19/07/2026
দেখতে দেখতেই MBBS 1st Phase'র শেষ ক্লাসটাও শেষ হয়ে গেল। মনে হচ্ছে, এইতো সেদিন মেডিকেলে প্রথম ক্লাস করতে এসেছিলাম। আজ বুঝতে পারছি, সময়টা কত দ্রুত চলে যায়।
লেকচার ক্লাসের কত স্মৃতি!
লায়লা ম্যামের ক্লাসে দেরি করে এসে অ্যাটেনডেন্সের জন্য অনুরোধ আর ম্যামের সেই চিরচেনা প্রত্যাখ্যান💔, পল্লব স্যারের ক্লাসের স্টেজে ডেকে পড়া জিজ্ঞেস করার আতঙ্ক(দোয়া করতাম, আল্লাহ আজকে বাঁচায় দাও; ২ রাকাত নফল নামাজ পড়বো😭), কুদ্দুস স্যারের পড়ার পাশাপাশি জীবন নিয়ে নৈতিক উপদেশ—এসব সত্যিই অনেক মনে পড়বে।
টিউটোরিয়াল ক্লাসও কম স্মরণীয় নয়!
মর্নিং অ্যাটেনডেন্সের যুদ্ধ, রমা ম্যামের কার্ড-লেভেলের কঠিন আইটেম, বিপুল স্যারের আইটেমে রিজেকশন খাওয়া, আবার কোনোদিন সেই কাঙ্ক্ষিত Written Item পেয়ে মন ভরে যাওয়া—সব মিলিয়ে প্রথম ফেজটা ছিল শেখা, চাপ, ভয় আর অসংখ্য সুন্দর স্মৃতির এক combination।
এই স্যার-ম্যামদের হাত ধরেই আমাদের MBBS Life'র সূচনা। ক্লাসে হয়তো অনেক দুষ্টুমি করেছি, অনেক সময় অকারণেই বিরক্ত করেছি। যদি কখনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আন্তরিকভাবে আমরা ক্ষমাপ্রার্থী, সন্তানভেবে আমাদের ক্ষমা করে দিয়েন। আর আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সবাই সফলভাবে 1st Prof. পাস করতে পারি এবং একদিন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি।
আজকের এই গ্রুপ ছবিটা শুধু একটা ছবি নয়—এটা আমাদের প্রথম পথচলার, প্রথম শেখার, আর অসংখ্য স্মৃতির সাক্ষী।🫂💖
[Courtesy: চিরদীপ্ত-৩৪]