25/05/2026
ফলের রাজা আমের মিষ্টি সুবাস আর স্বাদে মাতোয়ারা হওয়ার সময় এখন। একজন নিউট্রিশনিস্ট হিসেবে এই সময়ে আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখোমুখি হতে হয়, তা হলো—আপু, আমি কি আম খেতে পারব? কতটুকু খাব?
আম ফল হিসেবে খারাপ না। কিন্তু একেকজনের শারীরিক কন্ডিশন বিবেচনায় এটা সবার জন্য ভালো—এমনটাও না।
একটু সংখ্যার ভাষায় বলি।
১০০ গ্রাম পাকা আমে গড়ে প্রায় ৬০ কিলোক্যালরি থাকে। কার্বোহাইড্রেট প্রায় ১৫ গ্রাম, যার মধ্যে প্রাকৃতিক চিনি প্রায় ১৪ গ্রাম। ফাইবার মাত্র দেড় গ্রাম মতো। ভিটামিন C প্রায় ৩৬ মিলিগ্রাম, কিছু beta-carotene আছে, ফোলেট আছে, আর পটাশিয়াম প্রায় ১৬৮ মিলিগ্রাম। ফ্যাট আর প্রোটিন কার্যত নেই।
মানে কী দাঁড়ালো?
আম মূলত একটি সুগার-ডোমিনেন্ট ফল। ফাইবার কম, গ্লাইসেমিক লোড তুলনামূলক বেশি। এটা ভালো না খারাপ—সেটা নির্ভর করে আপনার ইনসুলিন সেনসিটিভিটি, লিভার ফাংশন, কিডনি ফাংশন আর সামগ্রিক মেটাবলিক হেলথের উপর।
যাদের শরীর মেটাবলিকালি হেলদি, যাদের ফাস্টিং ইনসুলিন স্বাভাবিক, পেটে ভিসেরাল ফ্যাট নেই, লিভার ও কিডনি ভালোভাবে কাজ করছে—এই ধরনের শরীর দিনে একবার খাবারের সাথে কিছুটা আম সাধারণত ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। যারা ওজন বাড়াতে চান, তারা চাইলে তুলনামূলক একটু বেশি পরিমাণেও খেতে পারেন। কারণ এই শরীরের গ্লুকোজ হ্যান্ডলিং ক্যাপাসিটি এখনো ভালো থাকে।
কিন্তু বাস্তবতা হলো—আমাদের অধিকাংশ মানুষ এই গ্রুপে পড়ে না।
পিসিওএস, প্রিডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, ওজন বেশি, অথবা ওজন নরমাল হলেও পেটে মেদ—এই অবস্থাগুলোতে শরীর আগেই ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে ঝুঁকে থাকে। সেখানে আম আলাদা করে খাওয়া হলে সেটা ফল হিসেবে কাজ না করে মেটাবলিক স্ট্রেসর হয়ে যায়। এই কারণেই একই আম একজনের শরীরে সমস্যা করে না, আরেকজনের শরীরে ওজন, ট্রাইগ্লিসারাইড আর হরমোনাল ইস্যু বাড়িয়ে দেয়।
তবুও যদি একান্তই খেতে হয়, তাহলে দিনে ৫০ থেকে সর্বোচ্চ ৮০ গ্রাম—মানে মাঝারি আকারের একটি আমের অর্ধেক বা ৩–৪ টুকরোর বেশি না। আম কখনোই খালি পেটে খাবেন না। এতে ব্লাড সুগার হঠাৎ স্পাইক করে। সবচেয়ে ভালো হয় আমের সাথে কিছু প্রোটিন ও ফ্যাট যোগ করলে—যেমন সালাদ, কাঠবাদাম, আখরোট বা চিয়া সিড। এতে আমের সুগার অ্যাবজর্বশন ধীরে হয়।
আর যেদিন, যে বেলায় আম খাবেন, সেদিন সেই মিল থেকে প্রধান কার্বোহাইড্রেট সোর্স—যেমন ভাত—বাদ দেওয়া বা অন্তত পরিমাণ কমিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ।
যাদের ফ্যাটি লিভার (early stage), হাই ইউরিক অ্যাসিড, অথবা হার্ট ডিজিজ আছে কিন্তু ব্লাড সুগার, ট্রাইগ্লিসারাইড ও ব্লাড প্রেসার ভালোভাবে কন্ট্রোলড—তাদের ক্ষেত্রে অল্প পরিমাণ আম, সেটাও খাবারের সাথে, সপ্তাহে এক–দুবারের বেশি না।
আর যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, বা হার্ট ডিজিজের সাথে ডায়াবেটিস ও মেটাবলিক সিনড্রোম ঠিকমতো কন্ট্রোলড না—তাদের জন্য আম না খাওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আম নিয়ে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি দেখা যায়। আর্লি স্টেজ কিডনি সমস্যায়, যখন পটাশিয়াম এখনো নরমাল থাকে, তখন খুব অল্প পরিমাণে, খুব কম ফ্রিকোয়েন্সিতে আম কখনো কখনো এলাউ করা যায়—তাও অবশ্যই যিনি চিকিৎসা বা পুষ্টি পরামর্শ দিচ্ছেন, তাঁর সঙ্গে আলোচনা করে। কিন্তু advanced CKD বা ডায়ালাইসিস পেশেন্টদের জন্য আম কোনোভাবেই সেইফ ফল না। এখানে ন্যাচারাল বা সিজনাল যুক্তি কাজ করে না। এখানে পটাশিয়াম লোড, সুগার লোড আর ফ্লুইড ব্যালান্স—সবকিছু একসাথে বিবেচনা করতে হয়।
একটা কথা পরিষ্কার করে বলা দরকার—
ফল মানেই আদর্শ খাবার না।
ন্যাচারাল সুগার মানেই হার্মলেস না।
আপনার শরীরের কন্ডিশন বুঝে খাবার নির্বাচন করুন। শরীর এখন কোন স্টেজে আছে, সেটা না জেনে ফল খাওয়াটাও এক ধরনের রিস্ক।
📞 আপনার হেলথ কন্ডিশন অনুযায়ী পার্সোনালাইজড ডায়েট প্ল্যান পেতে অনলাইন বা অফলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য পেজে ইনবক্স করুন।
Tanzima Mukti
Clinical Nutritionist
KGN Medicare Limited