Lab One Diagnostic Faridpur

Lab One Diagnostic Faridpur Accuracy & precision with care

20/05/2026
আপনি কি জানেন, আপনার জন্মের পেছনের 'ইঞ্জিনিয়ারিং' কতটা সূক্ষ্ম? শরীরের ভেতর সব অঙ্গ নিরাপদ থাকলেও, শুধু 'শুক্রাণু তৈরির ...
27/04/2026

আপনি কি জানেন, আপনার জন্মের পেছনের 'ইঞ্জিনিয়ারিং' কতটা সূক্ষ্ম? শরীরের ভেতর সব অঙ্গ নিরাপদ থাকলেও, শুধু 'শুক্রাণু তৈরির কারখানা' কেন শরীরের বাইরে রাখা হলো?

বিজ্ঞান বলছে, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা (37∘C) শুক্রাণু উৎপাদনের জন্য বড্ড বেশি গরম! তাই আল্লাহ তাআলা এই কারখানাটিকে শরীরের বাইরে স্থাপন করেছেন, যাতে এটি শরীরের চেয়ে অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রায় থাকতে পারে।

স্রষ্টার এক বিস্ময়কর 'কুলিং সিস্টেম':

গরমে: চামড়া শিথিল হয়ে শরীর থেকে দূরে সরে যায়, যাতে তাপমাত্রা কমে।

শীতে: সংকুচিত হয়ে শরীরের কাছে আসে, যাতে প্রয়োজনীয় ওম পায়।

চিন্তা করুন, একটি কোষকে (S***m) পূর্ণাঙ্গ করতে সময় লাগে ৭৪ দিন! আপনি যে আজ পৃথিবীতে বুক ফুলিয়ে হাঁটছেন, তার জন্য আপনার স্রষ্টা প্রতি সেকেন্ডে ১,৫০০ বার করে আপনার অস্তিত্বের বীজ বপন করে চলেছেন।

অথচ সেই আমরাই আজ কতোটা অহংকারী! সামান্য এই মেকানিজমে ১ ডিগ্রির হেরফের হলে পৃথিবীর পুরো মানবসভ্যতা বিলুপ্ত হয়ে যেত।

থামুন! আয়নায় নিজের চেহারা দেখার আগে নিজের অস্তিত্বের এই নিখুঁত নকশা নিয়ে ভাবুন। যে রব আপনাকে এক ফোঁটা তুচ্ছ তরল থেকে এতো নিপুণভাবে গড়েছেন, তাঁর অবাধ্য হওয়ার দুঃসাহস আমরা পাই কোত্থেকে?

বন্য মিছিল ছেড়ে রবের দয়ায় ফিরে আসুন।

#সৃষ্টিতত্ত্ব #অস্তিত্বেররহস্য #আল্লাহরনিদর্শন #বিস্ময়বিজ্ঞান

পানের বোঁটা মলদ্বারে ঢুকিয়ে বাচ্চাকে পটি করানোএকটি প্রাচীন পদ্ধতি। আমাদের সমাজে নানী-দাদীরা এই পদ্ধতি শিখেছেন তাদের পূর...
14/04/2026

পানের বোঁটা মলদ্বারে ঢুকিয়ে বাচ্চাকে পটি করানো
একটি প্রাচীন পদ্ধতি। আমাদের সমাজে নানী-দাদীরা এই পদ্ধতি শিখেছেন তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। এখনো অনেক মা না জেনেই সেটি অনুসরণ করেন।

নবজাতক (০–৬ মাস) শুধুমাত্র মায়ের দুধ খায়। এই দুধ খুব সহজে হজম হয়, কিন্তু অনেক সময় গ্যাস তৈরি হতে পারে। এর ফলে ২–৩ দিন, এমনকি ৫–৬ দিন পর্যন্ত পটি না হওয়াও স্বাভাবিক একটি বিষয়।

এতে যে ক্ষতিগুলো হতে পারে—
❌ মলদ্বারের নরম অংশে আঘাত লাগতে পারে
❌ সংক্রমণ (ইনফেকশন) হতে পারে
❌ ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত বা ছিঁড়ে যেতে পারে
❌ নিজের স্বাভাবিক পটি করার ক্ষমতা হারাতে পারে
❌ ভবিষ্যতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে

💮 কি করা উচিতঃ
1. শিশুকে নিয়মিত বুকের দুধ দিন
2. বাচ্চার পেটে ঘড়ির কাঁটার দিকে আলতো ম্যাসাজ করুন
3. বাচ্চার পা সাইকেল চালানোর মতো নাড়ান
4. ধৈর্য ধরুন—বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিজে থেকেই ঠিক হয়ে যায়

💮 কি করা উচিত নয়ঃ
1. মলদ্বারে পানের বোঁটা বা অন্য কোনো কিছু ঢোকাবেন না
2. জোর করে পটি করানোর চেষ্টা করবেন না
3. অযথা আতঙ্কিত হবেন না

💮 কখন ডাক্তারের কাছে যাবেনঃ

- যদি ৬ দিনের বেশি পটি না করে,
- পেট শক্ত হয়ে যায়,
- বাচ্চা অতিরিক্ত কান্না করে,
- বমি করে বা দুধ খেতে না চায়
তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

নতুন নতুন তথ্য পেতে আমাদের পেইজ ফলো করুন। এবং শেয়ার করুন সবার সচেতনতা বৃদ্ধির জন্য।

টাইপ–২ ডায়াবেটিস: আজীবনের বোঝা, নাকি একটি রিভার্সেবল লাইফস্টাইল ডিসঅর্ডার?টাইপ–২ ডায়াবেটিস ধরা পড়লে আমরা সাধারণত চিনি বন...
06/03/2026

টাইপ–২ ডায়াবেটিস: আজীবনের বোঝা, নাকি একটি রিভার্সেবল লাইফস্টাইল ডিসঅর্ডার?

টাইপ–২ ডায়াবেটিস ধরা পড়লে আমরা সাধারণত চিনি বন্ধ করি, সকালে হাঁটা শুরু করি, নিয়ম করে ওষুধ খাই।
কিন্তু কয়েক বছর পর কী হয়? -ওষুধের ডোজ বাড়ে, অনেক সময় ইনসুলিন যুক্ত হয়। আর শরীর ধীরে ধীরে আরও ক্লান্ত, আরও দুর্বল হয়ে পড়ে।
তাহলে ভাবুন তো আমরা কি সত্যিই রোগটা বুঝে ম্যানেজ করছি? নাকি শুধু রিপোর্ট নরমাল করার পিছনে পড়ে আছি?

টাইপ–২ ডায়াবেটিস মানে শুধু ব্লাড সুগার বেশি থাকা - এতটা সরল হিসাব নয়।
এটা মূলত একটি মেটাবলিক ডিসঅর্ডার, যেখানে শরীরের কোষগুলো আর গ্লুকোজ গ্রহণ করতে পারছে না।

কেন ব্লাড সুগার বাড়ে? — এটাকে বলে The Overflow Phenomenon. আমি বিষয়টা বুঝিয়ে বলছি।

মনে করুন একটি স্পঞ্জ পুরোপুরি পানিতে ভিজে গেছে। এবার তার ওপর আরও পানি ঢাললে কী হবে?
পানি আর ঢুকবে না—উপচে পড়বে।

আমাদের শরীরও ঠিক তাই করে।

বছরের পর বছর অতিরিক্ত কার্বোহাইড্রেট, চিনি ও ঘন ঘন খাওয়ার ফলে আমাদের কোষগুলো গ্লুকোজে ওভারফিল্ড হয়ে যায়। ইনসুলিন তখন শত চেষ্টা করেও আর গ্লুকোজকে কোষের ভেতরে ঢোকাতে পারে না। ফলে সেই বাড়তি গ্লুকোজ রক্তে ভেসে বেড়ায়—আর রিপোর্টে লেখা হয় ডায়াবেটিস।

তাহলে ওষুধ কী করে?- বেশিরভাগ প্রচলিত ডায়াবেটিসের ওষুধ রক্তে থাকা গ্লুকোজকে
জোর করে কোষে পাঠাতে সাহায্য করে, লিভারে অতিরিক্ত গ্লুকোজ তৈরি কমায়, অথবা কিডনির মাধ্যমে কিছু গ্লুকোজ বের করে দেয়।

এতে রক্তে সুগার সাময়িকভাবে কম দেখালেও, আপনার শরীরের ভেতরের গ্লুকোজের অতিরিক্ত বোঝা কিন্তু কমছে না। এই কারণেই দেখা যায়—রিপোর্ট ভালো থাকার পরও
হার্ট, কিডনি, চোখ বা নার্ভের জটিলতা ধীরে ধীরে বাড়ে।

তাহলে কি টাইপ–২ ডায়াবেটিস রিভার্স করা সম্ভব?

হ্যাঁ—টাইপ-২ ডায়াবেটিসকে কেবল ‘ম্যানেজ’ নয়, বরং ‘রিভার্স’ (Remission) করা সম্ভব যদি আপনি আপনার শরীরের অতিরিক্ত গ্লুকোজের বোঝা খালি করতে পারেন।

১. কার্বোহাইড্রেট ম্যানেজমেন্ট: সাদা চাল, ময়দা, চিনি বাদ দিয়ে হাই–ফাইবার খাবার, ন্যাচারাল ফ্যাট ও পর্যাপ্ত প্রোটিন যুক্ত করুন। এতে ইনসুলিনের ওপর চাপ কমে এবং কোষগুলো ধীরে ধীরে আবার রেসপন্স করতে শেখে।

২. ইন্টারমিটেন্ট ফাস্টিং: সব সময় কিছু না কিছু খেলে
শরীর কখনোই জমে থাকা জ্বালানি পোড়ানোর সুযোগ পায় না। ফাস্টিং শরীরকে সময় দেয় জমে থাকা বাড়তি গ্লুকোজ বা চর্বি পুড়িয়ে ফেলার। এটি আপনার ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে জাদুর মতো কাজ করে।

৩. মাসল বিল্ডিং: মাংসপেশী হলো গ্লুকোজের সবচেয়ে বড় ভোক্তা। আপনার যত বেশি ফাংশনাল মাসল থাকবে, রক্ত থেকে গ্লুকোজ সরানো তত সহজ হবে।তাই সামান্য ওয়েট ট্রেনিং আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে অবিশ্বাস্য ভূমিকা রাখে।

টাইপ-২ ডায়াবেটিস কোনো শাস্তি নয়, এটি আপনার শরীরের একটি সংকেত যে সে আর অতিরিক্ত কার্বোহাইড্রেট নিতে পারছে না। এক্ষেত্রে সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন আপনাকে একটি সুস্থ জীবন ফিরে পেতে সাহায্য করবে।







Honorable Directors of Lab One Diagnostics Faridpur.
25/11/2025

Honorable Directors of Lab One Diagnostics Faridpur.

06/11/2025

Creativity ❤️

নতুন সংযোজন!
16/10/2025

নতুন সংযোজন!

Address

Niltuly, Muzib Sarak
Faridpur
7800

Telephone

+8801718384757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lab One Diagnostic Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share