13/10/2026
রোগীর ভালোবাসা ও আন্তরিকতা—একজন চিকিৎসকের কাছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ও বর্তমানে কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালনরত স্যারের চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ হয়েছিল। চিকিৎসা সেশন শেষে তাঁর আন্তরিক আমন্ত্রণে একসঙ্গে কিছু সময় কাটানো ও নাস্তা করার সুযোগ হয়।
একজন রোগী যখন চিকিৎসকের প্রতি আস্থা, সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন, তখন তা পেশাগত জীবনে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকে। এই আন্তরিকতা ও সুন্দর মুহূর্তের জন্য স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
সুস্থতার পথে আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। 🌿🤝