Dr Rafiq/ডাঃ রফিক

Website

Dr Rafiq/ডাঃ রফিক To Ensure Your Sound Health and Wellbeing

30/05/2026

প্রিয় সুধী,
ঈদুল আজহা পরবর্তী ছুটি শেষে আগামী ৭ জুন ২০২৬ মোতাবেক রবিবার থেকে যথারীতি বিকেল পাচটা থেকে রাত ন'টা পর্যন্ত রোগী দেখা চলবে।

ভিজিটিং আওয়ার :
সপ্তাহের রবিবার থেকে বুধবার ( বৃহস্পতিবার থেকে শনিবার বন্ধ থাকে)!
এপোয়েন্টমেন্ট ( ভিজিট এবং ফলোআপ) : 01316-018690 ( With WhatsApp)

চ্যাম্বার : রেনেসাঁস হস্পিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট
(লিফটের ৫)
রোড নং ৪/এ, বাসা- ৬৪, সাত মসজিদ রোড,ধানমন্ডি,
ঢাকা।

14/04/2026
বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে এরা অপচিকিৎসার শিকার ***********************************************************কেন অপচি...
13/04/2026

বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে এরা অপচিকিৎসার শিকার
***********************************************************

কেন অপচিকিৎসা হয়?

১. অপ্রশিক্ষিত চিকিৎসক / কোয়াক

গ্রামাঞ্চলে অনেক সময় ডিগ্রিহীন “ডাক্তার” বা ফার্মেসির লোকজন চিকিৎসা দেন
মানুষ সহজে তাদের কাছে যায়, কারণ তারা সহজলভ্য

২. অতিরিক্ত ওষুধ ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার

সামান্য সমস্যায়ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়
এতে ভবিষ্যতে “drug resistance” বাড়ে

৩. রোগী সচেতনতার অভাব

অনেকেই প্রেসক্রিপশন না বুঝেই ওষুধ খায়
ইউটিউব/গুগল দেখে নিজে নিজে চিকিৎসা করে

৪. স্বাস্থ্য ব্যবস্থার চাপ

সরকারি হাসপাতালে রোগীর ভিড় বেশি
একজন ডাক্তারকে খুব অল্প সময়ে অনেক রোগী দেখতে হয়

কী করলে এ সমস্যা কমানো যায়?

✔ রেজিস্টার্ড ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া (BMDC লাইসেন্স আছে কিনা দেখা)
✔ নিজে নিজে ওষুধ না খাওয়া
✔ অ্যান্টিবায়োটিক পূর্ণ কোর্স শেষ করা
✔ প্রয়োজন হলে দ্বিতীয় মতামত নেওয়া
✔ সরকারি স্বাস্থ্যসেবা শক্তিশালী করা

ফ্যাটি লিভার ডিজিজ (স্টিয়াটোটিক লিভার ডিজিজ) হলো লিভারের কোষগুলিতে অতিরিক্ত চর্বি জমা হওয়া, যা প্রায়শই স্থূলতা, মেটাব...
25/03/2026

ফ্যাটি লিভার ডিজিজ (স্টিয়াটোটিক লিভার ডিজিজ) হলো লিভারের কোষগুলিতে অতিরিক্ত চর্বি জমা হওয়া, যা প্রায়শই স্থূলতা, মেটাবলিক সিনড্রোম বা অতিরিক্ত মদ্যপানের কারণে হয়ে থাকে। এতে প্রায়শই কোনো লক্ষণ প্রকাশ পায় না( যেটার কারনে নীরবে এটা ঘাতক ব্যাধি হয়ে উঠে ) , তবে এর কারণে ক্লান্তি বা পেটে অস্বস্তি হতে পারে, যা পরবর্তীতে সিরোসিস বা লিভার ফেইলিউরের কারণ হতে পারে।

ফ্যাটি লিভার রোগের লক্ষণ:
ফ্যাটি লিভারে আক্রান্ত বেশিরভাগ ব্যক্তির কোনো লক্ষণ প্রকাশ পায় না। যখন লক্ষণ দেখা দেয়, তখন সেগুলোর মধ্যে প্রায়শই অন্তর্ভুক্ত থাকে:
ক্রমাগত ক্লান্তি বা দুর্বলতা।
পেটে ব্যথা বা অস্বস্তি, বিশেষ করে উপরের ডান দিকে।
কারণ ছাড়া ওজন কমে যাওয়া অথবা ক্ষুধামান্দ্য।
গুরুতর লক্ষণ (রোগ বেড়ে গেলে): জন্ডিস (ত্বক/চোখ হলুদ হয়ে যাওয়া), বমি বমি ভাব, অ্যাসাইটিস (পেটে জল জমা), বা ফোলাভাব ( শরীরে জল জমা)।
রোগের পূর্বাভাস ও অগ্রগতি:
ফ্যাটি লিভার সাধারণত প্রাথমিক পর্যায়ে নিরাময়যোগ্য। যদি এর চিকিৎসা না করা হয়, তবে এটি সাধারণ স্টিয়াটোসিস থেকে গুরুতর অবস্থায় পরিণত হতে পারে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
স্টিয়াটোহেপাটাইটিস: যকৃতের প্রদাহ (MASH বা NASH)।
ফাইব্রোসিস: যকৃতের গঠনে পরিবর্তন যাতে ঘনত্ব বেড়ে যায় বা বেশী শক্ত হয়ে পাথরের মত হয়ে যায়।
সিরোসিস: যকৃতের মারাত্মক ও অপরিবর্তনীয় ক্ষতি যা থেকে লিভার বিকল বা ক্যান্সার হতে পারে।
চিকিৎসা ও ব্যবস্থাপনা:
চিকিৎসার মূল লক্ষ্য হলো ঝুকি নির্ধারন আর তা থেকে দূরে থাকা ।
অন্তর্নিহিত রোগসমূহের ব্যবস্থাপনা: ডায়াবেটিস, রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ।

24/03/2026

ঈদুল ফিতরের (২০২৬) পরে চ্যাম্বার শুরু !

18/03/2026

বিশেষ বিজ্ঞপ্তি
------------------------------------------------------------------------

ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী রোববার (২৩/০৩/২০২৬) পর্যন্ত চ্যাম্বার বন্ধ থাকবে । ২৪/০৩/২০২৬ ( সোমবার ) থেকে যথারীতি বিকেল পাঁচটা থেকে রাত ন'টা পর্যন্ত চ্যাম্বার খোলা থাকবে।
==========================================

রোগী দেখবার দিন সমুহঃ রোববার থেকে বুধবার , বিকেল পাচটা থেকে রাত ন'টা পর্যন্ত !

অনুগ্রহ করে এপোয়েনমেন্টের জন্যে হোয়াটস আয়াপ নাম্বারে যোগাযোগ করুন , নাম্বার ঃ ০১৩১৬০১৮৬৯০

Address

Renaissance Hospital & Research Institute Limited, Hopuse 60/A, Road 4/A, Shatmashjid Road
Dhanmondi
1205

Alerts

Be the first to know and let us send you an email when Dr Rafiq/ডাঃ রফিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share