
কনসালট্যান্ট
চর্ম ও যৌন রোগ বিভাগ
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

23/07/2026




16/07/2026




09/07/2026




08/07/2026




04/07/2026

অনেক রোগীর চিকিৎসার শুরুর অবস্থার ছবি ও তথ্য আমি সংরক্ষণ করে রাখি। কিন্তু একটি আক্ষেপ থেকেই যায়, অনেকেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আর ফলোআপে আসেন না।

এই রোগীও ঠিক তেমনই করেছিলেন। তাকে ১৪ দিন পর ফলোআপে আসতে বলা হয়েছিল। কিন্তু মাত্র ৭ দিনের মধ্যেই সমস্যার এতটাই উন্নতি হয় যে, তিনি মনে করেছেন আর আসার প্রয়োজন নেই।

আজ তিনি অন্য একজনকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে এসেছিলেন। তখন ভাবলেন, যেহেতু এসেছেন, আমার সাথেও একবার দেখা করে যান।

ভালো হয়ে গেলেও নির্ধারিত ফলোআপে অবশ্যই আসা জরুরী । এতে চিকিৎসার ফলাফল মূল্যায়ন করা যায়, প্রয়োজনে পরবর্তী পরামর্শ দেওয়া যায় এবং ভবিষ্যতে একই ধরনের রোগীদের চিকিৎসায় সেই অভিজ্ঞতা আরও কাজে লাগে।

 #ফলোআপ_আপডেট দাদে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করা সেই রোগী আজ ফলোআপে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটাই উন্ন...
27/06/2026

#ফলোআপ_আপডেট

দাদে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করা সেই রোগী আজ ফলোআপে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে।

তাই দাদ বা ত্বকের যেকোনো সমস্যায় ফার্মেসি থেকে নিজের ইচ্ছামতো ক্রিম কিনে ব্যবহার করবেন না। বিশেষ করে স্টেরয়েডযুক্ত ক্রিম সাময়িকভাবে ভালো মনে হলেও পরে রোগকে আরও জটিল করে তুলতে পারে।

সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসাই স্থায়ী সমাধান।

আগের পোস্ট লিংকঃ https://www.facebook.com/share/p/1TGmmhkcHe/

 #মুখে_সাদা_সাদা_দাগ_দিন_দিন_বাড়ছে_লজ্জায়_স্কুলে_যাওয়া_বা_কোথাও_বেড়ানোও_বন্ধ!!! এমন অভিযোগ নিয়ে প্রায় ১ মাস আগে একজন রোগ...
24/06/2026

#মুখে_সাদা_সাদা_দাগ_দিন_দিন_বাড়ছে_লজ্জায়_স্কুলে_যাওয়া_বা_কোথাও_বেড়ানোও_বন্ধ!!!

এমন অভিযোগ নিয়ে প্রায় ১ মাস আগে একজন রোগী এসেছিলেন। পরীক্ষা করে দেখা যায়, তার Pityriasis Versicolor হয়েছে, যাকে বাংলায় অনেকে ছলম বা সৌদ বলে থাকেন।

Pityriasis Versicolor কী?
এটি ত্বকের উপরিভাগে থাকা এক ধরনের ছত্রাকের (ফাঙ্গাস) অতিরিক্ত বৃদ্ধির কারণে হয়। ফলে ত্বকে সাদা, বাদামি বা হালকা রঙের দাগ দেখা দিতে পারে।

কেন হয়?

অতিরিক্ত ঘাম

গরম ও আর্দ্র আবহাওয়া

তৈলাক্ত ত্বক

রোগ প্রতিরোধ ক্ষমতার কিছু পরিবর্তন

লক্ষণ

★ মুখ, গলা, বুক বা পিঠে সাদা/হালকা রঙের দাগ

★ সামান্য খুশকির মতো গুঁড়া ওঠা

★ সাধারণত ব্যথা বা তীব্র চুলকানি থাকে না

করণীয়

√ চিকিৎসকের পরামর্শ।

√অনুযায়ী চিকিৎসা নেওয়া।

√ ত্বক পরিষ্কার ও শুকনো রাখা।

√ অতিরিক্ত ঘাম এড়িয়ে চলা।

√ নিয়মিত ফলোআপ করা।

আলহামদুলিল্লাহ, ১ মাস পর ফলোআপে এসে রোগীকে অনেকটাই ভালো পাওয়া গেছে।
তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসা আরও কিছুদিন চালিয়ে যেতে হবে

ইনফেক্টেড স্ক্যাবিস (Infected Scabies)বর্তমানে ইনফেক্টেড স্ক্যাবিস সব এলাকায় উদ্বেগজনক হারে দেখা যাচ্ছে। এটি দ্রুত একজন...
21/06/2026

ইনফেক্টেড স্ক্যাবিস (Infected Scabies)

বর্তমানে ইনফেক্টেড স্ক্যাবিস সব এলাকায় উদ্বেগজনক হারে দেখা যাচ্ছে। এটি দ্রুত একজন থেকে আরেকজনে ছড়াতে পারে এবং সময়মতো সঠিক চিকিৎসা না করলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

কেন হয়:
স্ক্যাবিসের ক্ষত বেশি চুলকানোর ফলে ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ যোগ হয়।

লক্ষণ:
তীব্র চুলকানি, লালভাব, পুঁজ, ব্যথা, ফোলা ও ক্ষত।

সংক্রমণ: আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ, একই কাপড়, বিছানার চাদর বা তোয়ালে ব্যবহারে সহজে ছড়ায়।

করণীয়:
√ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ক্যাবিসের ওষুধ ব্যবহার।
√ পরিবারের সকল ঘনিষ্ঠ সদস্যের একসঙ্গে চিকিৎসা করা।
√ কাপড়, বিছানার চাদর ও তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকানো।
√ নখ ছোট রাখা ও চুলকানো থেকে বিরত থাকা।
√ চিকিৎসা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শ সীমিত রাখা।

প্রয়োজনের অতিরিক্ত সাবান/হ্যান্ডওয়াশ করা কি ঠিক?একজন রোগী আমার কাছে এসেছিলেন। তার অভিযোগ কিছুদিন পরপরই দুই হাতে প্রচণ্ড ...
19/06/2026

প্রয়োজনের অতিরিক্ত সাবান/হ্যান্ডওয়াশ করা কি ঠিক?

একজন রোগী আমার কাছে এসেছিলেন। তার অভিযোগ কিছুদিন পরপরই দুই হাতে প্রচণ্ড চুলকানি শুরু হয়, এরপর ছোট ছোট ফোসকা হয়ে সেখান থেকে পুঁজ বের হতে থাকে।
বিস্তারিত ইতিহাস নেওয়ার পর জানা গেল, তিনি পরিচ্ছন্নতার জন্য দিনে অসংখ্যবার সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে থাকেন। অতিরিক্ত হাত ধোয়ার কারণে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা নষ্ট হয়ে একজিমা তৈরি হয় এবং পরে সেটি সংক্রমিত হয়ে Infected Eczema-তে পরিণত হয়েছে।

এটি এড়াতে কিছু পরামর্শ:

- অপ্রয়োজনীয়ভাবে বারবার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোবেন না।
- মৃদু (fragrance-free) সাবান ব্যবহার করুন।
- প্রতিবার হাত ধোয়ার পর ময়েশ্চারাইজার লাগান।
- গরম পানির বদলে স্বাভাবিক বা কুসুম গরম পানি ব্যবহার করুন।
- ডিটারজেন্ট বা কেমিক্যাল ব্যবহার করলে গ্লাভস পরুন।
- চুলকানি হলেও হাত না চুলকানোর চেষ্টা করুন।
- পুঁজ, ব্যথা বা ক্ষত বাড়লে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

লার্ভা মাইগ্রান্স (Cutaneous Larva Migrans)লক্ষণ: বাচ্চার হাত-পায়ে সাপের মতো আঁকাবাঁকা দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সামনে ...
18/06/2026

লার্ভা মাইগ্রান্স (Cutaneous Larva Migrans)

লক্ষণ: বাচ্চার হাত-পায়ে সাপের মতো আঁকাবাঁকা দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সামনে এগোয় এবং অনেক চুলকায়।

কারণ:

★ কুকুর বা বিড়ালের কৃমির লার্ভা ত্বকে প্রবেশ করা।

★ দূষিত মাটি বা বালিতে খালি পায়ে হাঁটা বা খেলা।

করণীয়:

√ শিশুকে খালি পায়ে মাটি বা বালিতে খেলতে না দেওয়া।

√ আক্রান্ত স্থান পরিষ্কার রাখা এবং চুলকানো থেকে বিরত রাখা।

√ দ্রুত শিশু বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SkinScope by Dr. Shahed Rizon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share