27/09/2026
আমাদের বিদ্যা এখন জোরে চিৎকার করে শব্দ উৎপন্ন করতে পারে!
Speech Delay সমস্যা থাকায় আগে কোনো কিছুই বলতো না। সেশনের পুরো সময়টাই মিউট থাকতো৷ মুখ দিয়ে কান্নার শব্দ পর্যন্তও করতো না। সেই বিদ্যা আমাদের স্পিচ থেরাপির নিয়মিত নেওয়ার ফলে, এখন পুরো ৪৫ মিনিট চিৎকার করে কথা বলার চেষ্টা করে।
আলহামদুলিল্লাহ। আমাদের স্পিচ থেরাপিস্ট মোঃ রাহাতুল ইসলাম ও অকুপেশনাল থেরাপিস্ট শামীম রহমান এর চেষ্টা ও পরিবারের একনিষ্ঠ ভাবে লেগে থাকায় বিদ্যার উন্নতি বুঝা যাচ্ছে। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ একদিন সকল বাধা পেরিয়ে বিদ্যা আমাদের সাথে স্বাভাবিক যোগাযোগে সক্ষম হবে।