Nourishium by Oria

Nourishium by Oria Where food meets wellness �
Simplifying nutrition, one bite at a time — by Oria.

রমজান মাসে যারা Diabetes Mellitus রোগী এবং Insulin গ্রহণ করেন, তাদের মধ্যে অনেকেরই সেহেরির পর সকালবেলা Hypoglycemia হওয়...
06/03/2026

রমজান মাসে যারা Diabetes Mellitus রোগী এবং Insulin গ্রহণ করেন, তাদের মধ্যে অনেকেরই সেহেরির পর সকালবেলা Hypoglycemia হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে।

এই ধরনের হাইপো এড়ানোর জন্য তারা সেহেরির সময় ইনসুলিনের ডোজ এক কমিয়ে নিতে পারে। এতে সকালে রক্তে শর্করা খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তবে ইনসুলিনের ডোজ পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

রমজান মাসে একটি আদর্শ খাদ্য তালিকা মেনে চলাও খুব গুরুত্বপূর্ণ।

ইফতারে ভাজা পোড়া খাবার যতটা সম্ভব এড়ানো ভালো। যদি একান্তই খেতে হয় তাহলে সর্বোচ্চ দুই পিসের বেশি নয়।

খেজুর খেতে চাইলে এক পিসের বেশি না খাওয়াই ভালো। খেজুরের সাথে এক বাটি ছোলা বা এক কাপ ছোলা এবং সালাদ খাওয়া ভালো।

ইফতারের সময় ইসবগুলের ভুষির সাথে লেবু এবং সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে হজম ভালো থাকে এবং শরীর হাইড্রেটেড থাকতে সাহায্য করে।

সেহেরিতে অল্প পরিমাণে ভাত অথবা লাল আটার রুটি রাখা ভালো। এর সাথে দুই টুকরো মাছ বা মাংস রাখা ভালো। চাইলে এক পিস ডিমও খাওয়া যেতে পারে।

সারাদিন রোজা রাখার কারণে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ইফতারের পর থেকে সেহেরির আগ পর্যন্ত দুইটি ডিম খেতে পারে। সে চাইলে ইফতারে একটি ডিম এবং সেহেরিতে আরেকটি ডিম খেতে পারে। আবার যদি এভাবে খেতে ভালো না লাগে তাহলে ইফতারে একটি ডিম এবং মধ্যরাতে একটি ডিম খেতে পারে।

যাদের হাইপো হওয়ার সম্ভাবনা বেশি এবং Electrolyte Imbalance হয়ে থাকে, যেমন মাথা ঘোরা, ঝিম ঝিম করা, পড়ে যাওয়ার মতো অনুভূতি বা ঘাড়ে ব্যথা হওয়া, তাদের ইফতারের পর বেশি পরিমাণে পানি পান করা উচিত। পাশাপাশি ইফতারের শরবতের মধ্যে এক চিমটে পিঙ্ক সল্ট মিশিয়ে খেলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।

27/01/2026

Attended an insightful symposium on Management of Diabetes During Ramadan Fasting. Sincere thanks to our honourable Ma’am Ms. Sabrun Nahar for the opportunity to attend this event. Grateful to our honourable Ma’am Dr. Yasmin Aktar for the insightful session on Enhancing Diabetes Care:The Role of NovoMix® in Optimizing Insulin Therapy during Ramadan.

অপরাজিতা চাঃঅপরাজিতা চা (Blue Tea বা Butterfly Pea Flower tea) হলো অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে তৈরী একটি ক্যাফেইনমুক্ত ভেষ...
19/01/2026

অপরাজিতা চাঃ
অপরাজিতা চা (Blue Tea বা Butterfly Pea Flower tea) হলো অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে তৈরী একটি ক্যাফেইনমুক্ত ভেষজ পানীয়, যা এর উজ্জ্বল নীল রঙের জন্য বিখ্যাত। এর বৈজ্ঞানিক নাম Clitoria ternatea

প্রস্তুত প্রণালীঃ

১ কাপ গরম পানিতে ৫-৬টি ফুলের পাপড়ি দিয়ে- ৩-৪ মিনিট ফুটিয়ে অথবা, ফুটন্ত গরম পানিতে ৫-১০ মিনিট রেখে দিয়ে তা গাঢ়নীল বর্ণ ধারণ করলে পান করুন।

* এতে করেক ফোটা লেবুর রস মিশ্রিত করলে এটি হালকা বেগুনি রঙে বদলে যায় এবং দেখতে আকর্ষণীয় লাগে ।প্রয়োজনে স্বাদ বৃদ্ধি করতে মধু মিশাতে পারেন।

উপকারীতা:
•এর Anti-carcinogenic কার্যকলাপ রয়েছে ,যাতে উপস্থিত lectin ক‍্যান্সারের টিউমার দমন করে।
•এতে অ‍্যান্টিঅক্সিডেন্ট হিসেবে প্রচুর পরিমাণে অ‍্যান্থোসায়ানিন,প্রনথোসায়ানিডিন ও কোয়ার্সেটিন থাকে যা কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় ।
•পাচন তন্ত্রের বিভিন্ন রোগ যথা-emesis, dyspepsia,constipation ,jaundice ,piles, pylorus duodenum,ulcer ইত‍্যাদি নিরাময়ে এটি উপকারী।
•এতে উপস্থিত অ‍্যান্টিঅক্সিডেন্ট ফ্রি-র‍্যাডিক‍্যাল থেকে চেখকে সুরক্ষা দেয় এবং দৃষ্টিশক্তি উন্নতিতে সহায়তা করে ।
•ত্বকের ও চুলের স্বাস্থ্য উন্নয়ন করে, অকাল বার্ধক্য রোধ করে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে ও সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে ।
এছাড়াও এটি -
-হৃদরোগের ঝুঁকি কমায় ।
-ডায়াবেটিস এর ঝুঁকি কমায় ।
-মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়।
-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
-স্ট্রেস ও মানসিক ক্লান্তি দূর করে ।
-ওজন কমাতে সাহায্য করে ।
-দেহকে প্রাকৃতিক ডিটক্স করে
-ক্ষত নিরাময় সহায়তা করে ।

🌱 Welcome to Nourishium by Oria!Your go-to spot for nutrition facts, healthy foods & wellness tips.Eat smart, live healt...
07/01/2026

🌱 Welcome to Nourishium by Oria!
Your go-to spot for nutrition facts, healthy foods & wellness tips.
Eat smart, live healthy, feel amazing! 🥗💚

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nourishium by Oria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category