Shifa Organic Supplements by Dr. Sanjida Habib

Shifa Organic Supplements by Dr. Sanjida Habib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shifa Organic Supplements by Dr. Sanjida Habib, Medical and health, Mirpur, Dhaka.

We are working for the Herbal and Organic products for our health supplements, Ganoderma-infused beverages (coffee, tea), personal care products (toothpaste, skincare), food and juices items( Natural Herbs) .

আমাদের অনেক সময়ই গিল্টি ফিলিং কাজ করে যে আমরা আমদের শরীরের যত্ন নিচ্ছি না। তবে নিজের প্রতি অবহেলা থেকেই যায়। কখনো নিজেদে...
15/12/2025

আমাদের অনেক সময়ই গিল্টি ফিলিং কাজ করে যে আমরা আমদের শরীরের যত্ন নিচ্ছি না। তবে নিজের প্রতি অবহেলা থেকেই যায়। কখনো নিজেদের অজুহাত দেই যে আমাদের সময় নাই, কখনো বলি কালকে করবো। তবে সেই কালকে কখনো আসে না।

প্রতিদিনের কিছু ছোট স্বাস্থ্যকর অভ্যাস দিয়ে আমরা গঠন করতে পারি সুস্থ জীবনধারা (Healthy Lifestyle)। তাই আজ কথা বলছি এরকমই কিছু সহজ টিপস যা আমার স্বাস্থ্যকর জীবন গড়ায় সহযোগী হয়ে উঠেছে:

১. সঠিক খাদ্যভ্যাস (Balanced Diet)
পর্যাপ্ত ফল ও সবজি: প্রতিদিনের খাবারে রঙিন ফলমূল ও সবুজ শাকসবজি রাখুন। এগুলি ভিটামিন ও মিনারেলসে ভরপুর।
হাইড্রেটেড থাকা: প্রচুর পরিমাণে পানি পান করুন যা আমাদের শরীরকে সতেজ রাখতে এবং হজমে সাহায্য করে।
প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা: চিনি, অতিরিক্ত লবণ ও ফাস্ট ফুড যতটা সম্ভব কম খান। এর বদলে খেতে পারেন মধু, গুড় ও খেজুর।

২. নিয়মিত শরীরচর্চা (Regular Exercise)
প্রতিদিন সক্রিয় থাকা: জিমে যেতে না পারলেও প্রতিদিন অন্তত ৩০মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। শুরুতে ৫ মিনিট দিয়ে শুরু করলেও আপনার উপকার ঠিকই হচ্ছে।
যা ভালো লাগে তাই করা: সাইকেল চালানো, প্রকৃতিতে হাঁটা বা খেলাধুলা—যেটা আপনার আনন্দ দেয়, সেটাই করুন। এতে মনও ভালো থাকবে।

৩. পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম (Adequate Rest and Sleep)
৭-৮ ঘণ্টা ঘুম: একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রাতে ৭ থেকে ৮ ঘণ্টা গভীর ঘুম খুবই জরুরি। ঘুম শরীরের ক্লান্তি দূর করে এবং স্মৃতিশক্তি বাড়ায়।
স্ক্রিন টাইম কমানো: ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা বন্ধ করুন।

৪. মানসিক স্বাস্থ্য (Mental Health)
স্ট্রেস কমানো: যিকির, কুরআন তিলাওয়াত করা বা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে।
সামাজিক হওয়া: পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটান। মনের কথা ভাগ করে নিলে মন হালকা হয়।

💡 মনে রাখবেন: ছোট ছোট পরিবর্তনও সময়ের সাথে সাথে আমাদের জীবনের দিক বদলে দেয়। আসুন আজই শুরু করি! আমাদের সুস্থতাই আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি।

Story of starting my organic supplements journey,Assalamu alikum,আমি ডাক্তার সানজিদা হাবিব। আমি পেশায় একজন ডেন্টাল সার্জ...
08/12/2025

Story of starting my organic supplements journey,
Assalamu alikum,
আমি ডাক্তার সানজিদা হাবিব। আমি পেশায় একজন ডেন্টাল সার্জন। মানুষের সেবা করার ভালোবাসা থেকেই ডাক্তারি পড়াশুনা করা। কিন্তু ডাক্তাররা পড়ার প্রতি এত বেশি প্রেসার নিতে বাধ্য হয় তারা নিজেদের শরীরের যত্ন নেয়ার সময়ই পায় না। মূলত আমার সে রকমই আনহেলদি লাইফস্টাইল ছিল। সারারাত জেগে পড়াশোনা করা,
কিছুক্ষণ ঘুমিয়ে ফজরের পর দৌড় দিয়ে যেতে হতো মেডিকেল ক্লাস করতে । সকালের রোদ, হাঁটা, এক্সারসাইজ কিছুই
ছিলনা আমার তখনকার জীবনে । চিন্তা করারও ফুরসত থাকতো না।
তারপর বিয়ের পর প্রথম প্রেগ্নেন্সি সময় থেকে আসতে আসতে আমি হেল্ধি লাইফস্টাইল এর প্রতি সচেতন হই এবং প্রিনেটাল কোর্স করে খুব ভালো জ্ঞান পাই। বাচ্চার জন্য কীভাবে হেলদি diet মেইন্টেইন করে নিজেকে নরমাল
ডেলিভারির জন্য প্রস্তুত করা যায় তখন থেকেই এসব নিয়ে পড়াশোনা শুরু করলাম হেলদি এবং অরগানিক খাবার
সাপ্লিমেন্ট নিয়ে সেগুলোর প্রতি আগ্রহ পেলাম।
সেগুলোর প্রতি আগ্রাহ থেকে ই আমি এই উদ্যোগ গ্রহণ করেছি ।

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Shifa Organic Supplements by Dr. Sanjida Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share