21/02/2026
SENSITIVE REPAIR BAR (Shaving Safe)
অনেকেই শেভ করার সময় জেল বা ফোম ব্যবহার করেন শুধু ব্লেডকে স্কিনে সহজে চালানোর জন্য।
কিন্তু সঠিকভাবে ফর্মুলেটেড একটি SENSITIVE REPAIR COLD PROCESS BAR একইসাথে কয়েকটি কাজ করতে পারে — শুধু লেদার তৈরিই নয়, স্কিনকে প্রটেক্ট ও রিপেয়ারও করে।
✔️ শেভ জেলের বিকল্প হিসেবে কাজ করে কারণ —
এর ঘন, ক্রিমি লেদার ব্লেডকে স্কিনের উপর মসৃণভাবে চলতে সাহায্য করে।
ফলে স্কিনে টান লাগে কম, শেভিং স্মুথ হয়, এবং রেজর বার্ন কম হয়।
ক্যাওলিন ক্লে এতে যোগ করতে পারে এক্সট্রা গ্লাইডিং সাপোর্ট।
✔️ স্কিন রিপেয়ার সাপোর্ট
ন্যাচারাল ফ্যাট, বাটার ও ময়েশ্চারাইজিং অয়েল ত্বকের লিপিড লেয়ারকে রক্ষা করে।
ফলে শেভের পর টানটানভাব, ড্রাইনেস ও জ্বালা কম দেখা যায়।
✔️ মাইল্ড ক্লিনজার হিসেবেও কাজ করে
শেভের আগে আলাদা ফেসওয়াশ অনেক সময় প্রয়োজন হয় না, কারণ এটি স্কিন পরিষ্কার করেও দেয়।
✔️ আফটারশেভের প্রয়োজন কমাতে পারে
যদি বারটি সুদিং ও ময়েশ্চারাইজিং হয়, তাহলে শেভের পর অ্যালকোহল-বেসড আফটারশেভ অনেক সময় লাগেই না।
ক্যালেন্ডুলা ওটমিল ইনফিউশন জ্বালাভাব কমাতে সাহায্য করতে পারে।
✔️ সেনসিটিভ স্কিনের জন্য বেশি জেন্টল হতে পারে
কম সিনথেটিক ফোমিং এজেন্ট ও স্কিন-ফ্রেন্ডলি উপাদান থাকার কারণে এটি অনেক সময় ইরিটেশন কম করে।
📌 অর্থাৎ একটি ভালো Sensitive Repair Bar ব্যবহার করলে অনেক ক্ষেত্রে কমে যেতে পারে —
• আলাদা শেভ জেল
• হার্শ ফেসওয়াশ
• অ্যালকোহল আফটারশেভ
• হেভি পোস্ট-শেভ ময়েশ্চারাইজার
স্কিনকেয়ার সবসময় বেশি প্রোডাক্ট নয়, বরং সঠিক প্রোডাক্টের সঠিক ব্যবহারই গুরুত্বপূর্ণ।