Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital

Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital Room 227, Sat to Thursday, 9am to 1pm.

বাংলাদেশে হাইড্রোসেফালাস সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা কাজে নিয়োজিত।
রুম নম্বর ২২৭, শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দুপুর ১টা।

Raising awareness and treating hydrocephalus in Bangladesh.

06/05/2026

জলমাথা আক্রান্ত আয়াত , অপারেশন হয়েছে তিন বছর আগে, আট মাসে। এখন বয়স চার। ফুটবল খেলছে তার ছোট বোনের সাথে। ওর বাড়ি সোনাগাজী, ফেনী তে। আহাদ আর সাজেদার সন্তান।

17/04/2026
16/04/2026

ছোট শিশুদের হাইড্রোসেফালাস এর লক্ষণ
১.মাথা অস্বাভাবিক বড় হয়ে যাওয়া
২.মাথার ওপরের নরম অংশ (ফন্টানেল) ফুলে থাকা
৩.মাথার চামড়ায় শিরা (vein) স্পষ্ট দেখা যায়
৪.চোখ নিচের দিকে তাকিয়ে থাকে (sunset sign)
৫.বারবার বমি করা
৬.দুধ কম খাওয়া / খেতে না চাওয়া
৭.খুব বেশি কান্না বা অস্থিরতা
৮.বিকাশে দেরি (বসা, হাঁটা দেরিতে হওয়া)

শুভ নববর্ষ।
15/04/2026

শুভ নববর্ষ।

রাফসানের কথা মনে আছে? শান্ট ইনফেকশন নিয়ে প্রায় মৃত অবস্থায় এসেছিলো। এরপর কয়েকটি সার্জারির পর এখন সম্পূর্ণ সুস্থ। আড়াই বছ...
15/04/2026

রাফসানের কথা মনে আছে? শান্ট ইনফেকশন নিয়ে প্রায় মৃত অবস্থায় এসেছিলো। এরপর কয়েকটি সার্জারির পর এখন সম্পূর্ণ সুস্থ। আড়াই বছর বয়স, ধরে ধরে হাটে, কথা বলে আলহামদুলিল্লাহ। ওর বর্ষবরণ, আমাদের জন্য এগিয়ে যাবার প্রত‍্যয়।

03/04/2026

আবরার এর এই এক বছর বয়সে জন্মগত কিডনি রোগের কারনে কবার অপারেশন হয়েছে, এরমধ‍্যে ইনফেকশন মস্তিষ্কে ছড়িয়ে পড়লে জলমাথা রোগ ও হয়। এরমধ্যে ওর ২ বার শান্ট ও ইটিভি হয়েছে। ঈদের মধ্যে হঠাৎ খিচুনি হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্পেশালাইজড হাসপাতাল থেকে পাঠানো হয় আমাদের কাছে। আমরা পাই আবরারকে যে চারদিন ধরে অজ্ঞান, দু দিকে দুটো শান্ট যারা কাজ করছে না । এরপর জরুরী ভিত্তিতে ওর শান্ট বের করে রিজার্ভার দেয়া হয়। আর ওর অবস্থা এতোটাই খারাপ ছিল যে ওকে জেনারেল এনেসথেসিয়া দেয়া যায় নি । পরবর্তীতে শান্ট থেকে বের হয় জটিল ব‍্যাকটেরিয়া ও ফাংগাস। অপারেশনের একদিন পর আবারার চোখ খুলেছে, আলহামদুলিল্লাহ। আবারারের মা একজন ডাক্তার। আবরারের সামনে এখনো অনেক পথ বাকি।আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।

12/03/2026

দালালের পাল্লায় পড় লক্ষ লক্ষ টাকা খরচ করে অপারেশন পরবর্তী জটিলতা নিয়ে এসেছিলো কবিরহাট, নোয়াখালীর হামিদা। পরবর্তীতে এখানে সময় নিয়ে তার পরিচর্যা শেষে অপারেশন হয়, আর এখানে অপারেশনের খরচ লাগে নি আর শান্ট পাইপ ও তাকে কিনতে হয় নি। আলহামদুলিল্লাহ, আজ ও বাড়ি যাচ্ছে। আপনারা দালাল দিয়ে প্রতারিত হবেন না। দরিদ্র , সুবিধা বন্চিত জলমাথা শিশুদের পাশে আমরা আছি। হামিদার জন্য দোয়া করবেন।

07/02/2026

সিয়ামের ভিডিও এক বছর আগে দিয়েছিলাম। আজ হঠাৎ করেই সে এলো বাবা মায়ের সাথে। অত‍্যন্ত নিম্ন বিত্ত, খেটে খাওয়া সংসারে আল্লাহ দান করেছেন সাকিনা। এই দম্পতির প্রথম সন্তানের মৃত্যুর পর জন্ম হয় সিয়ামের। জলমাথা তে ভুগছিলো, মায়ের পেটে থাকা অবস্থায়। ব্রেনের খুব অল্পই ছিল, অপারেশনের সময়। আসলে ও বাচবে, সেটাও ছিল অলৌকিক। আল্লাহ র অনুগ্রহে সে এখন কিছু শব্দ বলে । হে আল্লাহ তুমি আমাদের সব সন্তান দের উপর তোমার রহমত বর্ষণ করো।🙏

Address

Rd 14A
Dhanmondi
1209

Opening Hours

Monday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 13:00
Sunday 09:00 - 13:00

Telephone

+8801817438105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hydrocephalus Clinic- Bangladesh Medical College Hospital:

Share