It's a normal part of existence

It's a normal part of existence Life isn’t always light. And that’s okay 🌱
A safe space for mind, body & soul. No judgment, just reminders.

Talking about: peace • health • faith • healing slowly.

04/07/2026

✨Run, but don't be restless. What's yours will come in time ❤️

Follow :- It's a normal part of existence
#তাকদির #ভরসা #সময় #আল্লাহভরসা #জীবনেরকথা

 #ধারণা  #চিন্তারখোরাক  #জীবনেরমানে    #প্রশ্নরইলো
03/07/2026

#ধারণা #চিন্তারখোরাক #জীবনেরমানে #প্রশ্নরইলো

✨ The meaning of friendship            🤝 F R I E N D 🤝আঁধার নামুক জীবনে যতবার, 🙂  তবু হাতটা ছেড়ো না আমার।  দুঃখের পাহাড় ...
29/06/2026

✨ The meaning of friendship

🤝 F R I E N D 🤝

আঁধার নামুক জীবনে যতবার, 🙂
তবু হাতটা ছেড়ো না আমার।
দুঃখের পাহাড় সরিয়ে দিয়ে,
হাসবো মোরা মন খুলিয়ে।

আড্ডা জমবে, পাগলামি হবে, 😅
দুষ্টুমি যত, শুধু আমাদের রবে।
মান-অভিমানের পালা শেষে, 🛡️
তৃতীয় জন আসুক না ভেসে।
তবু এ বন্ধন থাকবে অটুট,
কোনো ঝড়েই হবে না বিচ্যুত।

রবের পথের পথিক_ হয়ে থাকে পাশে,
গুনাহ থেকে বাঁচায়_ নিঃশব্দে, নীরবে। 🤲

✨ আসল বন্ধু সে-ই তো ✨
যে দুনিয়ার মরীচিকা মুছে দিয়ে,
তোমার হাত ধরে চলে,
উদ্দেশ্য সোজা জান্নাতের উন্মুক্ত দুয়ারে। ❤️

#বন্ধুত্বেরকাব্য

27/06/2026

✨Stop looking down on yourself.
নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করুন।

#আত্মসম্মান

Happy Father's Day 🥰🥰বাবা মানে আশ্রয়। বাবা মানে নিঃশব্দে পাশে থাকা মানুষটা ❤️                                ✨ বাবা ✨পৃথ...
21/06/2026

Happy Father's Day 🥰🥰

বাবা মানে আশ্রয়। বাবা মানে নিঃশব্দে পাশে থাকা মানুষটা ❤️

✨ বাবা ✨

পৃথিবীর সব বাবার পকেট থাকে ফাঁকা,
সন্তানের হাসির দামে নিজের স্বপ্ন বাঁধা।
রোদ মাথায় নিয়ে যারা সংসারের ছাদ গড়ে,
নিজে ভিজে গিয়ে ছাতা মাথার উপরে ধরে।

কেউ দেখে না তাদের চোখের নিচের কালি,
কেউ বোঝে না তাদের নীরব ত্যাগের ডালি।
বকা দেয় শক্ত গলায়, ভালোবাসে বুকের ভেতর,
আমাদের বড় করতে নিজেকে করে ছোট ক্ষণে ক্ষণে।

সময়ের সাথে পিঠটা একটু বাঁকা হয়,
চুলে পাক ধরে, তবু মায়াটা কম না হয়।
বাবা মানে আশ্রয়, বাবা মানে নির্ভরতার নাম,
বাবা মানে ঘামে ভেজা নিঃস্বার্থ এক প্রাণ।

বাবা দিবসে নয়, প্রতিদিন সালাম জানাই,
সব বাবা ভালো থাকুক, এই দোয়াই করি ❤️

#বাবা #নিঃস্বার্থভালোবাসা #বাবাদিবস #ছাতা #বাবারগল্প

🧠 ব্রেনের ২ সুপারপাওয়ার যা তোমার লাইফ কন্ট্রোল করে 🧠১. Prefrontal Cortex - ব্রেনের CEO  লোকেশন: কপালের ঠিক পিছনে3 Main J...
20/06/2026

🧠 ব্রেনের ২ সুপারপাওয়ার যা তোমার লাইফ কন্ট্রোল করে 🧠

১. Prefrontal Cortex - ব্রেনের CEO
লোকেশন: কপালের ঠিক পিছনে

3 Main Jobs:
1. ডিসিশন মেকার - ভালো-খারাপ বিচার করে সিদ্ধান্ত নেয়
2. ফোকাস গার্ড - মনোযোগ ধরে রাখে, ডিস্ট্রাকশন তাড়ায়
3. ইম্পালস কন্ট্রোল - রাগ, লোভ, ইমোশন কন্ট্রোলে রাখে

Extra Fact:
এটা 25 বছর বয়সে পুরোপুরি ম্যাচিউর হয়। তাই 18-22 বয়সে মানুষ বেশি রিস্ক নেয়। ঘুম কম হলে এই অংশ 40% স্লো হয়ে যায়।

How It Gets Damaged:
❌ 6 ঘন্টার কম ঘুম
❌ ক্রনিক স্ট্রেস + টেনশন
❌ মাল্টিটাস্কিং, সারাদিন রিলস স্ক্রল
❌ জাঙ্ক ফুড + বেশি চিনি
❌ এলকোহল/ড্রাগ

How to Keep It Healthy:
✅ 7-8 ঘন্টা ঘুম
✅ রোজ 10 মিনিট মেডিটেশন
✅ এক টাইমে এক কাজ - Pomodoro টেকনিক
✅ ডিম, মাছ, বাদাম - ওমেগা-3
✅ রোজ 20 মিনিট হাঁটা

২. Hippocampus - মেমরির হার্ডডিস্ক
লোকেশন: ব্রেনের একদম মাঝখানে, কানের ভিতরে

3 Main Jobs:
1. নতুন মেমরি সেভ - আজকে কি হইলো সব রেকর্ড করে
2. রাস্তা মনে রাখা - GPS এর মতো কাজ করে
3. শর্ট → লং টার্ম কনভার্ট - পড়া মাথায় গেঁথে দেয়

Extra Fact:
ট্যাক্সি ড্রাইভারদের Hippocampus নরমাল মানুষের চেয়ে বড় হয়। কারণ সারাদিন রাস্তা মুখস্থ করে। স্ট্রেস/ডিপ্রেশনে এটা ছোট হয়ে যায়, তাই ভুলে যাওয়া বাড়ে।

How It Gets Damaged:
❌ 5 ঘন্টার কম ঘুম
❌ লং টাইম ডিপ্রেশন/স্ট্রেস
❌ পানি কম খাওয়া - 2% ডিহাইড্রেশন = 20% মেমরি লস
❌ একই বোরিং রুটিন, নতুন কিছু না শেখা
❌ এলকোহল - ব্ল্যাকআউট করে

How to Keep It Healthy:
✅ রাত 11টা-3টা গভীর ঘুম
✅ নতুন স্কিল শেখা - ভাষা, গান, কোড
✅ দিনে 2.5 লিটার পানি
✅ মাছ, ব্লুবেরি, চিয়া সিড
✅ এক্সারসাইজ - BDNF (Brain Fertilizer)হরমোন বাড়ায়

💡 মজার তুলনা:
PFC = ফোনের Processor - ভাবে, হিসাব করে
Hippocampus = ফোনের Storage - ছবি, ভিডিও সেভ করে

একটা ছাড়া আরেকটা অচল।
✨ফর্মুলা: ঘুম + পানি + স্ট্রেস কম = শার্প ব্রেন

Comment below: Which one do you struggle with more? Focus or Memory? 👇

✨আমাদের স্কুল-কলেজের টিচাররা যা করে দেখায়...✨  Pygmalion Effect: যে এক্সপেরিমেন্টটা পুরো দুনিয়া নাড়ায় দিলো১৯৬৮ সাল। আমের...
19/06/2026

✨আমাদের স্কুল-কলেজের টিচাররা যা করে দেখায়...✨
Pygmalion Effect: যে এক্সপেরিমেন্টটা পুরো দুনিয়া নাড়ায় দিলো

১৯৬৮ সাল। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর কাছে একটা প্রাইমারি স্কুল। স্কুলের নাম Oak School। ওই স্কুলের প্রিন্সিপালের কাছে দুইজন মনোবিজ্ঞানী গেলেন। একজনের নাম Robert Rosenthal আরেকজনের নাম Lenore Jacobson।

তারা প্রিন্সিপালকে বললেন আমরা স্টুডেন্টদের বুদ্ধি নিয়ে একটা টেস্ট করতে চাই। আমরা দেখতে চাই স্কুলের পরিবেশ কিভাবে বাচ্চাদের ব্রেইন ডেভেলপ করে। প্রিন্সিপাল রাজি হয়ে গেলেন।

তারপর তারা স্কুলের সব স্টুডেন্টের একটা IQ টেস্ট নিলেন। টেস্টের নাম ছিল Flanagan Test of General Ability। টেস্ট শেষে তারা রেজাল্ট নিয়ে চুপ করে বসে রইলেন।

কিছুদিন পর তারা আবার স্কুলে গেলেন। টিচারদের একটা মিটিং ডাকলেন। মিটিং এ তারা টিচারদের হাতে একটা লিস্ট ধরায় দিলেন। আর বললেন শুনেন এই লিস্টের যে বাচ্চাগুলার নাম আছে এরা স্পেশাল। এদেরকে আমরা বলি intellectual bloomers মানে বুদ্ধিতে ফুল ফোটানো গাছ। এই বাচ্চাগুলা সামনের এক বছরে অনেক বেশি ব্রিলিয়ান্ট হয়ে উঠবে। তাদের IQ অনেক বেড়ে যাবে। আপনারা শুধু খেয়াল রাখবেন।

টিচাররা লিস্ট পেয়ে খুশি হয়ে গেলেন, কারণ তারা ভাবলেন বিজ্ঞানীরা স্পেশাল মেশিন দিয়ে বাচ্চা চিনে ফেলছে।

কিন্তু আসল সত্যিটা কি জানেন? ওই লিস্টের বাচ্চাগুলা মোটেই স্পেশাল ছিল না। রবার্ট রোজেনথাল র‍্যান্ডমভাবে ২০% স্টুডেন্টের নাম টেনে লিস্ট বানায় দিছিলেন। যাদের নাম আসছে তারা সবার মতোই সাধারণ বাচ্চা ছিল। তাদের IQ টেস্টের রেজাল্টও এভারেজ ছিল। বিজ্ঞানীরা মিথ্যা বলছিলেন।

তারপর একটা পুরা বছর কেটে গেল। টিচাররা ওই লিস্টের বাচ্চাগুলার দিকে এক্সট্রা নজর দিতে লাগলেন। ক্লাসে ওদের বেশি প্রশ্ন করতেন। ওরা ভুল উত্তর দিলেও ধমক দিতেন না। বরং বলতেন আরেকবার চেষ্টা করো তুমি পারবে। ওদের চোখের দিকে তাকায় কথা বলতেন। মাথায় হাত বুলায় দিতেন। ওদের থেকে বেশি কিছু আশা করতেন।

আর বাচ্চাগুলাও কি করলো জানেন? ওরাও টের পেয়ে গেল টিচার ওদের স্পেশাল ভাবছে। ওরাও নিজেদের স্পেশাল ভাবা শুরু করলো। আগে যে অঙ্ক পারতো না এখন সেটা রাত জেগে শিখলো। আগে যে পড়া মুখস্থ করতে পারতো না এখন সে সবার আগে হাত তুললো।

১ বছর পর রবার্ট রোজেনথাল আবার এলেন। সেইম IQ টেস্ট আবার নিলেন। রেজাল্ট দেখে সবাই অবাক।

দেখা গেল লিস্টের বাচ্চাগুলার IQ আগের চেয়ে ১০ থেকে ১৫ পয়েন্ট বেড়ে গেছে। আর অন্য বাচ্চাদের তুলনায় ওরা অনেক বেশি উন্নতি করছে। বিশেষ করে ছোট ক্লাসের বাচ্চারা মানে ১ম আর ২য় শ্রেণির বাচ্চারা সবচেয়ে বেশি লাফ দিয়েছে।

টিচাররা তো অবাক। তারা বললেন স্যার আপনারা ঠিকই বলছিলেন। এই বাচ্চাগুলা আসলেই জিনিয়াস।

তখন রবার্ট রোজেনথাল হেসে আসল সত্যিটা বলে দিলেন। তিনি বললেন এই বাচ্চাগুলা জিনিয়াস ছিল না। আমি নিজে র‍্যান্ডমভাবে নাম সিলেক্ট করে দিয়েছিলাম। ওরা সাধারণ বাচ্চা। ওরা জিনিয়াস হয়েছে শুধু একটা কারণে। আর সেটা হলো আপনাদের বিশ্বাস।

আপনারা যখন মনেপ্রাণে বিশ্বাস করছেন এই বাচ্চাগুলা পারবে তখন আপনাদের ব্যবহার বদলে গেছে। আপনারা ওদের বেশি সময় দিয়েছেন। বেশি ভালোবাসা দিয়েছেন। বেশি চ্যালেঞ্জ দিয়েছেন। আর বাচ্চাগুলাও আপনাদের বিশ্বাসের দাম রেখেছে।

এই এক্সপেরিমেন্টের নামই হলো Pygmalion Effect। এটাকে Self-Fulfilling Prophecy ও বলে। এর মানে হলো তুমি কাউকে নিয়ে যা এক্সপেক্ট করবে তোমার এক্সপেক্টেশনই একদিন সত্যি হয়ে যাবে।

তাই মনে রেখো, তুমি টিচার হও আর বড় ভাই হও আর বন্ধু হও। কাউকে ছোট করে দেখো না। কাউকে বলো না তুই পারবি না। বরং বলো আমি জানি তুই পারবি। দেখবে তোমার একটা কথায় একটা মানুষের জীবন বদলে যাবে।

কারণ মানুষ পাথর না। মানুষ বিশ্বাস পেলে পাথর থেকেও শক্ত হয়ে যায়।

14/06/2026

✨ you become what you behold

#তুমিযাদেখতুমিতাই

10/06/2026

08/06/2026

জিততে হলে হারতে হবে।আর মানুষ চিনতে গেলে বোকা সাজতে হবে।😅😅

Address

Rangpur Division
Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's a normal part of existence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share