PharmaBangla

PharmaBangla ফার্মেসী আর ফার্মাসিস্টদের কথা নিয়ে ফার্মাবাংলা

ওষুধ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঔষধ শিল্প সমিতির নেতারা। বৈঠক...
02/06/2026

ওষুধ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঔষধ শিল্প সমিতির নেতারা। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমিতির সভাপতি আবদুল মুক্তাদির (মাঝে)। এ সময় আরও উপস্থিত ছিলেন (বাঁ থেকে) ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের এমডি সিমিন রহমান ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিইও মুহাম্মদ হালিমুজ্জামান।

02/06/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় ওষুধ প্রস্তুতকারকদের পেটেন্টকৃত ওষুধের নিবন্ধন দ্রুত করার আহ্বান জানিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের উদ্বোধন হয় ২১মার্চ, ১৯৮৮ সালে। তবে বিভাগটির যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে। দ্বি...
01/06/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের উদ্বোধন হয় ২১মার্চ, ১৯৮৮ সালে। তবে বিভাগটির যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে।

দ্বিতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাবিতে এই বিভাগটি খোলা হয়। ওষুধ শিল্পের প্রসার এবং উন্নতমানের ফার্মাসিস্ট তৈরির লক্ষ্যে বিভাগটি প্রতিষ্ঠা করা হয়।

বর্তমানে জীববিজ্ঞান অনুষদের অধীনে অন্যতম শীর্ষ ও স্বনামধন্য একটি বিভাগ।


বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফার্মাসিস্টদের জন্য একটি পদ রয়েছে।।আগ্রহীরা আবেদন করতে পারেন
06/05/2026

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফার্মাসিস্টদের জন্য একটি পদ রয়েছে।।

আগ্রহীরা আবেদন করতে পারেন

25/09/2025

আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস 💥

Southeast University, in collaboration with Southeast Pharmacy Club, is hosting PharmaFest 2025 on 24–25 September 2025 ...
24/09/2025

Southeast University, in collaboration with Southeast Pharmacy Club, is hosting PharmaFest 2025 on 24–25 September 2025 at their campus! 🏛️

This national-level festival brings together Pharmacy, Medical, and Life Science students from across the country with 5 Mega Competitions:
🔹 Pharma Olympiad
🔹 Pharma Debate (AP Format, Bangla)
🔹 Poster Presentation (Research/Review)
🔹 Public Speaking
🔹 Poster Presentation on Medicinal Plant (Exclusive for SEU Students)

🏆 Prize Pool: 50,000 BDT
🎁 All participants will receive T-shirts, gift packs & certificates.

👉 Register here: https://forms.gle/VRau3qZcdXHwqhv47

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত #ওষুধ আবিষ্কার ও উন্নয়নে গবেষণা, নৈতিকতা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলা...
19/06/2025

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
#ওষুধ আবিষ্কার ও উন্নয়নে গবেষণা, নৈতিকতা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্বারোপ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের উদ্যোগে আজ ১৯ জুন (বৃহস্পতিবার) “Role of Pharmacists in Drug Discovery and Development: Industrial and Regulatory Perspective” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।
তিনি বলেন, ওষুধ আবিষ্কার ও উন্নয়নের প্রতিটি পর্যায়ে ফার্মাসিস্টদের গুরুত্ব অপরিসীম। গবেষণা, উন্নয়ন, উৎপাদন এবং নিয়ন্ত্রক কাঠামোর প্রতিটি ধাপে দক্ষ ফার্মাসিস্টের ভূমিকা গুরুত্বপূণ। বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল খাতের সম্প্রসারণে একাডেমিক জ্ঞান, গবেষণা ও শিল্প-সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ফার্মাসিস্টদের উচিত নৈতিকতা মেনে চলা, যাতে ওষুধের মাধ্যমে মানুষের পাশাপাশি প্রাণিকূলেরও ক্ষতি না হয়। ওষুধ শিল্পের উন্নয়ন যেন নৈতিক প্রশ্নের মুখে না পড়ে, সে বিষয়েও সচেতন থাকা জরুরি।
সভাপতির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, ফার্মাসিস্টরা শুধুমাত্র ওষুধ প্রস্তুত ও বিতরণে সীমাবদ্ধ নন- তাঁরা গবেষণা, ফার্মাসিউটিক্যাল বিশ্লেষণ, ক্লিনিক্যাল ট্রায়াল, গুণগত মান নিয়ন্ত্রণ এবং ওষুধ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষত, ড্রাগ ডিজাইন, সিন্থেসিস, টক্সিসিটি মূল্যায়ন এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স- এসব ক্ষেত্রেও ফার্মাসিস্টদের অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ওষুধ শিল্প ইতোমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন সময় এসেছে আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন ওষুধ উদ্ভাবন ও উন্নয়নের দিকে আরও কার্যকরভাবে অগ্রসর হওয়ার। এই লক্ষ্য অর্জনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন, দক্ষ মানবসম্পদ গঠন, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং একটি আধুনিক, শক্তিশালী ও কার্যকর রেগুলেটরি কাঠামো গড়ে তুলতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) ও সেমিনার আয়াজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী।
সেমিনারের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন। এতে কি-নোট স্পিকার হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেলিম রেজা। তিনি ওষুধ উন্নয়নের ভবিষ্যত নির্ধারণে সঠিক গবেষণা, নৈতিকতা এবং রেগুলেটরি কাঠামোর গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) মোঃ মিয়াজউদ্দিন মাহমুদ ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাকির হোসেন।
সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের খ্যাতনামা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ওষুধ উদ্ভাবন ও উন্নয়নে ফার্মাসিস্টদের বাস্তব ভূমিকা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন এবং নিয়ন্ত্রক নীতিমালার বাস্তব প্রয়োগ বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।

API-এর বাল্ক উৎপাদন শুরু করলো ইনসেপ্টা কেমিক্যাল : বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন মাইলফলকইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড...
24/04/2025

API-এর বাল্ক উৎপাদন শুরু করলো ইনসেপ্টা কেমিক্যাল : বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন মাইলফলক

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান ইনসেপ্টা কেমিক্যাল ডিভিশন আনুষ্ঠানিকভাবে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API) এর বাল্ক উৎপাদন শুরু করেছে। এ অর্জন শুধু ইনসেপ্টার জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক ওষুধ শিল্পের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ইনসেপ্টা কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় বিশ্বমানের API বাংলাদেশেই উৎপাদনের লক্ষ্য নিয়ে। বর্তমানে এটি দেশের সর্ববৃহৎ API উৎপাদন সুবিধা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এই সাফল্যের পেছনে রয়েছে ইনসেপ্টার অসংখ্য বিজ্ঞানী, গবেষক এবং বিভিন্ন ক্ষেত্রের দক্ষ পেশাজীবীদের নিরলস পরিশ্রম ও প্রতিশ্রুতি।

ইনসেপ্টা বিশ্বাস করে, API উৎপাদনের এই সক্ষমতা দেশের ওষুধ শিল্পকে আরও আত্মনির্ভরশীল করে তুলবে এবং বৈশ্বিক বাজারেও বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশের ওষুধ শিল্পে রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড। বর্তমানে ৩ টি দেশে ওষ...
20/04/2025

বাংলাদেশের ওষুধ শিল্পে রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড। বর্তমানে ৩ টি দেশে ওষুধ রপ্তানি করলেও আগামী ৩ বছরের মধ্যে নতুন করে আরও ১০টি দেশে রপ্তানি শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগ করছে প্রতিষ্ঠান‌টি।

শুক্রবার (১৮ এপ্রিল) ওয়ান ফার্মার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়েছে।

জানানো হয়েছে, কোম্পানিটি বর্তমানে তিনটি দেশে ওষুধ রপ্তানি করছে। আরও কয়েকটি দেশে রপ্তানি করতে প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভিন্ন দেশে কৃষিপণ্য রপ্তানি করতে চায় তারা।

আজ ড্যাফোডিল ইউনিভার্সিটি ফার্মা ক্যারিয়ার এক্সপোর উদ্ভোধনী অনুষ্ঠান।
18/04/2025

আজ ড্যাফোডিল ইউনিভার্সিটি ফার্মা ক্যারিয়ার এক্সপোর উদ্ভোধনী অনুষ্ঠান।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when PharmaBangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PharmaBangla:

Share