Dr. Fahim Ullah Shahriar Sunny

Dr. Fahim Ullah Shahriar Sunny Welcome to a space where medicine meets everyday life.

গত কয়েকদিন ধরে আমার chamber এ বেশ কয়েকজন patient এসেছেন dog bite নিয়ে।একজন patient তো কামড় খাওয়ার প্রায় ২ দিন পর এসেছেন।...
09/08/2026

গত কয়েকদিন ধরে আমার chamber এ বেশ কয়েকজন patient এসেছেন dog bite নিয়ে।

একজন patient তো কামড় খাওয়ার প্রায় ২ দিন পর এসেছেন। কারণ, এর মধ্যে তাঁর Sylhet যাওয়ার plan ছিল ভাবছিলেন আসার পর treatment করে নেবেন।

এই ঘটনাটা দেখে মনে হলো, Dog bite হলে আসলে কী করতে হবে এটা নিয়ে অনেকেরই এখনো confusion আছে।

তাই ভাবলাম, কয়েকটি পর্বে ছোট করে কিছু important information share করি।

১ম পর্ব -

Dog bite হলে প্রথম কাজ কী?

প্রথমেই একটা কথা মনে রাখবেন—

কুকুরটি আপনার পোষা হোক কিংবা খুব আদরের হোক কামড় বা exposure হলে বিষয়টাকে অবহেলা করবেন না।

Rabies-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো:

Clinical symptoms শুরু হয়ে গেলে rabies প্রায় 100% fatal।
কিন্তু exposure-এর পর সঠিক সময়ে Post-Exposure Prophylaxis (PEP) নিলে rabies প্রতিরোধ করা সম্ভব। (Ref-World Health Organization⁠)

১. কামড়/আঁচড় লাগার পর সঙ্গে সঙ্গে কী করবেন?

👉ক্ষতস্থান দ্রুত ধুয়ে ফেলুন।

সাবান/ডিটারজেন্ট এবং প্রচুর পানি দিয়ে ক্ষতস্থান কমপক্ষে ১৫ মিনিট ভালোভাবে ধুতে হবে।

ক্ষত যত গভীরই হোক, এই wound washing অত্যন্ত গুরুত্বপূর্ণ। (Ref-World Health Organization⁠)

সাবান না থাকলে অন্তত প্রচুর running water দিয়ে ভালোভাবে ধুতে হবে।

❌ মরিচ/চুন/মাটি/অ্যাসিড/ক্ষতিকর কোনো chemical লাগাবেন না।

ক্ষত ধোয়ার পর hospital এ গিয়ে proper assessment করানো উচিত। (Ref-World Health Organization⁠)

২. আঁচড় দিলে রক্ত না বের হলেও কি কিছু করতে হবে ?

হ্যাঁ, minor scratch বা abrasion-এ রক্ত না বের হলেও সেটা Category II exposure হতে পারে এবং সাধারণত rabies vaccine প্রয়োজন হয়। (Ref-World Health Organization⁠)

৩. শুধু কুকুর গায়ে ঘেঁষে গেল বা intact skin-এ লালা লাগল?

শুধু intact skin-এ lick করলে সাধারণত rabies PEP লাগে না।

কিন্তু লালা যদি চোখ, মুখ বা কোনো open wound/ক্ষতস্থানে লাগে, সেটা exposure হিসেবে বিবেচিত হতে পারে। (World Health Organization⁠)

৪. কত দ্রুত vaccine নিতে হবে?

যত দ্রুত সম্ভব।
PEP যত দ্রুত শুরু করা যায় তত ভালো। দেরি হয়ে গেলেও নিজে থেকে বাদ দেবেন না; দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে risk assessment করান। (World Health Organization⁠)

৫. কোন প্রানীকামড় দিলে ভ্যাক্সিন দিতে হবে??

👉কুকুর,বেড়াল,শেয়াল,বানর,বেজি,বাদুড়

৬. মানুষের কামড়ে ভ্যাক্সিন দিতে হবে??

👉 না

আর একটা বিষয় মনে রাখবেন—

Dog bite মানেই rabies হয়েছে—এটা নয়।
কিন্তু rabies-এর risk থাকলে অপেক্ষা করারও সুযোগ নেই।

আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার ফিরে এলাম।ব্যস্ততা, দায়িত্ব আর জীবনের নানা কারণে নিয়মিত পোস্ট করা হয়ে ওঠেনি। তবে এই...
05/08/2026

আসসালামু আলাইকুম।
অনেকদিন পর আবার ফিরে এলাম।
ব্যস্ততা, দায়িত্ব আর জীবনের নানা কারণে নিয়মিত পোস্ট করা হয়ে ওঠেনি। তবে এই সময়েও অনেকেই ইনবক্সে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, চেম্বারের সময় কিংবা অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাদের সেই আস্থা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ।

পরবর্তী পোস্টে কোন স্বাস্থ্য বিষয় নিয়ে জানতে চান? কমেন্টে জানান।

📍চেম্বার:

চেম্বার–১
ইউনিএইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লিঃ
২-এ/১, দরুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা
🕕 প্রতিদিন সন্ধ্যা ৭টা – রাত ৮টা

চেম্বার–২
মেডিসিন গ্যালারী
৩৬৭/ডি, আহমেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা
🕗 প্রতিদিন সন্ধ্যা ৮টা – রাত ১০টা

Eid Mubarak 🎉🎉
27/05/2026

Eid Mubarak 🎉🎉

চিকিৎসা আমার কাছে শুধুমাত্র একটি পেশা নয়—এটি একটি দায়িত্ব, যেখানে প্রতিটি রোগীর কষ্ট, উদ্বেগ এবং প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ...
24/05/2026

চিকিৎসা আমার কাছে শুধুমাত্র একটি পেশা নয়—এটি একটি দায়িত্ব, যেখানে প্রতিটি রোগীর কষ্ট, উদ্বেগ এবং প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দেখা হয়।
একজন রোগীর উপসর্গের পাশাপাশি তার মানসিক চাপ ও দৈনন্দিন জীবনযাপনও চিকিৎসার অংশ বলে আমি মনে করি।

আমার চেম্বারে আমি সর্বদা রোগীকে ধৈর্য সহকারে শোনা, সঠিকভাবে মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া। ইনশাআল্লাহ, লক্ষ্য থাকে যেন প্রতিটি রোগী এখান থেকে শুধু প্রেসক্রিপশন নয়, বরং একটি স্পষ্ট দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাস নিয়ে ফিরে যান।

স্বাস্থ্য সমস্যা যতই ছোট বা বড় হোক না কেন—সময়মতো পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবহেলা অনেক সময় জটিলতা বাড়িয়ে দেয়, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব

📍 চেম্বার-১:
ইউনিএইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন লিঃ
২-এ/১, দরুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা।

🕕 সন্ধ্যা ৭টা — রাত ৮টা

📍 চেম্বার-২:
মেডিসন গ্যালারী
৩৬৭/৩ডি, আহমেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা।

🕗 সন্ধ্যা ৮টা — রাত ১০টা

📞 সিরিয়ালের জন্য:
01775-216313

ডা. ফাহিম উল্লাহ শাহরিয়ার সানি
ফিজিক্যাল মেডিসিন, ডায়াবেটিস ও চর্মরোগ

রক্তচাপকে অবহেলা নয়, নিয়ন্ত্রণে রাখুন আজ থেকেইউচ্চ রক্তচাপকে বলা হয় “Silent Killer” — কারণ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি...
17/05/2026

রক্তচাপকে অবহেলা নয়, নিয়ন্ত্রণে রাখুন আজ থেকেই

উচ্চ রক্তচাপকে বলা হয় “Silent Killer” — কারণ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি সমস্যা ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ায়।

✅ স্বাভাবিক রক্তচাপ বজায় রাখুন
✅ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
✅ কম লবণ ও স্বাস্থ্যকর খাবার খান
✅ ধূমপান ও অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলুন
✅ নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন

আজকের ছোট সচেতনতাই আগামী দিনের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।
নিজের যত্ন নিন, পরিবারকে সুস্থ রাখুন।

Dr. Fahim Ullah Shahriar Sunny
MBBS, MPH, CCD (BIRDEM), MCGP

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর Kaarina Kaisar এর Hepatitis A ও E জনিত জটিলতায় ICU তে ভর্তি হওয়ার...
10/05/2026

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর Kaarina Kaisar এর Hepatitis A ও E জনিত জটিলতায় ICU তে ভর্তি হওয়ার খবর অনেককেই ভাবিয়ে তুলেছে।
প্রথমেই বলি — কোনো নির্দিষ্ট খাবার থেকেই তার সংক্রমণ হয়েছে, এমন নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি। তবে এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার মনে করিয়ে দিয়েছে — আমাদের প্রতিদিনের খাবার ও পানির নিরাপত্তা কতটা জরুরি।

আমরা অনেকেই ভাবি, “একদিন বাইরে খেলে কিছু হবে না।”
কিন্তু বাস্তবতা হলো, Hepatitis A ও Hepatitis E এমন দুটি ভাইরাস যা সাধারণত fecal–oral route এ ছড়ায়। অর্থাৎ দূষিত পানি, অপরিষ্কার খাবার, অপরিচ্ছন্ন হাত, কিংবা unhygienic food preparation এর মাধ্যমে খুব সহজেই শরীরে প্রবেশ করতে পারে।

বিশেষ করে ঝুঁকি বাড়ে যখন —
🌮 রাস্তার খোলা খাবার দীর্ঘসময় uncovered থাকে
💧 নিরাপদ বা বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় না
🍽️ একই ময়লা পানি বারবার বাসন ধোয়ার কাজে ব্যবহৃত হয়
🦠 খাবার তৈরির সময় proper hygiene maintain করা হয় না

ফুচকা, চটপটি, ঝালমুড়ি কিংবা street food — এগুলো আমাদের আনন্দ, আড্ডা আর সংস্কৃতিরই অংশ।
কিন্তু খাবারের স্বাদ যত গুরুত্বপূর্ণ, তার নিরাপদ preparation ততটাই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় চোখে পরিষ্কার দেখালেও খাবার বা পানিতে ভাইরাস থাকতে পারে।

একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুনঃ
Hepatitis A এর incubation period সাধারণত ১৫–৫০ দিন এবং Hepatitis E এর ২–৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে। তাই আজ যা খাচ্ছি, তার প্রভাব অনেক সময় কয়েক সপ্তাহ পর গিয়ে বোঝা যায়।

⚠️ যেসব লক্ষণ অবহেলা করবেন না —
▪️ জ্বর
▪️ দুর্বলতা ও শরীর ভেঙে যাওয়া
▪️ বমিভাব বা বমি
▪️ ক্ষুধামন্দা
▪️ চোখ ও প্রস্রাব হলুদ হয়ে যাওয়া
▪️ পেটের ডান পাশে ব্যথা

✅ নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে কিছু সহজ অভ্যাসঃ
✔️ সবসময় বিশুদ্ধ পানি পান করুন
✔️ বাইরে খাবার খেলে hygienic জায়গা বেছে নিন
✔️ খাওয়ার আগে ও washroom ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন
✔️ কাঁচা বা uncovered খাবার এড়িয়ে চলুন
✔️ শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকুন

স্বাস্থ্য সচেতনতা মানে ভয় পাওয়া না — সচেতনভাবে নিরাপদ সিদ্ধান্ত নেওয়া।
কারণ অনেক বড় অসুস্থতা শুরু হয় ছোট ছোট অবহেলা থেকে।

নিজে সচেতন থাকুন, পরিবারকেও সচেতন রাখুন। 💙

বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় সবচেয়ে বেশি confusion হয় — “কতটুকু দিব?” অনেক সময় বাসায় measuring spoon বা syringe না থাকায় ...
09/05/2026

বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় সবচেয়ে বেশি confusion হয় — “কতটুকু দিব?”
অনেক সময় বাসায় measuring spoon বা syringe না থাকায় আন্দাজে medicine দেওয়া হয়, যেটা ঠিক না। তাই সহজভাবে কিছু common measurement লিখে রাখলাম, হয়তো অনেক মা-বাবার কাজে লাগবে

১ মিলি = প্রায় ১৫ ফোঁটা (ড্রপারে দিলে)
০.৫ মিলি = প্রায় ৮ ফোঁটা
১.২৫ মিলি = প্রায় ১৯ ফোঁটা
১.৫ মিলি = প্রায় ২২ ফোঁটা

১ চা চামচ = ৫ মিলি
আধা চামচ = ২.৫ মিলি
২/৩ চামচ = আধা চামচের চেয়ে একটু বেশি
৩/৪ চামচ = ১ চামচের চেয়ে একটু কম

ছোট্ট একটা ভুলেও dose কম-বেশি হয়ে যেতে পারে, তাই যতটা সম্ভব accurate measurement ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে “একটু বেশি দিলাম কিছু হবে না” — এই চিন্তাটা এড়িয়ে চলাই ভালো

সচেতন থাকুন, সুস্থ থাকুক আপনার ছোট্ট সোনা

Quick reminder from the desk today: Don't wait for a 'signal' from your body to take care of it. Small daily habits—like...
27/04/2026

Quick reminder from the desk today: Don't wait for a 'signal' from your body to take care of it.
Small daily habits—like drinking enough water and getting 7 hours of sleep—make the biggest difference!

What’s one healthy habit you’re sticking to this week?

হাম (Measles)হাম শুধু একটি ভাইরাল জ্বর নয়—এটি শরীরের ইমিউন মেমোরি নষ্ট করে (“immune amnesia”)। ফলে আগে যেসব রোগের বিরুদ্...
27/04/2026

হাম (Measles)
হাম শুধু একটি ভাইরাল জ্বর নয়—এটি শরীরের ইমিউন মেমোরি নষ্ট করে (“immune amnesia”)। ফলে আগে যেসব রোগের বিরুদ্ধে সুরক্ষা ছিল, তা কমে গিয়ে ২–৩ বছর পর্যন্ত অন্য সংক্রমণের ঝুঁকি বাড়ে।
এটি অত্যন্ত সংক্রামক—বাতাসে ২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারে, এবং একজন রোগী ১২–১৮ জনকে সংক্রমিত করতে পারে, অনেক ক্ষেত্রেই র‍্যাশ ওঠার আগেই ছড়িয়ে পড়ে।
👁️ রোগের শুরুতে থাকে জ্বর, কাশি, চোখ লাল (3 C’s), এরপর Koplik spot, তারপর র‍্যাশ—অর্থাৎ র‍্যাশ দেরিতে আসে।
⚠️ মৃত্যুর কারণ বেশিরভাগ সময় ভাইরাস না—নিউমোনিয়া, এনসেফালাইটিস বা সেকেন্ডারি ইনফেকশন।
🧠 বিরল কিন্তু মারাত্মক জটিলতা SSPE, যা ৬–১০ বছর পরও হতে পারে এবং প্রায় সবসময় প্রাণঘাতী।
💊 Vitamin A শিশুদের ক্ষেত্রে শুধু সাপোর্টিভ না—মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়।
🧬 গর্ভবতী ও ইমিউন কম রোগীরা বেশি ঝুঁকিতে।
💉 MMR টিকা শুধু ব্যক্তিগত সুরক্ষা না—কমিউনিটি সুরক্ষা (herd immunity) তৈরি করে; 95% এর নিচে কভারেজ হলে outbreak হতে পারে।
⏱️ Exposure এর পর ৭২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন বা ৬ দিনের মধ্যে immunoglobulin দিলে প্রতিরোধ সম্ভব।
🧪 অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস ক্লিনিক্যাল—Koplik spot early clue।

হাম একটি “rash illness” নয়—এটি একটি immune-damaging, highly contagious, potentially fatal disease, যার একমাত্র কার্যকর প্রতিরোধ সময়ে MMR টিকা।

হাম (Measles): অবহেলা নয়, সচেতনতাই সুরক্ষা হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা Measles virus দ্বারা হয়। এটি শিশুদের মধ্...
29/03/2026

হাম (Measles): অবহেলা নয়, সচেতনতাই সুরক্ষা

হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা Measles virus দ্বারা হয়। এটি শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও যে কোনো বয়সেই হতে পারে, বিশেষ করে যারা টিকা নেয়নি।

কারণ-

ভাইরাস: Measles virus (Paramyxovirus family)

সংক্রমণ: হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে (Airborne transmission)।

লক্ষণসমূহ-

শুরুতে সাধারণ ঠান্ডা-জ্বরের মতো লক্ষণ দেখা দেয়:
1. জ্বর (১০১–১০৪°F)
2. কাশি ও নাক দিয়ে পানি পড়া (Coryza)
3. চোখ লাল হওয়া (Conjunctivitis)

পরবর্তীতে যা দেখা দেয়:
1. মুখের ভেতরে Koplik spots (সাদা ছোট দানা)।
2. ৩–৫ দিনের মধ্যে সারা শরীরে লাল ফুসকুড়ি (Rash) — যা মুখ থেকে শুরু হয়ে নিচের দিকে ছড়ায়।

জটিলতা-

হাম অবহেলা করলে মারাত্মক হতে পারে:

নিউমোনিয়া ও ডায়রিয়া।

মস্তিষ্কে প্রদাহ (Encephalitis)।

অপুষ্ট শিশুর ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বেশি।

চিকিৎসা ও করণীয়-

হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল নেই, তাই Supportive Treatment প্রয়োজন:

জ্বর কমানোর জন্য Paracetamol।

পর্যাপ্ত পানি ও পুষ্টি নিশ্চিত করা।

Vitamin A supplementation (WHO এর সুপারিশ অনুযায়ী)।

জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি।

প্রতিরোধ ও পরামর্শ-

টিকা: MMR vaccine (Measles, Mumps, Rubella) গ্রহণ করুন। বাংলাদেশে EPI শিডিউল অনুযায়ী সময়মতো শিশুকে টিকা দিন।

পরামর্শ-

শিশুর জ্বর ও র‍্যাশ হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

আক্রান্ত রোগীকে আলাদা রাখুন (Isolation)।

হাম একটি প্রতিরোধযোগ্য কিন্তু অবহেলায় বিপজ্জনক রোগ। সময়মতো টিকা এবং সঠিক ব্যবস্থাপনা জীবন বাঁচাতে পারে।

Address

Mirpur 1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fahim Ullah Shahriar Sunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share