চিকিৎসা প্রযুক্তিবিদ, সিভিল সার্জন অফিস, ফরিদপুর

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • চিকিৎসা প্রযুক্তিবিদ, সিভিল সার্জন অফিস, ফরিদপুর
Website

চিকিৎসা প্রযুক্তিবিদ, সিভিল সার্জন অফিস,  ফরিদপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিকিৎসা প্রযুক্তিবিদ, সিভিল সার্জন অফিস, ফরিদপুর, Medical and health, Civil Surgeon Office, Faridpur.

🛑 সচেতন হোন, ডেঙ্গু মুক্ত থাকুন! 🦟আপনার একটু সচেতনতাই পারে আপনার পরিবার ও প্রতিবেশীকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে। এডিস ম...
31/07/2026

🛑 সচেতন হোন, ডেঙ্গু মুক্ত থাকুন! 🦟
আপনার একটু সচেতনতাই পারে আপনার পরিবার ও প্রতিবেশীকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে। এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে আজই আপনার বাড়ির চারপাশে নজর দিন।

👇 ডেঙ্গু প্রতিরোধে আজই এই ৫টি কাজ করুন:
১. 🪣 বালতি উল্টিয়ে রাখুন: খালি বালতি বা পাত্র ব্যবহার না হলে উল্টো করে রাখুন।
২. 💧 পানি পরিবর্তন করুন: ঘরের কোণে বা ফ্রিজ-এসি-র জমে থাকা পানি দৈনিক পরিষ্কার করুন।
৩. 🪴 টব ও কৌটা পরিষ্কার রাখুন: ফুলের টব বা ডাবের খোসায় পানি জমতে দেবেন না।
৪. ⛏️ টবের মাটি আলগা করুন: নিয়মিত টবের মাটি আলগা করে দিন যেন পানি জমে না থাকে।
৫. 🏠 ছাদের পানি নিষ্কাশন করুন: বাড়ির ছাদে বা কার্নিশে বৃষ্টির পানি জমতে দেবেন না।

⚠️ ডেঙ্গুর প্রধান লক্ষণসমূহ:
- হঠাৎ তীব্র জ্বর (১০২°-১০৪° ফারেনহাইট)
- তীব্র মাথাব্যথা এবং চোখের পেছনে ব্যথা
- শরীর ও মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা
- চামড়ায় লালচে দানা বা র‍্যাশ

🚨 বিপজ্জনক লক্ষণ (দেখা দিলে অবিলম্বে হাসপাতালে যান):
- অনবরত বমি ও তীব্র পেট ব্যথা
- নাক, মাড়ি বা ত্বকের নিচে রক্তপাত
- চরম দুর্বলতা বা শ্বাসকষ্ট

📌 জরুরি পরামর্শ:
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ (যেমন: আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন) খাবেন না। জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল সেবন করুন।
- রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার (ডাবের পানি, স্যালাইন, ফলের রস) খাওয়ান।

এডমিন

🧪 আজ ২৩ এপ্রিল — বিশ্ব ল্যাবরেটরি দিবসএকজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে এই দিনটি আমার কাছে শুধু একটি দিবস নয়, বরং একটি দা...
22/04/2026

🧪 আজ ২৩ এপ্রিল — বিশ্ব ল্যাবরেটরি দিবস

একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে এই দিনটি আমার কাছে শুধু একটি দিবস নয়, বরং একটি দায়িত্ববোধ ও গর্বের প্রতীক। আমরা মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ ল্যাবরেটরিতে নীরবে কাজ করি, কিন্তু আমাদের প্রতিটি পরীক্ষার ফলাফল একজন রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিটি স্যাম্পল আমাদের কাছে শুধু একটি নমুনা নয়—এটি একটি জীবন, একটি গল্প, একটি পরিবারের আশা। নির্ভুলতা, সতর্কতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে আমরা প্রতিনিয়ত সেই আস্থার মূল্য রাখার চেষ্টা করি।

বিশেষ করে COVID-19 মহামারির সময়, ল্যাবরেটরির গুরুত্ব আরও স্পষ্টভাবে সামনে এসেছে। এছাড়াও চলমান মিজেলস ভাইরাস পরীক্ষার অভিজ্ঞতা আমাদের কাজের গুরুত্বকে নতুনভাবে উপলব্ধি করিয়েছে।

এই বিশ্ব ল্যাবরেটরি দিবসে সকল সহকর্মী মেডিকেল টেকনোলজিস্টদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সম্মান। আসুন, আমরা আমাদের পেশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে আরও মানবিক, নির্ভুল ও উন্নত সেবার জন্য একসাথে কাজ করে যাই।




# MdAbdulMannan

13/04/2026
সিভিল সার্জন অফিস, ফরিদপুর  এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।০৭ এপ্রিল  ২০২৬, ফরিদপুর “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সু...
07/04/2026

সিভিল সার্জন অফিস, ফরিদপুর এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।
০৭ এপ্রিল ২০২৬, ফরিদপুর

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুর হতে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম। জেলা পরিষদ, ফরিদপুর এর প্রশাসক জনাব মোঃ আফজাল হোসেন খান পলাশ। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, বিএমএ ফরিদপুরের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর বিশ্বাস, জেলা খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন, ফরিদপুর এর আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, সদস্য সচিব প্রকৌশলী আদনান হোসেন অনু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, প্রশাসনিক কর্মকর্তা সিভিল সার্জন অফিস ফরিদপুর, জেলা সেনেটারি ইন্সপেক্টর সহ সিভিল সার্জন অফিস ও জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বে- সরকারি এনজিও সংস্থার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আল্-আমিন সারোয়ার । সার্বিক সহযোগিতায় ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন Ashikuzzaman Suzan।

দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৫ এপ্রিল ২০২৬  রবিবার সকাল ৯ টা থেকে থেকে  সরকারের উদ্যোগে  প্রথম ধাপে ১৮ টি...
04/04/2026

দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৫ এপ্রিল ২০২৬ রবিবার সকাল ৯ টা থেকে থেকে সরকারের উদ্যোগে প্রথম ধাপে ১৮ টি জেলার ৩০ টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।

এই টিকাদান কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ( ৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে ১ ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অবশিষ্ট জেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় টিকা প্রদান করা হবে।

তালিকা অনুসারে আপনার নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে শিশুর ১ ডোজ হামের টিকা নিশ্চিত করুন

১৮ টি জেলার অধীন ৩০ টি উপজেলার তালিকা

01/04/2026

ফরিদপুরে অনিয়ম ও অব্যবস্থাপনায় সহ নানা ধরনের অনিয়ম থাকায় শহরের মধ্যে পুরাতন বাস টার্মিনালে অবস্থিত রয়েল হা.....

সংগ্রামী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই-বোনদের প্রতি শ্রদ্ধাভরে অনুরোধ—মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রে...
29/11/2025

সংগ্রামী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই-বোনদের প্রতি শ্রদ্ধাভরে অনুরোধ—
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ নভেম্বর ২০২৫, রোজ রবিবার, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত (২ ঘণ্টা) সর্বাত্মক কর্মবিরতি সফল করুন।

মনে রাখবেন— ১০ম গ্রেড আমাদের দাবি নয়, এটি আমাদের ন্যায্য অধিকার।
অধিকার আদায়ে ঐক্যই শক্তি, আর আমাদের প্রত্যেকের অংশগ্রহণই সাফল্যের মূল ভিত্তি।

29/11/2025
১৬-১০-২০২৫ খ্রি. তারিখে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ফরিদপুর পৌরসভার মধ্যে নিন্মোক্ত প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠিত হবে।
15/10/2025

১৬-১০-২০২৫ খ্রি. তারিখে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ফরিদপুর পৌরসভার মধ্যে নিন্মোক্ত প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠিত হবে।

10/10/2025

ডা. মাহমুদুল হাসান, সিভিল সার্জন, ফরিদপুর মহোদয় কথা বলছেন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ নিয়ে। ১২ অক্টোবর, ২০২৫ তারিখ হতে মাসব্যাপি সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী/ সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী ১ ডোজ টাইফয়েড টিকা পাবে।

এই টিকা পেতে আজই জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করুন।

Address

Civil Surgeon Office
Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when চিকিৎসা প্রযুক্তিবিদ, সিভিল সার্জন অফিস, ফরিদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share