12/06/2026
এগারো বছরের একটা ছেলে। দাবার ঘোড়ার পিঠে বসে আছে। সে জানে, পরের চালে তাকে মরতে হবে। জেনেশুনে, ঠান্ডা মাথায়, সে বলল — "It's the only way... I've got to be taken."
**"That's chess! You've got to make some sacrifices!"**
আর এইখানেই আমার প্রশ্ন — সাহস আসলে কাকে বলে?
Psychology-তে এর কাছাকাছি একটা ধারণা আছে — **deliberate courage**। ভেবেচিন্তে নেওয়া সাহস। যেখানে আপনার হাতে সময় আছে, হিসাব করার সুযোগ আছে, পালানোর রাস্তাও আছে — তবু আপনি জেনেশুনে আগুনে হাত দিচ্ছেন, কারণ হিসাবটা বলছে এটাই ঠিক চাল। এই সাহসটা শরীরের না, মনের। আর এটাই সবচেয়ে কঠিন — কারণ ভাবার সময় পেলে ভয়ও ভাবার সময় পায়।
এগারো বছর বয়সে Ron সেই সাহসটা দেখাল।
" সে বলেছিল খেলার ভাষায় — "That's chess." আবেগ না, কৌশল।
নিজেকে বোর্ডের গুটি হিসেবে দেখতে পারা — নিজের ego-কে সরিয়ে রেখে দলের জয়টাকে বড় করে দেখা — এটা অনেক প্রাপ্তবয়স্ক মানুষও সারাজীবনে শেখে না। অফিসে দেখুন, রাজনীতিতে দেখুন, এমনকি পরিবারেও — সবাই Queen হতে চায়। কেউ ঘোড়া হতে রাজি না।
ছয় ভাইবোনের পরিবারে পঞ্চম ছেলে। একটা এগারো বছরের ছেলের সবচেয়ে গভীর স্বপ্ন — শুধু একবার, কেউ তাকে আলাদা করে দেখুক।
ভাগ্যের কী নির্মম রসিকতা দেখুন — যে ছেলেটা স্বপ্ন দেখে স্পটলাইটের, জীবন তাকে বারবার দাঁড় করায় সেই জায়গায়, যেখানে জিতলে কৃতিত্ব অন্যের, আর তাকে দিতে হয় শুধু ত্যাগটুকু।
এবং সে দেয়। প্রতিবার দেয়
কিন্তু সেটাই তো আসল কথা — নিখুঁত মানুষের ত্যাগে কোনো কৃতিত্ব নেই। ত্যাগ তখনই দামি, যখন সেটা করে এমন কেউ, যার নিজেরই
"It's the only way."