Swastho Shetu- স্বাস্থ্যসেতু

Swastho Shetu- স্বাস্থ্যসেতু Appointment and Patient Management

ছুটির দিনেও চট্টগ্রামের পাঠানটুলিতে চলছে আমাদের 'সুস্থ জীবন ক্লিনিক', মোবাইল এপ এবং স্বাস্থ্যসেতু কোম্পানির প্রচারণা।ফার...
31/12/2025

ছুটির দিনেও চট্টগ্রামের পাঠানটুলিতে চলছে আমাদের 'সুস্থ জীবন ক্লিনিক', মোবাইল এপ এবং স্বাস্থ্যসেতু কোম্পানির প্রচারণা।

ফার্মেসির দোকানদারেরা আপাতত আমাদের ক্লিনিকে রোগী পাঠাচ্ছেন। তাদের জন্য আমাদের সফটওয়্যার/এপে কিছু ফিচার তৈরি করেছি, যাতে ডিজিটালি পেশেন্ট ম্যানেজমেন্ট করতে পারে। কতজন রোগী পাঠালো, এপয়েন্টমেন্ট এর জন্য কত টাকা রেফারেল ফি পাবে ইত্যাদি।

আজকে রাতে তৈরি করবো 'পেশেন্ট ইভেন্টস' ফিচার, যার মাধ্যমে রোগীর ফলোআপ কিংবা এন্টিবায়োটিক ওষুধ শেষ হওয়ার আগেই ট্র‍্যাক করতে পারবে, রোগীর সাথে যোগাযোগ করতে পারবে। এতে তাদের ওষুধ বিক্রিও বেড়ে যাবে।

নির্বাচনের পরে কিছু ছেলেমেয়েকে নিয়োগ দিতে পারি যাতে অন্যান্য হাসপাতাল/ল্যাব এর ডাক্তারদের সাথে রোগী পাঠানোর চুক্তি করা যায়।

একটু আগে বাসার পাশের জসিম ভাইয়ের দোকানে গিয়েছিলাম ওষুধ কিনতে। একজন ভদ্রমহিলা এসে বললো, "আমার ৫ বছরের ছেলের পেটের সমস্যা ...
04/12/2025

একটু আগে বাসার পাশের জসিম ভাইয়ের দোকানে গিয়েছিলাম ওষুধ কিনতে। একজন ভদ্রমহিলা এসে বললো, "আমার ৫ বছরের ছেলের পেটের সমস্যা (এক্সাক্টলি বুঝি নাই)। কিছু ওষুধ দেন।"

জসিম ভাই উত্তর দিলো, "তাকে মিরপুর ২ এর এম আর খান শিশু হাসপাতালে দেখাও। ওখানে ভালো ডাক্তার বসে।"

তারপরও ওষুধ দেওয়ার অনুরোধ করলে আমি তাকে বললাম, "জসিম ভাই কিন্তু পল্লীচিকিৎসক, কোন ডাক্তার না। সেজন্য শিশু হাসপাতালেই যান, যেহেতু ছোট বাচ্চার ব্যাপার।"

তখন সে মন খারাপ করে উত্তর দিলো, "সে ডাক্তার না, সেটা জানি। কিন্তু তার কাছ থেকেই সবসময় ওষুধ নিই, পরামর্শ নিই।"

যাইহোক, সে চলে যাওয়ার পরে জসিম ভাই আমাকে বললো, "ভাই, এদের কি দোষ? শিশু হাসপাতালে ভিজিট কম। কিন্তু টেস্ট দিতে পারে। সেই টাকা নেই এদের কাছে। গরীব মানুষ তো।" 😒

আমি আর কিছু বলি নাই। তবে অনেকের আর্থিক সামর্থ্য থাকলেও পল্লীচিকিৎসকের কথার বাইরে যেতে চায় না। সেজন্যই ৪ দিন আগে শুরু করেছি আমার চতুর্থ কোম্পানি 'স্বাস্থ্যসেতু'র কার্যক্রম।

কো-ফাউন্ডার সুমন'দা চট্টগ্রামের ডাবল মুরিং এলাকায় কাজ শুরু করে দিয়েছেন। গতকালকেও অনেকগুলো ফার্মেসীর মালিকের সাথে কথা বলেছেন।

আপাতত আমাদের নিজেদের প্রতিষ্ঠান 'সুস্থ জীবন ক্লিনিক' এ বিকেলে বসা কনসাল্টেন্টদের কাছে রোগী পাঠাবেন তারা। রোগীর সাথে ডাক্তারের এপয়েন্টমেন্ট ও ফলোআপ করাবে আমাদের স্বস্তি ওয়েবসিস্টেমের মাধ্যমে। ধীরে ধীরে অন্যান্য হাসপাতাল ও ল্যাবের সাথে আমাদের চুক্তি হবে।

অনিয়ন্ত্রিত রেফারেল সিস্টেমকে স্বচ্ছ, অডিটেবল এবং প্রফেশনাল হেলথ রেফারেল নেটওয়ার্কে রূপান্তর করতেই স্বাস্থ্যসেতু।

যেখানে সবাই লাভবান:
✔ ডাক্তার — যাচাইযোগ্য রোগী পাবেন।
✔ রোগী — ফলোআপসহ ধারাবাহিক চিকিৎসা নিশ্চিতভাবে পাবে।
✔ পল্লীচিকিৎসক — কমিশন নয়, বৈধ আয়, রেকর্ডসহ। সাথে নিজেদের ওষুধ বিক্রি বাড়বে।

চ্যালেঞ্জ আছে, কিন্তু অসম্ভব নয়। সিস্টেম গড়তে হলে আগে সাহসী হতে হয়। আমরা সেই কাজটাই করছি।



ইঞ্জি: শরিয়ত রহমান
সিইও ও কো-ফাউন্ডার
আমার আস্থা লি:
শান মেডিকেল টেকনোলজি
স্বস্তি
স্বাস্থ্যসেতু

আজ থেকে অফিশিয়ালি চালু হওয়া আমাদের নতুন মেডিকেল সার্ভিস কোম্পানি 'স্বাস্থ্যসেতু' যে সমস্যার সমাধান করার জন্য মাঠে নেমেছে...
01/12/2025

আজ থেকে অফিশিয়ালি চালু হওয়া আমাদের নতুন মেডিকেল সার্ভিস কোম্পানি 'স্বাস্থ্যসেতু' যে সমস্যার সমাধান করার জন্য মাঠে নেমেছে, কাকতালীয়ভাবে সেটা নিয়েই আজকে আর্টিকেল এসেছে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায়।

আমাদের আইডিয়া খুবই সহজ।
১. ধরেন জয়পুরহাটের একটা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার কাশেম বসেন। ওনার কাছে একজন পল্লীচিকিৎসক নিয়মিত রোগী পাঠায়। এখন বিনিময়ে টেস্টের কমিশন পেলেও আমাদের মাধ্যমে ভিজিটিং ফি থেকে একটা অংশ পাবে, রোগী প্রথমবার যাক কিংবা ফলোআপ হোক।

২. জরুরি প্রয়োজনে ডাক্তারের ফলোআপ নেওয়ার জন্য সেই প্রতিষ্ঠানে যেতে না পারলে পল্লীচিকিৎসকের মাধ্যমে ও আমাদের সফটওয়্যার দিয়ে ভিডিও কলিং এর জন্য এপয়েন্টমেন্ট নেবে রোগী। ডাক্তার চাইলে ডিজিটাল প্রেস্ক্রিপশন করবেন কিংবা প্রেস্ক্রিপশনের ছবি আপলোড করবেন।

৩. আমাদের সফটওয়্যারে পেশেন্ট ম্যানেজমেন্ট এর পুরা ব্যবস্থা থাকায় রোগীদের ফলোআপ করানোর মাধ্যমে নিজের দোকানের ওষুধ বেঁচে ভালো আয় করতে পারবে পল্লীচিকিৎসক।

Address

Jawad Tower, Plot# 74, Block# D, Opposite To Eidgah Math, Zoo Road, Mirpur-1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swastho Shetu- স্বাস্থ্যসেতু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share