31/07/2026
কৃমি জনিত বিভিন্ন সমস্যা সমাধানে হোমিও চিকিৎসা।
✅ কৃমি হচ্ছে মানুষের সবচেয়ে ক্ষতিকর ও বৃহৎ পরজীবী ৷ এটি মানুষের দেহে বাস করে এবং শরীর থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে ও বংশ বৃদ্ধি করে৷ তবে শিশু কিশোরদের মাঝে কৃমির সংক্রমণ বেশি দেখা যায়৷ যে সব কৃমি মানুষের খাদ্যনালীতে পরজীবী হিসেবে বাস করে সেগুলোর মধ্যে প্রধান হল।
✅ কৃমির চিকিৎসায় হোমিওপ্যাথি ঔষধের লক্ষণভিত্তিক আলোচনাঃ
🟥 Teucrium Marum verum : গুড়া ক্রিমি বা সুতা ক্রিমির সবচেয়ে ভালো এবং নিরাপদ ঔষধ হলো টিউক্রিয়াম।
🟥 Spigelia anthelmia : হ্যানিম্যানের সময় স্পাইজেলিয়া কৃমির এলোপ্যাথিক এবং কবিরাজি ঔষধরূপে পরিচিত ছিল।
🟥 Sabadilla officinarum :স্যাবাডিলাকে বলা যায় ক্রিমির সবচেয়ে উৎকৃষ্ট একটি ঔষধ। স্যাবাডিলা ঔষধটি ছোট মেয়ে শিশুদের খাওয়ানো উচিত নয়; কেননা সেবাডিলা ঔষধটি খাওয়ার পরে কৃমিরা পাগলের মতো দৌঁড়াতে শুরু করে এবং এ সময় তারা মেয়েদের যোনী এবং জরায়ুতে ঢুকে পড়ে মারাত্মক বিপদের সৃষ্টি করতে পারে।
🟥 Natrum Phosphoricum : নেট্রাম ফস শিশুদের কৃমির জন্য সেরা ঔষধগুলোর অন্যতম। পাশাপাশি এটি শিশুদের অজীর্ণ, বদহজম, এলার্জি, চুলকানি, পেটে ব্যথা, সর্দি, চোখ ওঠা ইত্যাদি সমস্যার জন্যও একটি সেরা ঔষধ।
🟥 Cina :বদমেজাজী শিশুদের ক্রিমির সমস্যায় সিনা একটি শ্রেষ্ট ঔষধ। শিশুরা আঙুল দিয়ে নাক খোচাতে থাকে এবং ঘুমের মধ্যে দাঁত কটমট করে।
🟥 Santoninum : সেন্টোনিনাম গুড়া ক্রিমি এবং সুতা ক্রিমিরসবচেয়ে বেশী ব্যবহৃত ঔষধ।
🟥 Caladium seg : গুড়া ক্রিমি ছোট মেয়েদের যৌনাঙ্গেঢুকে উৎপাত সৃষ্টি করলে ক্যালাডিয়াম খাওয়াতে ভুলবেন না।
🟥 Indigo : ইন্ডিগো কৃমির উৎপাতের ক্ষেত্রে একটি ভালো ঔষধ। কৃমির কারণে মৃগীর আক্রমণ, খিচুঁনি অথবা জ্বর হলে ইন্ডিগো ব্যবহার করা যায়।
🟥 Calcarea Carb : মোটা থলথলে শারীরিক গঠন,মাথার ঘামে বালিশ ভিজে যায়,মুখমন্ডল ফোলাফোলা, ডিম খেতে খুব পছন্দ করে ইত্যাদি লক্ষণ থাকলে ক্যালকেরিয়া কাব হবে তার সবচেয়ে উত্তম ক্রিমির ঔষধ।
🟥 Sulphur :সালফার একটি বহুমুখী ক্ষমতা সম্পন্ন ঔষধ।
সোরা দোষ জনিত রোগীর ক্ষেত্রে কৃমির ভালো ঔষধ।