Bholahat upazila Health Complex

Bholahat upazila Health Complex THE GREATEST WEALTH IS HEALTH

বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
16/12/2025

বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্ণারের কার্যক্রম শক্তিশালীকরণে চাঁপাইনবাবগঞ্জ জেলার,ভোলাহাট উপজেলায় প্রশিক্...
15/12/2025

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্ণারের কার্যক্রম শক্তিশালীকরণে চাঁপাইনবাবগঞ্জ জেলার,
ভোলাহাট উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্নারের কার্যক্রম তুলে ধরা ও সকল প্রাপ্তবয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ, উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্নার থেকে ঔষধ সরবরাহ সহ কম্যুনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কম্যুনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কম্যুনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন পাল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: প্রিতম সাহা।

বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারনে সারা দেশে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদরোগ, স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যু হার শতকরা ৩৪ ভাগ। শতকরা ১৯ ভাগ অকাল মৃত্যুর জন্য দায়ী এ সমস্ত অসংক্রামক রোগ। এই পরিস্থিতি উন্নয়নের জন্য সরকার উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে। সেখান থেকে সিমপল এপসের মাধ্যমে ডিজিটাল রেজিষ্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হচ্ছে। আগামীতে প্রাপ্তবয়সী সকল এলাকাবাসীকে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সনাক্ত করে এনসিডি কর্নার থেকে সেবা প্রদানের তথ্য তুলে ধরেন।

কর্মশালায়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনের সরকারের এই কার্যক্রমকে সাধারন মানুষের কাছে পৌছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গনমাধ্যম কর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভূমিকার উপর জোড় দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ১১টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #

Address

Rajshahi Division
Division
6330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bholahat upazila Health Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share